গত এক বছর ধরে ব্যাট-হাতে আলো ছড়িয়ে যাচ্ছেন সাব্বির রহমান রুম্মান। বিশ্বের বড়-বড় দলগুলোর বিপক্ষে ভয়-ডরহীন ক্রিকেট খেলে চলেছেন তিনি। তবে সেভাবে ম্যাচটাকে শেষ করে আসতে পারছেন না। তাই মনের মধ্যে একটা আক্ষেপও আছে তার।
সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতেও ভালো ব্যাটিং করছিলেন সাব্বির। এমনকি নাসির হোসেনকে সঙ্গে নিয়ে দলকে একাই টেনে তোলার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু স্টুয়ার্ট বিনির একটি স্লোয়ারে শেষ পর্যন্ত আর নিজেকে বাঁচাতে পারেননি। সেদিন মাত্র ৩৮ বলে ৬টি দৃষ্টিনন্দন বাউন্ডারির সাহায্যে করেন ৪৩ রান।
সেদিন আউট হওয়ার সঙ্গে-সঙ্গে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সাব্বিরকে ডেকে কথাও বলেন। মেলবোর্নে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল (বাংলাদেশ-ভারত) শেষে সাব্বিরের সঙ্গে কথা বলেছিলেন ক্যাপ্টেন কুল। সাব্বিরকে ডেকে কি বলেছিলেন ভারতীয় অধিনায়ক আর সেটা জানার আগ্রহ ছিল সাংবাদিকদের। অবশেষ সোমবার বাংলাদেশ দলের অনুশীলন চলাকালে সেই কৌতুহল মেটালেন জাতীয় দলের এ তরুণ অলরাউন্ডার।
ভারতীয় অধিনায়ক ধোনির সঙ্গে কি কথা হয়েছে এমন প্রশ্নের জবাবে সাব্বির বলেন, ‘উনার সঙ্গে কথা বলাটাও আমার অনেক বড় একটা অর্জন। উনি আমাকে বলছেন, তুমি যেভাবে খেলতে চাও ওই ভাবেই খেলবা। যেভাবে তুমি ম্যাচ ফিনিশ করতে পারো ওইভাবে খেলবা। আর যে রিদম বা ছন্দে খেলছো ওইভাবে খেলবা। বিশেষ করে ভয়ডরহীন
আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকেই অসাধারণ ক্রিকেট খেলে চলেছেন সাব্বির রহমান। ওয়ানডে ও টি-২০ স্কোয়াডে অল্প সময়েই জাতীয় দলের অপরিহার্য সদস্য হয়ে উঠেছেন এ তরুণ অলরাউন্ডার। ধোনির দেওয়া এমন উৎসাহে উচ্ছ্বসিত সাব্বির বলেন, ‘দলে আমার মূল দায়িত্ব হলো ম্যাচ ফিনিশ করা। সেটা কখনো হয় কখনো হয় না। দক্ষিণ আফ্রিকা সিরিজে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’
আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে সিরিজে নিজেকে মেলে ধরার জন্য কঠোর পরিশ্রম শুরু করেছেন সাব্বির। চেষ্টায় আছেন দলকে এবার ভালো কিছু দেওয়ার।
এ বিষয়ে তিনি বলেন, ‘আসলে তেমন কোনো প্ল্যানিং এখনো করি নাই আমরা। আমাদের আজকে থেকে অনুশীলন শুরু হয়েছে। ২-১ দিনের মধ্যে হয়তো তাদের নিয়ে প্ল্যানিং করবো। সেই সঙ্গে তাদের র্দুবলতা বের করার চেষ্টা করবো, ওই ভাবে আমরা বোলিং করবো। আর হয়তো ওদের বোলারদের আক্রমণ করার কিছু প্ল্যানিং করবো। হয়তো বা ওই ভাবেই ব্যাটিং করার চেষ্টা
দক্ষিণ আফ্রিকার পেস বোলিং নিয়ে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা হয়তো আলাদাভাবে কাজ শুরু করবে। টিম ম্যানেজমেন্ট থেকেও এ ধরনের কোনো পরামর্শ আছে কিনা- এমন প্রশ্নের জবাবে সাব্বির বলেন, ‘না, তেমন কোনো সাজেশন এখনও আমরা পাইনি। তাছাড়া এখনও আমরা তেমন কোনো প্ল্যানও করিনি। আমরা অনেকদিন ধরে এশিয়ার মধ্যেই খেলছি। ওরা অনেকদিন পর এখানে খেলতে আসছে। আশা করি আমরা স্পিনে বেশি জোর দেব। ওদের পেস বলে কিছু আমরা আপার লেভেল শট খেলতেছি, যেমন পুল, স্কয়ার কাট। চেষ্টা করবো ভালো কিছু করার জন্য।’
দাক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনও তেমন কোনো ব্যক্তিগত টার্গেট ঠিক করেননি সাব্বির রহমান। ভারতের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ভালো কিছু হবে বলে আশা ডানহাতি এ তরুণ অললাউন্ডারের।
সাব্বিরকে ওয়ানডে ক্যাপ পরাচ্ছেন মাশরাফি মর্তুজা
এ বিষয়ে সাব্বির বলেন, ‘ভারতের সঙ্গে সিরিজ জয়ের পর আমাদের দলটা ভালো আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। আশা করি দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ভালো একটা সিরিজ পার করবো। ইনশাল্লাহ, আমরা চেষ্টা করবো ভালো কিছু করার জন্য। দলেরও ভালো আত্মবিশ্বাস আছে, এখন দেখা যাক কি হয়।’
