ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক ২১ বাংলাদেশি নারী-পুরুষকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার সন্ধ্যায় বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন, ইমানুল হক সহিদা বেগম (৩০), রাণী (৬০), পায়েল (৩২), সূবর্ণ (১৩) ও পবিত্র ম-ল (১৮)(২৭), সমসের মল্লিক (২৬), প্রদীপ বাড়ই (১৯), সুকান্ত ম-ল (১২), সাধন কুমার ঘোষ (১৮), অর্চনা ঘোষ (৪০), জুয়েল খান (১৮), অন্তর কুমার ঘোষ (১৮), সঞ্জীব ঘোষ (২৮), হোসাইন মিয়া (২৬), হাফিজুর শেখ (২৮), নজরুল শেখ (৪৫), সায়েদা বেগম (৩০), সোরাইয়া খাতুন (০৫), অরুপ মন্ডল ২৩), রোকসানা বেগম (১৮)।

আটককৃতদের বাড়ি যশোর, ফরিদপুর, নড়াইল পিরোজপুর, ঢাকা ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে বলে জানা যায়।

২৩ বিজিবির বেনাপোল পুটখালী ক্যাম্পের সুবেদার শফিকুর রহমান নিশ্চিত করে জানান, তারা বিভিন্ন সময়ে সীমান্ত পথে অবৈধভাবে ভারতে যায়। পরে দালালের মাধ্যমে ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে সবাইকে বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিদ বলেন, ফেরত আসা বাংলাদেশিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। তাদের যশোর আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *