সুন্দরবনের শ্যালা নদী থেকে ৯’শ মিটার জালসহ বিপুল পরিমাণ চিংড়ি রেণু পোনা জব্দ করেছে গোয়েন্দা পুলিশ।

বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় চাঁদপাই স্টেশন কর্মকর্তার নেতৃত্বে এক দল বনরক্ষী অভিযান চালিয়ে শ্যালা নদী থেকে ৯’শ মিটার নেট জাল উদ্ধার করে। এসময় আরো উদ্ধার করা হয় একটি ট্রলারসহ বিপুল পরিমান চিংড়ি রেনু পোনা।

এদিকে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে পোনাধরা জেলেরা দ্রুত পালিয়ে যায়। পরে বন বিভাগ জালগুলো পুড়িয়ে ধ্বংস করে ও রেনু পোনা বনের নদীতে অবমুক্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *