Breaking
Sun. Jul 26th, 2026

উত্তাপ ছড়াচ্ছে সানির ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ট্রেলার (ভিডিও)

আলোচিত ও সমালোচিত বলিউড অভিনেত্রী সানি লিওন আগামী মাসে হাজির হচ্ছেন ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ছবিটি নিয়ে। সামনে এল ছবির প্রথম পোস্টার ও ট্রেলার। আর প্রথম লুক দেখার পর ছবিটিকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই।

ছবির নাম শুনে মনে করা হচ্ছিল, তার অভিনীত আগের ছবিগুলোর মত অ্যাডাল্ট কমেডি ছবি হতে পারে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’। তবে পোস্টার ও ট্রেলার কিন্তু অন্য কথা বলছে। কয়েক মিনিটের উষ্ণ ছোঁয়াতেই বোঝা যাচ্ছে ছবির ভেতরের ‘কেমিস্ট্রি’।

জেসমিন ডি’সুজা পরিচালিত এই ছবিতে সানির সঙ্গে রোমান্স করবেন তনুজ ভিরওয়ানি। এই ছবির গল্প জানতে অপেক্ষা করতে হবে আগামী এপ্রিল পর্যন্ত। জানা গেছে, আগামী ২২ এপ্রিল ছবিটি মুক্তি পেতে চলেছে।

এক ঝলকে দেখে নিন ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ এর টিজার

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *