bas chapai

রাজধানীর গুলিস্তানে বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টার দিকে গুলিস্তান গোলাপা-শাহ মাজার এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন জুলহাস। এসময় দুই বাসের মাঝখানে চাপা খেয়ে গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বিকেল সাড়ে ৫ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি পুলিশের প্রতিরক্ষা বিভাগে কর্মরত ছিলেন।

তার বাবার নাম শামছুল হক। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার সিদলাই গ্রামে তাদের বাড়ি। যাত্রাবাড়ি থানার বিবির বাগিচার স্বপরিবারে থাকেন। তার স্ত্রীর নাম সুমি আক্তার। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন।

পুলিশ তার ঘাতক বাস ও তার চালককে আটক করতে পারেনি বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *