১৬ বছরে যে পাকিস্তানের বিপক্ষে জয় ছিলনা। সেই পাকিস্তানের বিপক্ষে জয়টা যেন ছেলেখেলায় পরিনত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে পাকদের হোয়াইটওয়াশের পর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও জয় তুলে নিয়েছে টাইগাররা। ওয়ানডে ম্যাচের মতো টি-টোয়েন্টি জয়টাও বিশাল ব্যাবধানে। একমাত্র টি-টোয়েন্টিতে ২২ বল হাতে রেখে ৭ উইকেটে বিশায় জয় পেয়েছে টাইগাররা।মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো না হলেও সাকিব আল-হাসান ও সাব্বির রহমানের ঝড়ো অর্ধশতকে ২২ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।সাকিব ৪১ বল খেলে ৯টি চারের সাহায্যে সর্বোচ্চ ৫৭ রানে অপরাজিত থাকেন। সাব্বির রহমান মাত্র ৩২ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন।এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হলেও বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪১ রান তোলে পাকিস্তান।বাংলাদেশের পক্ষে দুটি উইকেট তুলে নেন অভিষিক্ত পেসার মোস্তাফিজুর রহমান। এছাড়া একটি করে উইকেট দখল করেছেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি।সাকিব আল-হাসান উইকেট না পেলেও বল হাতে ছিলেন দুর্দান্ত। ৪ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।ব্যাট-বলে দুর্দান্ত পারফরমেন্সের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন সাব্বির রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *