আগুন নেভানোর কাজ করবে রোবট
কোনো অগ্নিকাণ্ডের পর আগুন নেভানোর কাজ করবে রোবট। আগুন নেভানোর এমনই একটি রোবট তৈরি করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তিন ছাত্র। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরা হয়।রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ছাত্র সৌরভ সরকার, মুস্তফা মুহিবুল্লাহ ও তড়িৎকৌশল বিভাগের ছাত্র শরীফ আহমেদ ফায়ারকপ নামের রোবটটির নির্মাতা। সংবাদ […]
অভিষেকেই তাইজুলের চমক
অভিষেক টেস্টেই চমক দেখানো খেলোয়াড়ের সংখ্যা বাংলাদেশের নেহাত কম নয়। অভিষেকে ঝড় তুলে আবার তাঁদের অনেকেরই হারিয়ে যেতে খুব একটা সময়ও লাগেনি! আজ অভিষেকেই ৫ উইকেট তুলে নিয়ে বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম চমকে দিলেন সবাইকে। তিনি দীর্ঘ দৌড়ে টিকে থাকবেন নাকি হারিয়ে যাবেন, সেই প্রসঙ্গ না হয় একদিকে সরানোই থাকল। আপাতত নিজের এই অনন্য […]
টিআইবির অভিযোগের সত্যতা পায়নি ইউজিসি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতি নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে, তাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তা-কর্মচারীদের কোনো সংশ্লিষ্টতা পায়নি এ-সংক্রান্ত তথ্য অনুসন্ধান কমিটি। একই সঙ্গে কুমিল্লার ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় ইউজিসির অতিরিক্ত পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয় শাখা) ফেরদৌস জামানকে ঘুষ দেওয়ার যে অভিযোগ দিয়েছিল, সেটিরও কোনো প্রমাণ পায়নি এ বিষয়ে করা আরেকটি […]
বাংলাদেশে বিনিয়োগের জন্য জাপানি উদ্যোক্তাদের উৎসাহিত করবে জাপান সরকার
বাংলাদেশে বিনিয়োগ করতে জাপানি উদ্যোক্তাদের উৎসাহিত করবে জাপান সরকার। আর ভূরাজনৈতিক কারণে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচনা করছে জাপানও। রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল শনিবার অনুষ্ঠিত বাংলাদেশ-জাপান বিজনেস ফোরামের অনুষ্ঠানে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ কথা বলেন। সফররত জাপানের প্রধানমন্ত্রীর সম্মানে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের সহ-আয়োজক বিনিয়োগ বোর্ড (বিওআই) এবং […]
মুক্তির প্রথম দিনেই আট কোটির ব্যবসা প্রিয়াঙ্কা অভিনীত মেরি কম
মুক্তির প্রথম দিনেই আট কোটির ব্যবসা করে বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে প্রিয়াঙ্কা অভিনীত মেরি কম। পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কমের জীবনীর চিত্রায়ন ওমাঙ্গ কুমারের ‘মেরি কম’। এই ছবিটি সম্পূর্ণ হিরোইন কেন্দ্রিক একটি ছবি৷ আর এই ছবিতে প্রিয়াঙ্কা তার দুর্দান্ত অভিনয় কৌশলের মাধ্যমে বড় পর্দায় ফুটিয়ে তুলেছে বাস্তব মেরি কমের চরিত্রকে। এই ছবি তাকে আরো […]
ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ পাঁচ যুবক গ্রেফতার
গাজীপুরে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ পাঁচ যুবককে গ্রেফতার করেছে শ্রীপুর ও টঙ্গী মডেল থানা পুলিশ। আজ রবিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কেবলপুর গ্রামের মোকাররম (২৫), শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের সাখাওয়াত হোসেন (৩০), বগুড়ার শেরপুর উপজেলার ফুলতলা গ্রামের জাহিদুল ইসলাম (৩০), টঙ্গীর এরশাদ নগরের বাসিন্দা ওয়াসিম […]
