Breaking
Fri. Jul 17th, 2026

মমতাকে কালো পতাকা দেখাবে বেদান্ত সাংস্কৃতিক মঞ্চ

momotaতিস্তা চুক্তিতে বিরোধীতা করায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে কালো পতাকা দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ‘বেদান্ত সাংস্কৃতিক মঞ্চ বাংলাদেশ’ নামের একটি সংগঠন।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানায় সংগঠটি। ‘সীমান্ত চুক্তির জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়ে এবং তিস্তার চুক্তি বিরোধীতাকারি মমতাকে কালো পতাকা দেখার আহবান’ জানিয়ে বেদান্ত সাংস্কৃতিক মঞ্চ বাংলাদেশ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে মঞ্চের সাধারণ সম্পাদক বিনয় ভুষণ জয়ধর তার বক্তব্যে বাংলাদেশে জঙ্গি মদদদাতা ও তিস্ত চুক্তিবিরোধীতার জন্য মমতা ব্যানার্জীকে অভিযুক্ত করেছেন।

এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি কিশোর কুমার সরকার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মমতা ব্যানার্জী যেদিন ঢাকায় আসবেন, সেদিন বিমানবন্দরের বাইরে তাকে কালো পতাকা দেখানো হবে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *