রাফিঃ আবারো পাক-ভারত ক্রিকেট প্রসঙ্গ। চলতি বছরেও দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে কোন ম্যাচ হচ্ছে না। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সেক্রেটারি অনুরাগ ঠাকুর এই তথ্য নিশ্চিত করেছেন। সর্বশেষ ২০০৭ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিলো ভারত-পাকিস্তান। এর বাইরে ২০১২ তে পাকিস্তান এক সংক্ষিপ্ত সফরে ভারত গিয়েছিল। ২০১৪ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বিসিসিআই এর মধ্যে স্বাক্ষরিত এর চুক্তিতে গত বছরের ডিসেম্বরে দু’দলের খেলার কথা থাকলেও ভারতের জোর আপত্তির কারণে শেষপর্যন্ত খেলা আর মাঠে গড়ায়নি। এ নিয়ে কম জল ঘোলা হয়নি। এমনকি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিস) পর্যন্ত ছুটেছে পিসিবি। তার পরেও, সিরিজ ফিরিয়ে নিয়েছে ভারত। পরবর্তী বছর অর্থাৎ চলতি ২০১৬ তে কিছুটা সম্ভাবনা থাকলেও, বছরের শুরুতেই তা নাচক করে দিলেন বিসিসিআই সেক্রেটারি। – Post navigation তবুও হারলো ভারত মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের কষ্টের ড্র