১৩ জুন। ১৯৭১ সালের এই দিনে সৈয়দপুরের প্রায় ৪শ’ ৮৭ জন হিন্দু পরিবারের সদস্যকে ভারতে পাঠানোর নাম করে ট্রেনে উঠিয়ে পরে হত্যা করে হানাদার বাহিনী। সেই থেকে জেলার হিন্দু সম্প্রদায় দিনটিকে ‘ট্রেন হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে। সকালে বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পূজা-অর্চনার মধ্যদিয়ে দিনটি স্মরণ করেন নিহতের স্বজনরা। পরে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় বিভিন্ন বয়সী লোকজন সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া বিকেলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। Post navigation অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা নিখোঁজ মাদারীপুরের একই গ্রামের ৭ যুবক ‘ঘুষ নিয়ে পুলিশে জামায়াত জঙ্গি নিয়োগ’ : সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী।