প্রবাদ আছে বলা সহজ কিন্তু তা নিজে করা কঠিন। এমন প্রবাদ বাক্যই প্রমাণ করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। তিনি গতকাল শনিবার রাজধানীর তেজগাঁও কলেজে নির্বাচনী প্রচারণা চালোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচনের আচরণবিধির প্রতি সম্মান দেখানোর জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অনুরোধ করেন। তখন তিনি বলেছিলেন, খালেদা জিয়া দেশের সাবেক প্রধানমন্ত্রী। নির্বাচনের আচরণবিধি অনুযায়ী বিশাল বহর নিয়ে কারও পক্ষে প্রচার চালানোর নিয়ম নেই। অথচ গতকাল এ কথা বলে আজ তা ভুলে আনিসুল হক নিজেই প্রচারের শেষ দিনে ১৫টি গাড়ির বহর নিয়ে প্রচারণা চালাচ্ছেন। আনিসুল হকের গাড়িবহরের সঙ্গে পুলিশ সদস্যবাহী একটি মাইক্রোবাসও এ সময় দেখা যায়। রোববার দুপুর ১২টার সময় মহাখালী থেকে গাড়ির বিশাল বহর নিয়ে তিনি এ শোভাযাত্রা শুরু করেন। এর ফলে বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। উল্লেখ্য, গত শুক্রবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গাড়িবহর নিয়ে নির্বাচনী প্রচার চালাতে পারবেন না বলে নির্বাচন কমিশন (ইসি) নির্দেশনা দিয়ে ঢাকার দুই সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে রাতে চিঠি পাঠিয়েছিল। কমিশন বলেছিল, আচরণবিধি অনুযায়ী সিটি করপোরেশন নির্বাচনে খালেদা জিয়া নেতা-কর্মীসহ গাড়িবহর নিয়ে প্রচার চালাতে পারবেন না। মানুষের চলাচলে বিঘœ সৃষ্টি করে, এমন পথসভাও করতে পারবেন না। Post navigation সীমান্তে আটক ২১ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ সেনা মোতায়েন করলে সরকারি দলের প্রার্থীর ভরাডুবি হবে: নোমান