Breaking
Thu. Jul 16th, 2026

কামালের আইসিসির গোমর ফাঁসের হুমকি

আইসিসির সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেছেন, তাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে সংস্থাটির পরিচালনা পর্ষদ। দেশে ফিরে আইসিসির কুকীর্তির গোমর ফাঁস করার হুমকিও দিয়েছেন তিনি। ২০১৫ সালে করা নিয়ম অনুযায়ী বৈশ্বিক প্রতিযোগিতাগুলোয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সভাপতিরই ট্রফি দেওয়ার কথা। সেটা না মেনে রোববার অস্ট্রেলিয়া দলের অধিনায়ক মাইকেল ক্লার্কের হাতে ট্রফি তুলে দেন আইসিসির চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসন।

গত রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ফাইনাল শেষে এর প্রতিক্রিয়া জানাতে গিয়ে কামাল বাংলাদেশের দুটি টিভি চ্যানেলে আইসিসির বিরুদ্ধে তার সম্মানের হানি ঘটানোর অভিযোগ তোলেন।

আগামী বুধবার দেশে ফেরার কথা বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী কামালের। দেশে ফিরে ক্রিকেটের সার্বিক বিষয় নিয়ে বিমানবন্দরেই কামাল কথা বলবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পরিকল্পনা মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা তাপস চন্দ্র বোস।

দেশে ফিরে কামাল আইসিসির পরিকল্পনা পর্ষদের নানা বিষয় উন্মোচন করবেন বলে ইঙ্গিত দেন।

“আজ (রোববার) ট্রফি আমার দেওয়ার কথা ছিল। এটা আমার সাংবিধানিক অধিকার। কিন্তু দুর্ভাগ্যক্রমে, আমাকে সেটা করতে দেওয়া হয়নি। আমার অধিকারকে অসম্মান করা হয়েছে।”

এরপর কামাল যোগ করেন, “দেশে ফিরে আমি পুরো বিশ্বকাপে জানাব, আইসিসিতে কী ঘটছে। ওইখানে যে লোকগুলো (আইসিসি) বাজে কাজ করছে, তাদের সম্পর্কে বিশ্বকে জানাব।”ভারতের বিপক্ষে গত ১৯ মার্চ বাংলাদেশের কোয়ার্টার-ফাইনালে রুবেল হোসেনের একটি ফুলটস বলকে আম্পায়ারদের ‘নো’ ডাকা নিয়ে সমালোচনার ঝড় ওঠে ক্রিকেট বিশ্বে।
কামালও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আম্পায়াররা পক্ষপাতমূলক আচরণ করেছে উল্লেখ করে তিনি আইসিসিকে ব্যঙ্গ করে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ অভিধা দেন। প্রয়োজনে আইসিসির সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর কথাও বলেছিলেন তিনি।

ম্যাচের পরের দিন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন এক বিবৃতিতে কামালের মন্তব্য ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেন। আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত উল্লেখ করে বিবৃতিটিতে মূলত ‘নো’ বলের পক্ষে সাফাই গাওয়া হয়।

ম্যাচটিতে ১০৯ রানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। REPORT:Jamilur Rahman

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *