2210শুটিংয়ের মধ্যেই অসুস্থ হয়ে রাজকোটের এক হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী সোনম কাপূর। রক্ত পরীক্ষায় সোয়াইন ফ্লু ধরা পড়েছে তার।
আরও পরীক্ষা করার জন্য তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির শুটিংয়ের জন্য রাজকোটে রয়েছেন ২৯ বছরের বলিউডি অভিনেত্রী। হাসপাতালের ডাক্তাররা আগে জানিয়েছিলেন, ইনফ্লুয়েঞ্জার লক্ষণ দেখা গিয়েছে তার শরীরে।
হাসপাতালের মেডিকেল ডিরেক্টর কমল পারিখ বলেছিলেন, ‘তিনি সর্দি-কাশিতে ভুগছেন। সামান্য জ্বর আছে। গলা ব্যাথা হচ্ছে। স্লোয়াইন ফ্লু টেস্ট সহ একগুচ্ছ পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট আসার অপেক্ষা করা হচ্ছে।’ এমনিক চিকিতৎসার জন্য মুম্বইয়ে ফিরেও গিয়েছিলেন। পরে রিপোর্ট এলে দেখা যায়, সোনম সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েছেন।
রাজকোটের জেলাপ্রশাসক মনীষা চন্দ্র বলেছেন, ‘সম্ভবত মুম্বইয়ে তার ফিজিকাল ট্রেনারের থেকেই সোয়াইন ফ্লু-র জীবাণু সোনমের শরীরে সংক্রামিত হয়েছে। এখানে আসার পর থেকেই সোয়াইন ফ্লুর লক্ষণ দেখা যায় তার মধ্যে।’
সোনমের চিকিতৎসা করছেন ডাঃ চিরাগ মাতরাভাদিয়া। তিনি বলেছেন, ‘সোনমকে পৃথক কেবিনে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তার মা সুনীতা আজই রাজকোটে এসেছেন। তিনি আগামীকালই সোনমকে মুম্বইয়ে ফিরিয়ে নিয়ে যেতে পারেন।’
সালমান খান সহ ছবির ইউনিটের বাকিরা এক সপ্তাহের বেশি রাজকোট থেকে ৩৬ কিমি দূরে গন্ডালে রয়েছেন।সেখানে গতকালই তাঁদের সঙ্গে যোগ দেন সোনম।
গত মাসেও সোনম শ্বাসকষ্টের সংক্রমণের সমস্যা নিয়ে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *