Breaking
Fri. Jul 24th, 2026

সাংবাদিক পেশার এক উজ্জ্বল নক্ষত্র মোঃ কামরুজ্জামান

kolam_Swadeshnews24সম্পাদনায়- সাইমুর রহমান, স্বদেশ নিউজ২৪.কম: সাংবাদিকতা একটি মহান পেশা। দেশে ও জনগনের মঙ্গলার্থে কাজ করাই সাংবাদিকতা পেশার ধর্ম । সাংবাদিকতা সম্মানজনক পেশা বলেই এই পেশার প্রতি আকৃষ্ট হয়ে এই পেশাকে বেছে নিয়েছি ।স্বাভাবিক ভাবেই সাংবাদিকতা পেশায় জড়িত থাকার সুবাদে, এই পেশার সাথে সংশ্লিষ্ট অনেক দেশবরণ্য সাংবাদিক আমার অত্যন্ত ঘনিষ্ট বন্ধু, আমার সহকর্মী। সেই সুবাদেই একই পেশার সাথে জড়িত থাকার সুবাদে আমার পরিচয় হয় মোঃ কামরুজ্জামানের সাথে। তিনি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান । তিনি সাহসিকতার সঙ্গে এই মহান পেশায় আত্মনিয়োগ করে সমস্ত লোভ-লালসা, নিজের স্বার্থ,মূল্যবান সময় বিসর্জন দিয়ে বিনা পারিশ্রমিকে দেশ ও জাতির স্বার্থে সংবাদপত্রের খেদমতে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে রাজনীতি ও সরকারের পালাবদলে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস অনেক ক্ষেত্রে দিন দিন বিকৃতি হচ্ছে দেখে , তিনি তার বাবার উৎসাহ ও অনুপ্রেরণায় শক্ত হাতে ২০০৬ সাথে কলম তুলে নেন। প্রথমে তিনি লিখেন মুক্তিযুদ্ধ ও তার ইতিহাস । যা পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া পায়।এর পর আর থেমে থাকেননি, নিজের জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও বংলাদেশের জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সত্যকে জনগণের সামনে লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। একে একে লিখে গেছেন বাংলাদেশের রাজনীতি ও সাধারণ মানুষের ভাগ্য, ক্ষমতার পালাবদলে রাজনীতি, মুক্তিযুদ্ধ ও রাজনীতি সহ বেশ কয়েকটি জন গুরুত্ব পূর্ণ আর্টিকেল। তিনি নিজের বিবেকের তাড়নায় বেছে নিয়েছেন সাংবাদিকতা। এখন গণ মানুষের মর্যাদা তার কাছে সম্পদের চেয়ে অনেক উর্দ্ধে। এক কথায় নিজেকে উৎসর্গ করেছেন এই মহান পেশায়। একটি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা হওয়া সত্ত্বেও, নিজের শ্রম, মেধা, মনন দিয়ে শত ব্যস্ততার মধ্যেও যে দেশের জন্য , সমাজের জন্য, জনগণের মঙ্গলার্থে কাজ করা যায়, তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন মোঃ কামরুজ্জামান । যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য হওয়ায়, এমনিতেই দেশের প্রতি তার রয়েছে গভীর শ্রদ্ধাবোধ, অকৃত্রিম ভালবাসা ও দ্বায়বদ্ধতা। এই দ্বায়বদ্ধতা থেকেই এই মহান পেশাতে নিয়োজিত থেকে সমাজের মানুষের জন্য , সমাজের অনিয়ম ও দূর্নীতির চিত্র ও সত্যকে জনগণের দ্বারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জীবনের শতভাগ ঝুঁকি নিয়েও গণমানুষের কল্যাণে সদা সচেষ্ট থেকেছেন এবং অদ্যবধি আছেন, সংবাদপত্রের অঙ্গনে দেশপ্রেমের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন। বর্তমানে মোঃ কামরুজ্জামান ইউরোপে বংলাদেশী কমিউনিটির একজন জনপ্রিয় সাংবাদিক ও কলাম লেখক। ইউরোপে থেকেও তিনি দেশ ও জাতির প্রতি কর্তব্যবোধ থেকে, দেশ বিদেশের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে রাষ্ট্রের কল্যাণ ও সাধারণ মানুষের সেবা করতে বলিষ্ঠ ভূমিকা রেখে আসছেন। বাংলাদেশের জাতীয় দৈনিক সহ বেশ কিছু নিউজ পোর্টালে তার সংবাদ ও আর্টিকেল প্রকাশিত হয়। বাংলাদেশে তিনি ছিলেন আমাদের সহচর, ঠিক অদ্যবধি ইউরোপে থেকেও তিনি আমাদের সহকর্মী ও অকৃত্রিম বন্ধু। বরং বলা চলে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে। মোঃ কামরুজ্জামান একজন চিন্তাশীল লেখক, সাহসী, বলিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিক। তিনি অতুলনীয় কর্মনিষ্ঠা, দক্ষতা, প্রজ্ঞা, দৃঢ়তা ও পরিশ্রমের এক উজ্জ্বল দৃষ্টান্ত । তার লক্ষ্য শুধু সৎ, নির্ভিক ও নির্লোভ সাংবাদিকই নন; তার লক্ষ্য হচ্ছে, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে পেশাদার সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা । তার স্বপ্ন সমাজের জন্য নিবেদিত হয়ে কাজ করা; সৎ ও নির্লোভ থেকে পেশার মান-মর্যাদা ও ভাবমূর্তি উজ্জ্বল করে সাংবাদিকতা পেশাকে আদর্শ পেশাতে পরিণত করা। সাংবাদিকতা পেশার একনিষ্ঠ কর্মী হিসাবে মোঃ কামরুজ্জামান আমাদের গর্ব । সাংবাদিকতা পেশায় তার অনবদ্য অবদানের জন্য ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে ।

সুমন মোস্তফা,

সিনিয়র সাংবাদিক

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *