রাফিঃ বঙ্গবন্ধু গোল্ড কাপের চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেছেন মিথুন চৌধুরি। বুধবার খেলার প্রথমার্ধ গোলশুন্য থাকলেও দ্বিতীয়ার্ধের নয় মিনিটে অর্থাৎ, ৫৪ মিনিটে মালয়েশিয়ার গোলে পিছিয়ে পড়ে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। মালয়েশিয়ান ফুটবলার মুহাম্মদ আজমান কর্ণার থেকে পাওয়া বলে গোল করেন। এরপর থেকে খেলায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ দল। একাধিক সুযোগ পেলেও যখন তা কাজে লাগাতে পারছিলেন না, তখন ৭৬ মিনিটের মাথায় মিথুন চৌধুরির গোলে সমতায় ফেরে বাংলাদেশ। প্রথমার্ধে কোন গোলের দেখা না পেলেও, পাঁচ মিনিটের মাথায় একটি সুযোগ হারায় বাংলাদেশ। একই সঙ্গে পরের মিনিটে দারুণ একটি সুযোগ মিস করে মালয়েশিয়া। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৪-২ গোলে জয় পায় বাংলাদেশ Post navigation চলতি বছরেও হচ্ছে না পাক-ভারত সিরিজ রান তাড়া করেও অনন্য বাংলাদেশ !