পানি নিষ্কাশন খাল ও ড্রেন নিয়মিত পরিষ্কার না করায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই জলজটের শহরে পরিণত ময়মনসিংহ। প্রধান খালগুলো বিভিন্ন জায়গায় দখল হয়ে সরু হয়ে গেছে।

বিষয়টি পৌর কর্তৃপক্ষের নজরে আনলেও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। আর পৌর মেয়রও বলছেন, পৌর এলাকার ভেতরে ও বাইরে পানি নিষ্কাশন খালগুলো দখলমুক্ত না করতে পারলে জলাবদ্ধতা দূর করা সম্ভব হবে না।

পানি নিষ্কাশনের ড্রেন ও খালগুলো নিয়মিত পরিষ্কার না করায় প্রতি বর্ষা মৌসুমেই চরম দুর্ভোগে পড়েন ময়মনসিংহ শহরবাসী। ময়লা-আবর্জনা আর পলি জমে বেশির ভাগ ড্রেন ও খালের গভীরতা কমে গেছে। সামান্য বৃষ্টি হলেই শহরে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ড্রেন-খাল উপচে রাস্তাঘাট ও বাসা-বাড়িতে পানি উঠে যায়।

মূলত পানি নিষ্কাশনের প্রধান খালগুলো বিভিন্ন জায়গায় প্রভাবশালীদের দখলের কারণে সরু হয়ে গেছে। দিন দিন দখলের মাত্রা বাড়লেও কর্তৃপক্ষের নজর নেই এমন অভিযোগ স্থানীয়দের।

আর শহরের মেয়র মো. ইকরামুল হক টিটু বলছেন, পৌর এলাকার ভেতর ও বাইরে পানি নিষ্কাশন খালগুলো দখলমুক্ত না করতে পারলে জলাবদ্ধতা দূর করা সম্ভব হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *