Breaking
Fri. Jul 24th, 2026

Photo munshiganj 16.07 (1)প্রশাসনিক আর অর্থনৈতিক কেন্দ্রিকরণের এই বাস্তবতায় জীবিকার টানে যে লাখ লাখ মানুষ এই রাজধানী শহরে বাস করে; প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অনেক ঝক্কি ঝামেলা পেরিয়েই ঢাকা নামের রাজধানী শহরটাকে ফাঁকা করে দিয়ে শেকড়ের টানে গ্রামের দিকে ছোটেন অগুণতি মানুষ। তবে সেই আনন্দ না ফুরোতেই আসে ফেরার ডাক। জীবন-জীবিকার টানে ছুটেঁ আসতে আবার কর্মস্থলে, ব্যস্ততার ভীড়ে। তাই ঈদের দু’দিনের মাথায় যাদের ছুটি শেষ হচ্ছে তারা আজই ঢাকামুখী হতে শুরু করেছেন।

দেশের নানা প্রান্ত থেকে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। শহরের বাস, রেল ও লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায় ঘরমুখো মানুষের মুখ। তারা জানান ফিরতে ইচ্ছে না করলেও, জীবিকার জন্য আসতেই হচ্ছে এই শহরে। আবার অনেকে ফিরছে স্কুল-কলেজের ছুটি নেই বলে।

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *