Breaking
Mon. Jul 20th, 2026

সদ্য প্রকাশিত আইসিসি র‌্যাংকিংয়ে ওয়ানডের শীর্ষ অল রাউন্ডারের স্থান হারিয়েছে বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান। সাকিবকে টপকে শ্রীলংকান অল রাউন্ডার তিলকারত্নে দিলশান এখন ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার।

আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যাট-বলে সফল হলেও, শ্রীলংকার বিপক্ষে ম্যাচে নিষ্প্রভ ছিলেন সাকিব। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচেই ব্যাট-বলে দারুণ সফল ছিলেন দিলশান। ব্যাট হাতে ক্যারিয়ার সেরা স্কোরের পাশাপাশি, বল হাতেও তুলে নেন ২ উইকেট। এতেই ৪০৯ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার এখন দিলশান। ২য় স্থানে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৩৯৯। এছাড়া টানা দুই সেঞ্চুরিতে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লংকান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা।

অন্যদিকে পরিবর্তন এসেছে ওয়ানডের দলীয় র‌্যাংকিংয়েও। বিশ্বকাপে দারুণ খেলতে থাকা নিউজিল্যান্ড, উঠে এসেছে র‌্যাংকিংয়ের ৫ম স্থানে।sakib swadersh24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *