আসছে ২২ শে শ্রাবণ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৪ তম প্রয়াণদিবস উপলক্ষে প্রকাশিত হচ্ছে কণ্ঠশিল্পী মৌমিতা তাসরিন নদীর কণ্ঠে রবীন্দ্রসংগীত। ‘রাত্রি এসে যেথায় মেশে’ গানটি নতুনভাবে সঙ্গীতায়োজন করেছেন মার্সেল। ঈগল মিউজিক প্রযোজিত এ গানটি ২২ শে শ্রাবণ eaglemusicbd.com থেকে শোনা যাবে। চ্যানেল আই সেরাকণ্ঠ ২০০৯ আসরের ২য় রানার আপ নদী এই প্রথম রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন। এ বছরের ২০ এপ্রিল প্রকাশিত হয়েছে শিল্পীর প্রথম একক অ্যালবাম ‘নদী’। Post navigation এবার তরুণ কন্ঠশিল্পী পাবেল এর ফেসবুক ফ্যান পেজ ভেরিফাইড! আমরা এখন ভীষণ দুঃসময় পার করছি: মনির খান