খুলনার প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। দলে আছে বেশ কয়েকটি চমক। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওপেনিং ব্যাটসম্যান লিটন দাস, সৌম্য সরকার আর পেসার মোহাম্মদ শহীদ। ওয়ানডে দলের নাসির হোসেন, তাসকিন আহমেদ, সাব্বির রহমানে, আরাফাত সানি ও রনি তালুকদারের জায়গায় হয়নি টেস্ট দলে। পুরোনদের মধ্যে ফিরেছেন ইমরুল কায়েস, শুভাগত হোম, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন ও শাহাদাত হোসেন। টেস্ট স্কোয়াডঃ তামিম ইকবাল, ইমরুল কায়েস , লিটন দাস, সৌম্য সরকার, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, শুভাগত হোম, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, শাহাদাত হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ। Post navigation টি-টোয়েন্টিতেও টাইগারদের বিশাল জয় গণভবনে বাংলাদেশ ক্রিকেট দলের সংবর্ধনা আজ