ত্রি-দেশিয় সিরিজের সমালোচনায় জালাল ইউনূস

পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের ত্রি দেশিয় সিরিজ আয়োজন নিয়ে সমালোচনা করলেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। তবে, আইসিসি’র নতুন নিয়মঅনুযায়ী দেশগুলোর এমন আয়োজন করতে পারে বলেও জানান তিনি।

সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য র‌্যাঙ্কিং বাড়াতে দেশগুলো অসুস্থ প্রতিযোগিতায় নেমেছে বলেও জানান বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান। আর নতুন করে ৩০ সেপ্টেম্বরের আগে বাংলাদেশে কোনো সিরিজ আয়োজন সম্ভব নয় বলেও জানান বিসিবি’র এ পরিচালক।

ভারতের বিপক্ষে সিরিজে ২ ওয়ানডে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছে টাইগাররা। এ পর্যন্ত ছিলো সমীকরণ। কিন্তু সব তালগোল পাকালো বাংলাদেশের নিচে র‌্যাঙ্কিংয়ে থাকা পাকিস্তান।
ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজ। যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার হিসেব যাচ্ছে বদলে। শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে এবং বাংলাদেশের স্বপ্ন ভাঙতে এফটিপি’র বাইরে এ সিরিজ খেলছে দেশগুলো। নিরুপায় হলেও বিষয়টি মানতে কষ্ট হচ্ছে বিসিবি’র। বললেন এটি দেশগুলোর অসুস্থ প্রতিযোগিতা।

সব সমীকরণকে শিকেয় তুলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নিয়ে বীরদর্পে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পারবে টাইগাররা। এমন বিশ্বাস জালাল ইউনুসের। তবে, কোনো কারণে যদি হোঁচট খায় টিম বাংলাদেশ। এজন্য ৩০ সেপ্টেম্বর নির্ধারিত সময়ের আগে কোনো সিরিজ আয়োজন সম্ভব নয় বলে, অসহায়ত্বও ফুটলো এই পরিচালকের কণ্ঠে।

সব কিছুর পরও থেকে যাচ্ছে হাজারো কিন্তু। তবে, প্রটিয়াদের বিপক্ষে টাইগারদের একটি জয় হতে পারে, আইসিসি’র পরিবর্তনশীল নিয়ম ও অন্যদেশগুলোর ষড়যন্ত্রের জবাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *