শৃঙ্খলার সঙ্গে কোন আপস নয়- পাপন

মাঠ ও মাঠের বাইরে একের পর এক ঘটনা জন্ম দিয়ে এখন আলোচনা-সমালোচনার শীর্ষে সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেটের অহঙ্কার হওয়ার পরিবর্তে দিন দিন ধিক্কার পাওয়ার কাজ করছেন। সর্বশেষ সাকিব বাংলাদেশ দলের পক্ষে আর না খেলার হুমকি দিয়েছেন। ক্যারিবীয় ক্রিকেট লীগে (সিপিএল) না যেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি’র চিঠির জবাবে সাকিব নয়া প্রধান […]

ক্রিকেট ছাড়ার হুমকির কথা অস্বীকার সাকিবের

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ক্রিকেট না খেলার হুমকির কথা অস্বীকার করেছেন সাকিব আল হাসান। আজ বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আত্মপক্ষ সমর্থন করে সাকিব বলেন, দেশের হয়ে আরও অন্ততত ১০ বছর খেলতে চান তিনি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে সাকিব বলেন,  দুই পক্ষের কথা […]

অপূর্বর হাত ধরে ফিরছেন সারিকা

ফিরছেন সারিকা। ফেরাচ্ছেন অপূর্ব! দেরি হবে না, খুব শিগগিরই। খবর মিলেছে আসছে ঈদেই অকালে হারিয়ে যাওয়া এই মডেল অভিনেত্রীর প্রত্যাবর্তন ঘটছে। এবং সেটা ঘটাচ্ছেন আরেক জনপ্রিয় অভিনেতা অপূর্ব। গেল বৈশাখে সম্প্রচার হওয়া ‘এপার ওপার’ নাটকের পর আর কোন নাটকে পাওয়া যায়নি সারিকাকে। পাওয়া যায়নি মিডিয়াতেও। কারণ, মডেল নিরবের সঙ্গে দীর্ঘ প্রেমে ভাঙন। এরপর নতুন প্রেমিকের […]

৭১ বছর বয়সে টিভি ধারাবাহিকে অমিতাভ বচ্চন

বলিউডের  কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন  জীবনের সব সাফল্য অর্জন করেছেন। তবুও ৭১ বছর বয়সে তিনি নতুন এক যুদ্ধে নামতে চলেছেন। টিভির ছোটপর্দায় এই প্রথম একটি ধারাবাহিকে অভিষেক হতে চলেছে বিগ বি-র। আগামী ১৪ই জুলাই থেকে সনি টেলিভিশন চ্যানেলে শুরু হতে চলেছে অমিতাভ অভিনীত প্রথম ফিকশনাল সিরিয়াল ’যুদ্ধ’। বিগ বি-র নিজস্ব  প্রযোজনা সংস্থা স্বরস্বতী ক্রিয়েশন ও এন্ডেমেলের […]

ঈদে চ্যানেল আইতে ৫ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার

পবিত্র ঈদুল ফিতরে ৫টি চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইতে। চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ঈদের দিন বেলা ২.৩০ মিনিটে ‘প্রিয়া তুমি সুখি হও’। কাহিনী বিন্যাস, চিত্রনাট্য ও পরিচালনায় গীতালি হাসান। অভিনয়ে সোহেল রানা, সুচরিতা, ফেরদৌস, শায়লা সাবি প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০.৩০ মিনিটে ‘আকাশ কতো দূরে’। কাহিনী ও চিত্রনাট্য জুলফিকার রাসেল। পরিচালনায় সামিয়া জামান। অভিনয়ে […]

নাইজেরিয়ায় সংঘর্ষে নিহত ৫৯

ইজেরিয়ায় সশস্ত্র বাহিনী ও ইসলামপন্থীদের মধ্যে সংঘর্ষে ৫৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৫৩ জন বিদ্রোহী ও ৬ জন সেনা সদস্য। শনিবার প্রতিরক্ষা মুখপাত্র জেনারেল ক্রিস অলুকুলাদে এক বিবৃতিতে বলেন, শুক্রবার বিদ্রোহীরা বর্নো রাজ্যের দাম্বোয়া শহরে সেনা ব্যারাক ও পুলিশ স্টেশনে হামলা চালায়। এ সময়ে অধিকাংশ সৈন্য ব্যারাকের বাইরে ছিল। এর জবাবে সেনাবাহিনীও বিদ্রোহীদের ওপর […]

পোল্যান্ডে বিমান বিধ্বস্ত, ১১ জন নিহত

পোল্যান্ডে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছেন। শনিবার বিকেলে দেশটির দক্ষিণাঞ্চলীয় চেশতেহোভার নিকটবর্তী তপোলভে এ ঘটনা ঘটে। পোলিশ কর্তৃপক্ষের বরাত দিয়ে চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে ২০৭ কিমি দক্ষিণপশ্চিমে চেশতেহোভা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানটি স্থানীয় একটি প্যারাশুট প্রশিক্ষণ স্কুলের। খবরে বলা হয়, ওই বিমানে পাইলটসহ মোট […]

টিকেট আছে, বগি নেই

টিকেট আছে বগি নেই। সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের “ঞ” বগিটি কিছুদিন ধরে নেই। কিন্তু তারপরও ওই বগির টিকেট বিক্রি হচ্ছে। যাত্রীরা ওই বগির টিকেট কিনে প্রতারিত হচ্ছে। খুজে পাচ্ছে না বগিটি। কারণ ওই বগিটি ট্রেনের সাথে দেয়া হচ্ছে না। তারপর ওই বগির টিকেট বিক্রি হচ্ছে। এতে যাত্রীরা হয়রানি শিকার হচ্ছেন, অন্যদিকে টাকাও […]

ফেনীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী-দেবর গ্রেপ্তার

ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মীরগঞ্জ গ্রামে ৩ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী ও দেবর। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৬ বছর আগে একই ইউনিয়নের কসকা নারায়নপুর গ্রামের আলী আহম্মদের মেয়ে হোসনা বেগম (৩৫) এর সাথে মীরগঞ্জ গ্রামের মোশারফ হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুর পরিবার যৌতুক দাবিতে হোসনে আরাকে […]

‘এখনও সময় আছে নির্বাচন দিন’-মির্জা ফখরুল

সরকারকে উদ্দেশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর বলেছেন, এখনও সময় আছে, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিন। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘স্বাধীনতা ফোরাম’ আয়োজিত নাগরিক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “এখনো সময় আছে, সব দলের অংশগ্রহণে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় যে পরিস্থিতি তৈরি হবে […]

সম্পাদকদের সাথে খালেদা জিয়ার ইফতার

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সাথে ইফতার করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। রোববার গুলশানের হোটেল ওয়েস্টিনে এই ইফতার অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও সংবাদ সংস্থার সম্পাদক এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। ইফতারের আগে বিএনপি চেয়ারপার্সন বিভিন্ন টেবিলে গিয়ে উপস্থিত সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি […]

যেখানে লজ্জায় ডুবছে ব্রাজিল

দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের আয়োজক ব্রাজিল। চলমান বিশ্বকাপে ফুটবল পায়ে ভালোই এগোচ্ছে রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ীরা। কোনো ম্যাচ না হেরেই সেমিফাইনালে উঠে গেছে তারা। পুরো দেশবাসী মজে আছে ফুটবলারদের বন্দনায়। সমান্তরালে একটি লজ্জাও সঙ্গী ব্রাজিলিয়ানদের। এখন পর্যন্ত পাঁচটি করে ম্যাচ খেলা দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফাউল করেছে স্বাগতিক ব্রাজিল। সবচেয়ে কম ফাউল করেছে আর্জেন্টিনা। ফিফার অফিসিয়াল ওয়েব […]

সবচেয়ে বেশি ফাউলের শিকার ব্রাজিল

এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছে এবারের শিরোপার অন্যতম দাবিদার স্বাগতিক ব্রাজিল। ফিফার হিসাব অনুযায়ী, গত ৫ ম্যাচে তারা ৯৫ টি ফাউলের শিকার হয়েছে। প্রতিপক্ষের করা ফাউলের সবচেয়ে বড় মাশুলও দিতে হয়েছে ব্রাজিলকে। প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের আঘাতে দলের প্রাণভোমরা এবং বিশ্বকাপ জয়ে স্বপ্ন সারথী নেইমারকেই হারাতে হয়েছে। এ বিশ্বকাপে তিনি আর খেলতে পারবেন না। […]

সেমিতে হারে না আর্জেন্টিনা

২৪ বছর পর বিশ্বকাপের শেষ চারে আর্জেন্টিনা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। লিওনেল মেসি কি পারবেন সেমিফাইনালে নিজেকে মেলে ধরে এই ডাচদের বাধা উপড়ে ফেলতে? এই বাধা পেরোলেই তো স্বপ্নের ফাইনাল। কিন্তু তার আগে চাই সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে আরো একটি জয়। সেমিফাইনাল টপকাতে পারবে কিনা এই প্রসঙ্গে একটা ছোট তথ্য তুলে ধরা হচ্ছে যা আর্জেন্টিনার সমর্থকদের […]

গণিত বলে এবার বিশ্বকাপ জার্মানির!

বিশ্বকাপের সেরা চারদল নির্ধারণ হয়ে গেছে। সব বাধা বিপত্তি কাটিয়ে সেমিফাইনালে উঠে এসে কাপ নেয়ার জন্য চূড়ান্ত লড়াইয়ের দিকে এগুচ্ছে ব্রাজিল, জার্মান, আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। এরা প্রত্যেকেই এখন বিশ্বকাপের দাবিদার। এদের নিয়েই চলছে চূলচেড়া বিশ্লেষণ। নানা আঙ্গিকেই বিচার বিশ্লেষণ করা হচ্ছে। দলীয় সামর্থ, এতোদিনে বিশ্বকাপে খেলা আসা ম্যাচগুলোর ফলাফল, অতীত বিশ্লেষণ ইত্যাদি ভিত্তি ধরে চলছে […]