খালেদা আন্দোলন মানুষ প্রতিহত করবে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক অভিযোগ করে বলেছেন, ঈদের পর বিএনপিনেত্রী খালেদা জিয়া মানুষের উপর হামলার প্রস্তুতি নিচ্ছেন।‘গণতন্ত্রের আন্দোলন হয় রাজপথে, সেই রাজপথ ছেড়ে খালেদা এখন হামলার প্রস্তুতি নিচ্ছেন। গণতন্ত্রের জন্য রাজপথে স্লোগান-মিছিল-মিটিং হয়, কিন্তু খালেদা জিয়া আন্দোলনের নামে বোমা হামলা করছেন। ‘৫-৭ জন লোক জড়ো হয়ে বোমা মেরে পালিয়ে যায়, এটাই খালেদা […]

স্বামী আর ৩ বছরের সন্তানকে রেখে প্রাক্তন প্রেমিকের হাত ধরে স্ত্রী উধাও!

চৌদ্দগ্রাম থেকে মামুনুর রশিদ : চৌদ্দগ্রামে হাসপাতালে প্রবাসী স্বামীকে রেখে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছেন এক সন্তানের জননী। বৃহস্পতিবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারস্থ ল্যাব ওয়ান ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে স্বামী বাদী হয়ে স্ত্রী নিখোঁজের বিষয়ে গতকাল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এলাকাবাসী জানায়, উপজেলার বাহেরগড়া গ্রামের সৌদি আরব প্রবাসী মামুনুর রশিদ তার […]

১০ থেকে ১২ আগস্টের যেকোনো দিন এইচএসসির ফল প্রকাশ হবে

২০১৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০, ১১ ও ১২ আগস্টের যেকোনো দিন প্রকাশ করা হবে।এইচএসসির ফল ১০-১২ আগস্টের মধ্যে আজ শুক্রবার বিকেলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গনমাধ্যমকে জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে সারসংক্ষেপ তার কার্যালয়ে পাঠিয়েছে। প্রধানমন্ত্রী এই তিনদিনের মধ্যে যেদিনই সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। […]

ঈদে সিলেট রুটে রোববার থেকে অগ্রিম টিকিট

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে কোনো স্পেশাল ট্রেন রাখা হয়নি। ফলে রুট দুটির ট্রেনের টিকিট পাওয়া নিয়ে উদ্বিগ্ন পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে যাওয়া ঘরমুখো মানুষ। অন্যান্য বছরের মতো এবারও কোনো স্পেশাল ট্রেন না থাকায় তীব্র ক্ষোভ-অসন্তোষ বিরাজ করছে ট্রেন যাত্রীদের মধ্যে। তারা বলছেন- ঈদে ঘরমুখো মানুষের চাপ বেশি থাকায় নিয়মিত ট্রেনের টিকিট পেতে […]

প্রিয় হুমায়ূন আহমেদ

নওশীন শিকদার: শুভ্রর গোল গোল চশমার আড়ালে আজ আর সামনে আগানোর গল্প নেই। রূপার দৃষ্টিতে আজও হিমুর জন্য অপেক্ষা বিঁধে রয়.. শুধু আগামীর জন্য কোনো কল্প নেই,আছে কালো কাজলের গহীনে বিষাদ লেপটে। মিসির আলী সাহেবের অমিমাংসিত রহস্য আজ আরো বেশী অমিমাংসিত,নতুন কিছু ভাবার মেধাচ্ছন্নতার খেই নেই আর। হিমুর হলুদ পাঞ্জাবিতে অশ্রুর দাগ বারে বারে শুকায় […]

ছিনতাইয়ের অভিযোগে ভূয়া সিআইডি কর্মকর্তা আটক

ছিনতাইয়ের অভিযোগে আমিনুল ইসলাম নামে এক ভূয়া সিআইডি কর্মকর্তাকে আটক করেছে গুলশান থানা পুলিশ। শুক্রবার মধ্যরাতে গুলশান লেকের পাড় ( ৫০ নম্বর রোড) থেকে তাকে আটক করা হয়।পুলিশের হাতে আটক হওয়ার পর তিনি একটি অনলাইন পত্রিকার সাংবাদিক বলে পরিচয় দেন। নিজের নিরাপত্তার জন্য সিআইডি পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন। একাত্তরটোয়েন্টিফোরবিডি নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত বলে জানান […]

হরতালের কথাও ভাবছে বিএনপি

সমাবেশের মতো কর্মসূচি দিয়ে ঈদের পর মাঠে নামতে চায় বিএনপি। সরকার পতনের আন্দোলন জোরদার করার লক্ষ্যে প্রাথমিকভাবে ঢাকা এবং এর আশপাশে কয়েকটি সমাবেশ করার চিন্তা আছে দলে। এসব কর্মসূচিতে বাধা এলে হরতালের মতো কঠোর কর্মসূচিতে যাওয়ার বিষয়টিও ভাবছে বিএনপি।বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একটি সূত্র জানায়, খালেদা জিয়া ইতোমধ্যে দলের কয়েকজন নেতার সঙ্গে এ বিষয়ে আলোচনা […]

শাহজালালে আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ আটক ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিমানবন্দর এপিবিএন পুলিশ। এসময় আটক ব্যক্তির কাছ থেকে নগদ ১৮হাজার ২৫০ মার্কিন ডলার উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম আসলাম শেখ। তিনি সিভিল এভিয়েশন মসজিদের ইমাম। শনিবার সকাল ৮টা ৫৫ মিনিটে আসা টার্কিস এয়াওয়েজের একটি ফ্লাইট (টিকে ৭১২) থেকে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের […]

ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত দলকে বাধা

ঢাকা: ইউক্রেনের পূর্বাঞ্চলে মালয়েশীয় উড়োজাহাজের ভূপাতিত হওয়ার স্থানে প্রবেশে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিদের পুরোপুরি সুযোগ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা (ওএসসিই)। একইসঙ্গে ৩০ সদস্যের ওই প্রতিনিধি দলকে ‘স্থানীয় অবৈধ সশস্ত্র গোষ্ঠী’গুলো পরিদর্শন কাজে বাধা দিচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি। শুক্রবার রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ঘটনাস্থল পরিদর্শনে গেছেন আন্তর্জাতিক তদন্তকারী দলের প্রতিনিধিরা। ৩০ […]

পুলিশের কয়েকজন ছাড়া কেউই অপরাধ করে না : আইজিপি

পুলিশের কয়েকজন ছাড়া কেউ’ই অপরাধ মূলক কর্মকাণ্ড  করে না’ বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার। শুক্রবার জুমার নামাযের পর রাজারবাগ পুলিশ লাইন মসজিদে পুলিশ সদস্যদের অংশগ্রহনে অনুষ্ঠিত বার্ষিক আযান, ক্বিরাত ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন। আইজিপি সন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, অপরাধ মূলক কর্মকাণ্ড যে বা […]

দু’দিনের মধ্যে সড়ক সংস্কার না হলে ব্যবস্থা: যোগাযোগমন্ত্রী

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সব রাস্তা আগামী দু’দিনের মধ্যে চলাচলের উপযোগী করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রকৌশলীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, ‘আগামী ২০ তারিখের মধ্যে সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন রাস্তার চলমান সংস্কার কাজ শেষ করতে হবে।’ তিনি আরো বলেন, ‘শুধু শাস্তি নয় যিনি ব্যর্থ হবেন তাকে বাদ দিয়ে উদ্যমী লোক […]

আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সরকার গণহত্যা চালাচ্ছে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা (সরকার) দলীয় সন্ত্রাসী বাহিনীর মতো ব্যবহার করে গণহত্যা চালাচেছ বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, “গত ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনের মাধ্যমে গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারীদের বিরুদ্ধে গোটা জাতি যখন সোচ্চার তখন তারা আরো অস্থির ও বেপরোয়া […]

‘হুমায়ূন আহমেদের মধ্যে শিশুমন বসত করত’-চম্পা

চলচ্চিত্রের একসময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা।কাজ করছেন এখনো। হুমায়ূন আহমেদ স্মরণে আজ মাছরাঙা টিভিতে দেখানো হবে চলচ্চিত্র শঙ্খনীল কারাগার।এই ছবিতে অভিনয় করেছেন তিনি।কথা হলো তাঁর সঙ্গে।‘শঙ্খনীল কারাগার’…অনেক বছর আগের ঘটনা। আমরা শুটিং করছিলাম গুলশানের এক বাড়িতে। একদিন শুটিং স্পটে এলেন হুমায়ূন আহমেদ। সেদিন তাঁর সঙ্গে উল্লেখযোগ্য তেমন কথা হয়নি। যাওয়ার আগে তিনি আমাকে চরিত্রটি বুঝিয়ে দিলেন। […]

মানসিক চাপ থেকে মুক্তি পেতে যা খাবেন

দিনকে দিন যান্ত্রিক হয়ে পড়ছে মানুষের জীবন। প্রাত্যহিক জীবনে নানা কাজ করতে গিয়ে প্রায়ই হাঁপিয়ে উঠতে হয়। শুধু তাই নয়, প্রচণ্ড মানসিক চাপে রীতিমতো হিমশিম খেতে হয়। অথচ যে কোনো কাজ সঠিকভাবে করার জন্য চাপমুক্ত থাকাটা খুবই জরুরি। স্বস্তির খবর হল, মানসিক চাপমুক্ত রাখতে সাহায্য করতে পারে নির্দিষ্ট এমন কয়েকটি খাবারের তালিকা সম্প্রতি প্রকাশ করেছে […]

আপনার আজকের রাশিফল

আজ ১৯ জুলাই। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ২। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। শুভ রং—নীল, হালকা হলুদ, মেরুন। শুভ রত্ন—শ্বেত পোখরাজ, মুক্তা, বিশিষ্ট ব্যক্তিত্ব—খাজা নাজিমুদ্দীন, রহস্য কাহিনি লেখক কাজী আনোয়ার হোসেন, বনফুল। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ […]