শনিবার নেপালে আঘাত হানে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এই ভূমিকম্পে কেঁপেছে বিশ্বের সবচেয়ে বড় পর্বত এভারেস্টও। যার কারণে এভারেস্টে তুষারধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জন।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের সবাই পর্বতারোহী ও শেরপা।

নেপালের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শক্তিশালী ভূমিকম্পে ধ্বংস হয়েছে বেশ কয়েকটি এভারেস্ট বেসক্যাম্প। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রাণ হারিয়েছেন ১৮ জন। নিখোঁজ অগুণিত।

সূত্রে আরো জানা গেছে, যারা নিহত হয়েছেন তারা সবাই বিদেশী। এছাড়া এ ঘটনায় ১২ জন ভারতীয় পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে।

ভূকম্পনের সময় খুম্বু আইসফলের কাছে প্রথম ধসটি নামে। এ অঞ্চলটি সাধারণত বরফ ও তুষারে ঢাকা। আর এর কাছেই বেশিরভাগ বেসক্যাম্পগুলো ছিল।

নেপাল সরকারের পর্বতারোহণ বিভাগের কর্মকর্তা জ্ঞানেন্দ্র শ্রেঠা জানিয়েছেন, এ ঘটনায় সঠিক কত মানুষ প্রাণ হারিয়েছেন তা জানা যায়নি। তবে এখন পর্যন্ত ১৫টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। যার সবাই বিভিন্ন দেশের নাগরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *