প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় গণভবনে বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা প্রদান করবেন। সংবর্ধনা শেষে প্রধানমন্ত্রী তাদের মধ্যাহ্নভোজে আপ্যায়িত করবেন। টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বিজয়ী বাংলাদেশ ক্রিকেট দলের হাতে প্রধানমন্ত্রী ট্রফি তুলে দেয়ার পর বাংলাদেশ ক্রিকেট দল ও বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের দাওয়াত দেন।

প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার মাঠে বসে খেলা দেখেন এবং জয়ের পর করতালি দিয়ে জাতীয় পতাকা নেড়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান। খেলা শেষে প্রধানমন্ত্রী মাঠে নেমে বাংলাদেশ দলের হাতে ট্রফি তুলে দেন এবং খেলোয়ার, কোচ ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কাটান। এসময় ক্রিকেট প্রেমী প্রধানমন্ত্রীকে বেশ আবেগ-আপ্লত দেখাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *