বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান আজ সোমবার বিবিসি বাংলায় প্রচারিত এক সাক্ষাতকারে বলেছেন, ২০১৫ সালের শুরু থেকেই বাংলাদেশের প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি রয়েছে মুখোমুখি অবস্থায়। দেশে বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকে টানা অবরোধ চলছে প্রায় ২৫ দিনেরও বেশি সময় ধরে। মাঝে মাঝে বিরতি দিয়ে আসছে হরতাল কর্মসুচিও। এমন অবস্থায় ব্যবসা বাণিজ্যে ক্ষতির পাশাপাশি সহিংসতা ও নাশকতা বহু মানুষের প্রাণহানির কারণ হয়েছে। সম্প্রতি সংগীত শিল্পী মনির খান বিবিসি বাংলার স্টুডিওতে বলেন, তার মতে, ‘আমরা এখন ভীষণ দুঃসময় পার করছি। দেশের সবাই এখন ভীত’। বর্তমান রাজনৈতিক সঙ্কট তাদের কর্মজীবনে কতটা প্রভাব ফেলছে সে প্রসঙ্গে মনির খান বলেন,‘আমাদের মত শিল্পীদের কর্মজীবনে এর বড় প্রভাব পড়েছে। সাধারণ মানুষ আমাদের গান শোনে। দেশের রাজনৈতিক পরিবেশ সুস্থ না থাকলে আমাদের কাজের কোনও পরিবেশ থাকে না। এই অবস্থায় আমাদের গানের জন্য অনুষ্ঠানের জন্য কে ডাকবে?’ তবে তারপরও তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমার মনে হয়, যে অবস্থার সৃষ্টি হয়েছে খুব দ্রুত তার অবসান হবে’। কিন্তু কিভাবে তা জানতে চাইলে তিনি অনেকটা হতাশ হয়েই বলেন, দুটো দলের মধ্যে রেষারেষি কিংবা জেদ এতটাই প্রকট রূপ নিয়েছে যে দুটো দলের কেউই কাউকে ছাড় দিতে রাজি নয়। এ মানসিকতা থেকে সরে আসতে পারলেই সঙ্কটের সমাধান হতে পারে। Post navigation নদীর কণ্ঠে রবি ঠাকুরের গান মৌসুমী-ওমর সানীর বিবাহবার্ষিকীর স্পেশাল দিনটি কাটলো হাসপাতালে !