বলা হয়ে থাকে, মেয়েদের মন বোঝার ক্ষমতা নাকি স্বয়ং ভগবানেরও নেই। আর এই সত্যি অস্বীকার করার উপায়ও নেই। তবে পুরোপুরি না পারলেও রাশি ফলের বিচারে জানা যায় কোন মেয়ে কেমন? আসুন চোখ রাখি সেদিকে

মেষ রাশি (২১ মার্চ থেকে ১৯ এপ্রিল)

মেষ নারীরা প্রেমের ক্ষেত্রে নিজেই উদ্যোগ নিয়ে থাকেন কিন্তু তার সঙ্গীকেও শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হতে হয় । কারণ সঙ্গীর ব্যক্তিত্ব দুর্বল হলে খুব দ্রুত আগ্রহ হারিয়ে ফেলেন মেষ নারীরা। জীবনের প্রতিটি ক্ষেত্রে মেষ রাশির নারী নেতৃত্ব দিতে পছন্দ করে । তাদের সহজাত নেতৃত্ব দেবার ক্ষমতা থাকে। মেষ রাশির নারীরা জীবনের ব্যাপারে আশাবাদী হয়ে থাকেন । এরা নিজের মতামত জানানোর ব্যাপারে একেবারেই ঠোঁটকাটা।

বৃষ রাশি (২০ এপ্রিল থেকে ২০ মে)

বৃষ নারীর দিকে ভালোবাসার ক্ষেত্রে ধীর-স্থির এবং মিষ্টি ভাব নিয়ে অগ্রসর হবেন । এরা একটু সময় নিয়ে সম্পর্ক গড়ে তুলতে পছন্দ করেন। তাই প্রেমের ক্ষেত্রে এদের তাড়া না দেওয়াই ভালো। সেই সঙ্গে এরা কিছু সীমানা মেনে চলেন এবং পুরুষ সঙ্গীরও উচিত এই সীমানাকে শ্রদ্ধা করে চলা। প্রথম দর্শনে বৃষ রাশির নারীকে মনে হয় খুব শান্তশিষ্ট ও মিষ্টি স্বভাবের। সাধারণত তিনি আপনার সাথে এমন মিষ্টি আচরণই করবেন, কিন্তু তিনি যখন রেগে যাবেন তখনই তার আসল রূপ দেখতে পাবেন। বৃষ রাশির নারীর অন্যতম একটি বৈশিষ্ট্য এরা খুবই একগুঁয়ে হয়ে থাকেন।

মিথুন রাশির মেয়ে (২১ মে থেকে ২১ জুন)

 

সাধারণত প্রেমের ক্ষেত্রে একটু খুঁতখুঁতে হয়ে থাকেন মিথুন নারী। তবে এরা যখন নিজের পছন্দের ব্যক্তিকে খুঁজে পান তখন নিজের অনুভূতি প্রকাশে কোনও রকমের সংকোচ করেন না । আর এই সম্পর্ক সাধারণত দীর্ঘস্থায়ী হয়ে থাকে। তবে মিথুন রাশির একজন নারীকে বুঝে ওঠা খুবই কঠিন। কারণ একজন নয়, তার মাঝে দেখতে পাবেন বহু নারীর ছায়া।

কর্কট রাশির মেয়ে (২২ জুন থেকে ২২ জুলাই)

 

র্কট রাশির নারীকে প্রেমের ব্যাপারে একটু সময় দিতে হবে। হুট করে তারা প্রেমে জড়িয়ে পড়তে রাজি নয়। সঙ্গীকে তারা খুব সহজে বিশ্বাস করেন না। এছাড়া অল্পতেই কষ্ট পান তারা। এসব কারণে সম্পর্কের প্রথম দিকে একটু ঝগড়া হলেও পরবর্তী সময়ে ধীরে ধীরে সম্পর্ক অনেক মিষ্টি হয়ে ওঠে। বুদ্ধির পাশাপাশি কর্কট রাশির নারীর অনুমানশক্তিও হয় খুব প্রখর।

সিংহ রাশির মেয়ে (২৩ জুলাই থেকে ২২ আগস্ট )

প্রেমের ক্ষেত্রে এই রাশির নারী কোনও ভাবেই ছাড় দিতে নারাজ। এদের যদি খুশি করতে পারেন তাহলে আপনার সম্পর্ক হয়ে উঠতে পারে প্রেমের গল্পের মতই রোমান্টিক ও ড্রামাটিক। তিনি সঙ্গীর জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকতে চান এবং একই সাথে তিনি সঙ্গীকে তার প্রাপ্য গুরুত্ব দিতেও পিছপা হন না। সিংহ রাশির নারীর মধ্যে সিংহের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তারা সাধারণত আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকেন ।

কন্যা রাশির মেয়ে (২৩ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর)

সত্যিকারের ভালবাসায় বিশ্বাসী। ছলনার প্রেমের ধার ধারেন না এরা।  ভালোবাসার নামে ভুলেও তার হৃদয় নিয়ে খেলতে যাবেন না। এরা খুব সহজে প্রেমে পড়ে না । আর একবার প্রেমে পড়লে সেই সম্পর্ককে করে তোলেন দীর্ঘস্থায়ী।.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *