রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে চালের দাম!

rice _Swadeshnews24সরবরাহ স্বাভাবিক থাকলেও রাজধানীর পাইকারি বাজারে আবারো বেড়েছে সব ধরনের চালের দাম। বাজারে অধিকাংশ চাল বিক্রি হচ্ছে কেজিতে ৩ থেকে ৪ টাকা বাড়তি দরে।

ব্যবসায়ীরা বলছেন, ধানের দাম বেড়ে যাওয়ার কারণেই কমছে না চালের দাম। এদিকে আমদানি করা পেঁয়াজের দাম কিছুটা কমলেও পরিবর্তন আসেনি দেশি পেঁয়াজের বাজার দরে। তবে, চিনির দাম সামান্য উঠানামা করলেও স্থিতিশীল রয়েছে আটা, ময়দা, ভোজ্য তেল আর মশলাসহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যের বাজার।

পাইকারদের আনাগোনা কিংবা বেচাকেনার ব্যস্ততা, কোনটিরই কমতি নেই মোহাম্মদপুর সরকারি কৃষি পণ্যের পাইকারি পেঁয়াজ, রসুন আর আদা আলুর বাজারে। তবে মাস খানেক আগেই বেড়ে যাওয়া পেয়াজের বাজার শান্ত হয়নি এখনও।

বাজারে আমদানি করা পেয়াজ প্রকারভেদে ৩৫ থেকে ৫৫ টাকার মধ্যে থাকলেও, দেশি পেয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকা দরে। বাজারে আলু ২১ থেকে ২৩, প্রকারভেদে আদা ৬৫ থেকে ৮০ আর রসুন বিক্রি হচ্ছে ৯৮ থেকে ১’শ টাকা দরে।

এদিকে এক সপ্তাহের ব্যবধানে আবারো বেড়েছে মিনিকেট, নাজিরশাইল, আটাশসহ সব ধরণের চালের দাম। বস্তা প্রতি ২ থেকে আড়াইশ টাকা বাড়তি দামে বিক্রি হওয়া এসব চালের দাম শিগগিরই কমছে না বলেও জানিয়েছেন আড়তদাররা।

তবে কিছুটা স্বস্তি রয়েছে মসুর, খেসারি, মুগডালসহ চিনি, আর ভোজ্য তেলের পাশাপাশি সব ধরণের মশলার বাজারে।

কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার এখন অনেকটাই স্থিতিশীল রয়েছে, এমনকি বেশ কিছু পণ্যের দাম কমেছে বলেও দাবি ব্যবসায়ীদের।

সূত্র: সময়  টিভি

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের