দালালদের খপ্পরে পড়ে অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে নিখোঁজ হয়েছেন মাদারীপুরের রাজৈরের একই গ্রামের ৭ যুবক। তাদের পরিবারে চলছে এখন কান্নার রোল।নিখোঁজদের পরিবারের অভিযোগ পেলে তাদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।অন্যদিকে মানবপাচার ও দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ায় কথা জানিয়েছে পুলিশ।

সারাক্ষণ ছবি হাতে নিখোঁজ ছেলের অপেক্ষায় থাকেন মাদারীপুরের রাজৈরের আমগ্রাম ইউনিয়নের চেলিকান্দি গ্রামের ফরিদা বেগম। প্রায় ৩ মাস আগে দালালদের খপ্পরে পড়ে অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে নিখোঁজ হয়েছেন তার ২৪ বছরের ছেলে বিনাদ। এতে দিশেহারা তার মা ফরিদা বেগম ও স্ত্রী স্ত্রী রাফিয়া আক্তার।শুধু বিনাদ’ই নয়, তার সাথে একই গ্রামের ওবায়দুর, অহিদুল, হান্নান, জহিরুল, রাসেল ও হানিফ দালালদের খপ্পরে পরে গত ১৫ মার্চ অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে নিখোঁজ হয়।নিখোঁজদের স্বজন ও এলাকাবাসী জানান, মালয়েশিয়া যাবার প্রলোভন দেখিয়ে বাজিতপুর ইউনিয়নের পাখুল্যা গ্রামের দালাল চক্রের সদস্য সাদেক বয়াতি ও এছাহাক মল্লিক ৭ যুবককে কাছ থেকে ২০ হাজার টাকা করে নেয়।এদিকে, মানবপাচারকারী ও দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান মাদারীপুর পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম।
অন্যদিকে, নিখোঁজদের পরিবারের অভিযোগ পেলে, তাদের ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেযার আশ্বাস দেন মাদারীপুর জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ।

এ ঘটনার পর থেকে মানবপাচারকারী দালালচক্রদের ২ সদস্য পলাতক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *