২৭ বছর বয়সি মার্ক আরথুর য্যাং নামের এক ক্যামেরুন ইয়াংস্টার ইঞ্জিনিয়ার তৈরি করেছে অসাধারণ এক মেডিক্যাল ট্যাব। এটি হার্টের রোগীদের জন্য অসাধারণ এক আবিষ্কার।

সূত্র থেকে জানা গেছে, পুরো ক্যামেরুনে প্রায় ২২ মিলিয়ন মানুষ বসবাস করে। কিন্তু হার্টের বিশেষজ্ঞ আছেন প্রায় ৫০ জন। গ্রামে যখন কোনো মানুষ হার্টের সমস্যায় ভোগে তখন ইচ্ছা করলেই তাকে খুব দ্রুত শহরের হসপিটালে ভর্তি করে চিকিৎসা সেবা দেয়া দুরুহ ব্যাপার।

ক্যামেরুনের এক সংবাদমাধ্যম জানিয়েছে, বর্তমানে এই যন্ত্রের সাহায্যে ক্যামেরুনের প্রায় প্রতিটি চিকিৎসা সেবা কেন্দ্রে ইসিজিসহ প্রায় সকল ধরনের লাইফ সাপোর্ট দেয়া হচ্ছে। আরো মজার ব্যাপার হলো এই যন্ত্রটি মাত্র ৫ মিনিটের মধ্যে ইসিজি রিপোর্ট দিবে। আর এই রিপোর্ট যে কোনো ট্যাব ধারি বিশেষজ্ঞর কাছে সেকেন্ডের ভেতরে পাঠানো যাবে। নতুন এই মেডিক্যাল ট্যাবলেটে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটি একটানা প্রায় ৭ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। সহজ ভাষায় এটি একটি পোর্টেবল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *