ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এবার ইরাকের আনবার প্রদেশের একাংশ দখল করে নিয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে এই এলাকায় আইএস ও ইরাকি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু। শনিবার (২৫ এপ্রিল) পর্যন্ত উভয় পক্ষের মধ্যে এ লড়াই চলে। লড়াইয়ে আইএস এর একটি গ্রুপ আনবারের পশ্চিমাঞ্চলীয় একটি বাঁধ ও একটি সেনা ব্যারাক দখল করে নেয়।

আনবার নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম গুলো জানিয়েছে, লড়াইয়ে বেশ কয়েকজন ইরাকি সেনা নিহত হয়েছে। তবে নিহতের সংখ্যা কত সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

২০১৪ সালের গ্রীষ্মে আনবারের অধিকাংশ এলাকা ও সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্মশহর তিকরিত দখল করে নেয় ইসলামিক স্টেট। পরবর্তীতে চলতি বছর আইএস বিতাড়নে ইরাকি বাহিনীর অভিযান শুরু হলে তিকরিত ও আনবারের বেশ কিছু এলাকা পুনরুদ্ধার করা সম্ভব হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *