bd.women_.cricket.bdcricteamRj Rafi : থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে ২০১৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। বাছাইপর্বে গ্রুপ ‘এ’ তে থাকা বাংলাদেশ নারী দল বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। আজ নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৭৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে জাহানারা-সালমারা।

ব্যাংককের থাইল্যান্ড ক্রিকেট মাঠে টস হেরে আগে ব্যাট করে উদ্বোধনী ব্যাটসম্যান আয়েশা রহমানের ৩০, ফারজানার ২৩, শায়লার ১৭ রানের সুবাধে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৫ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

১০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশী মেয়েদের বোলিং তোপে ১৪.৪ ওভারে মাত্র ৩২ রানে অল-আউট হয় স্বাগতিকরা। থাইল্যান্ডের পক্ষে একমাত্র ব্যাটসম্যান চানিদা সুত্থিরুয়াং ছাড়া বাকি কোন ব্যাটসম্যানই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেনি। যার মধ্যে ছয় জন ব্যাটসম্যান’ই শূন্য (০) রান করে আউট হয়েছেন! বাংলাদেশ দলের বোলারদের মধ্যে রুমানা, ফাহিমা ও রিতু ২টি করে উইকেট নিয়েছেন।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছে বাংলাদেশ দলের আয়েশা রহমান। রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে জাহানারা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *