Breaking
Fri. Jul 17th, 2026

গুঞ্জনটাই সত্যি হলো। পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক হিসেবে আজহার আলির নাম শোনা যাচ্ছিল ক’দিন ধরে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)এবার আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিয়েছে, ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যানইপিসিবি সভাপতি শাহরিয়ার খান সোমবার লাহোরে সংবাদ সম্মেলন করে নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করেন।

“চারিত্রিক বৈশিষ্ট্য, নেতৃত্বগুণ এবং দলীয় ‘স্পিরিট’-এর কারণে আজহারকে ওয়ানডে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বিশ্বকাপের একাদশ আসরের কোয়ার্টার-ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর মিসবাহ ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দেন। তবে পাকিস্তানের টেস্ট অধিনায়কের পদে থাকছেন মিসবাহ। শাহরিয়ার খান জানান, টেস্ট দলে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আজহার।

পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শহিদ আফ্রিদিকেই রাখছে পিসিবি। উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ আহমেদকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক করার কথাও সোমবার জানান পিসিবি সভাপতি।

২০১৫ সালের বিশ্বকাপে পাকিস্তান দলে ঠাঁই মেলেনি আজহারের। দেশের হয়ে ২০১৩ সালের জানুয়ারিতে সবশেষ ওয়ানডে খেলেন এই ডানহাতি ব্যাটসম্যান।

২০১০ সালে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট পা রাখেন আজহার। এর পরের বছর বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় তার।

প্রায় চার বছরের ক্যারিয়ারে খেলা ১৪টি ওয়ানডেতে ৪১.০৯ গড়ে ৪৫২ রান করেন আজহার। শতক না থাকলেও চারটি অর্ধশতক আছে তার। পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক। REPORT:Jamilur Rahman

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *