Breaking
Thu. Jul 16th, 2026

সোয়াইন ফ্লু শঙ্কায় সালমানও!

সালমান খান
সালমান খান

সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন সোনম কাপুর। সংক্রামক এই রোগটি বাতাসের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সোনম তাঁর ব্যক্তিগত ট্রেইনারের কাছ থেকে এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এখন শঙ্কা সোনমের আশপাশে থাকা মানুষদের নিয়ে। সোয়াইন ফ্লু যে তাঁদের ধরতে পারে! তাই সোনমের প্রেম রতন ধন পায়ো ছবির সহশিল্পী সালমান খানকে নিতে হচ্ছে চিকিৎসকের পরামর্শ। করাতে হচ্ছে পরীক্ষা-নিরীক্ষা।
রাজকোটে সালমান খানের বিপরীতে প্রেম রতন ধন পায়ো ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন সোনম। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়, সেখানেই জানা যায় এই দুঃসংবাদ। সেখান থেকে উড়োজাহাজে করে দ্রুত মুম্বাইয়ে স্থানান্তর করা হয় সোনমকে। পাশাপাশি সালমানসহ ছবির অন্য কলাকুশলীরাও ভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না, ডাক্তারি পরীক্ষার মাধ্যমে সেটিও এখন খতিয়ে দেখা হচ্ছে

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *