ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত নেপালে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এ পরিস্থিতি মোকাবেলায় দেশটির একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর ত্রিভূবন এয়ারপোর্ট বন্ধ ঘোষণা করা হলেও আজ (রোববার) দুপুরে বাংলাদেশ বিমানের দু’টি বিশেষ ফ্লাইট নেপাল থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবে বলে জানা যায়। গতকাল শনিবার রাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এতথ্য জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (মিডিয়া) নৃতেন চন্দ্র দেবনাথ নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামসের বরাত দিয়ে জানান, স্থানীয় সময় (নেপাল) দুপুর ২টা ১০ ও বিকেল ৩টা ১০মিনিটে বিমানের বিশেষ দুটি ফ্লাইট ঢাকার উদ্দেশে নেপাল ছাড়বে। এ ফ্লাইট দুটিতে জরুরি ভিত্তিতে দেশটিতে অবস্থানরত বাঙালি ও নেপালি যারা বাংলাদেশে আসতে চান তাদের আনা হবে। এদিকে, ভূমিকম্প অনুভূত হওয়ার পর নেপালে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সেবায় হেলপ লাইন চালু করা হয়েছে। হেলপলাইন নম্বরগুলো হচ্ছে- +৯৭৭৯৮৫১০৩৯৩৫২ (রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস), +৯৭৭৯৮০৮৭৬৫০৭১ (প্রথম সচিব সমিমা চৌধুরী) এবং +৯৭৭৯৮০৮১৮৪০১৪ (কাউন্সিলর খান মো. মইনুল হোসেন)। প্রসঙ্গ, গতকাল শনিবার দুপুরে (বাংলাদেশ সময় ১২টা ১৩মিনিট) নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে সবশেষ ১৫শ’ অধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। নেপালের স্থানীয় সময় শনিবার সকালের ভয়াবহ ভূমিকম্পে দেশটির কাঠমান্ডু, পোখরাসহ বেশ কিছু এলাকায় অসংখ্য ভবন ধসে পড়ে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকার। নেপাল ছাড়াও এ ভূমিকম্প ভারত, পাকিস্তানে ও বাংলাদেশেও আঘাত হানে। Post navigation ব্যর্থ মেয়র মনজুর আলমকে প্রত্যাখ্যান করুন : হাছান মাহমুদ সীমান্তে আটক ২১ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