বহুল আলোচিত ‘সংবিধান (ষোড়শ সংশোধন) উত্থাপন
বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে আনতে বহুল আলোচিত ‘সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪’ সংসদে উত্থাপন করা হয়েছে। দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে আজ রবিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক স্পিকারের অনুমতিক্রমে বিলটি সংসদে উত্থাপন করেন। এরপর সংসদ তা আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির কাছে যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো […]
লেবাননের আরেক সেনার শিরচ্ছেদ
লেবাননের আরেক সেনার শিরচ্ছেদ করা হয়েছে বলে দাবি করেছে ইসলামিক স্টেট বা আইএস। অনলাইনে সংশি্লষ্ট কিছু ছবিও আপলোড করেছে তারা। এই নিয়ে দ্বিতীয় লেবানিজ সেনা আইএসের হাতে প্রাণ দিল। সামাজিক মাধ্যমগুলোতে আব্বাস মেডলেজ নামের ওই সেনার হত্যার ছবি পোস্ট করা হয়েছে। এদিকে, এখনও পর্যন্ত ১৯ লেবানিজ সেনা নিখোঁজ রয়েছে। এর আগে আরেক সেনাকে খুন করা […]
বর্তমান সংসদে জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সংসদে জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই। জনগণ এই সংসদ গঠনে ভোট দেয়নি। তাই এ সংসদের হাতে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা দেওয়া হলে তা হবে একটি দলের হাতে ক্ষমতা তুলে দেওয়া। আমরা এই অবৈধ সংসদকে এ ক্ষমতা দেওয়ার সমর্থন করতে পারি না।’ আজ রবিবার বিকেলে জাতীয় পাবলিক লাইব্রেরির শওকত […]
কারাগারের ভেতরে আত্মহত্যার চেষ্টা
নারায়ণগঞ্জে সাত খুন মামলার আসামি র্যাবের সদস্য বেলাল হোসেন ধারালো অস্ত্র দিয়ে কারাগারের ভেতরে আত্মহত্যার চেষ্টা করেছেন। গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জ করাগারের ভেতরে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই রাতেই তাঁকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সাত খুনের ঘটনায় গত ২৬ আগস্ট বেলালকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে আট […]
স্তন এবং বুক সুগঠিত করার ব্যায়াম
১. কব্জি, হাত এবং বাহু স্ট্রেচিং এগুলো শুধু হাতের গঠনই সুন্দর করে না, সারা দেহে রক্ত সঞ্চালনের মাত্রাও বাড়িয়ে দেয়। এতে হাতের কবজি এবং বাহুও দৃঢ় হবে যা অন্যান্য ব্যায়ামগুলো করতে দরকারী। কব্জিতে শক্তি থাকলে অন্যান্য ব্যায়াম করতেো সুবিধা হবে এবং অযথা ব্যথার হাত থেকে রক্ষা পাবেন। আঙুল বন্ধ: এটা কোন যন্ত্রপাতি ছাড়াই করতে পারেন। […]
বাতাবি লেবু
এই মৌসুমের ফল বাতাবি লেবু। ভিটামিন ‘সি’, বিটা ক্যারোটিন আর ভিটামিন ‘বি’তে ভরপুর বাতাবি লেবু। গর্ভস্থ মহিলা, স্তন্যদানকারী মা ও সন্তান নিতে ইচ্ছুক নারীদের জন্য বাতাবি লেবু যথেষ্ট উপকারী। এই ফলে লিমোনোয়েড নামে এক ধরনের উপকরণ রয়েছে যা ক্যানসারের জীবাণুকে ধ্বংস করে। বাতাবি লেবুর রস শরীরের বাড়তি আমিষ ও চর্বিকে ভেঙে আমাদের ওজন কমাতে সাহায্য […]
একাধিক ভাষা ব্যবহারকারী পরিবারের শিশু এগিয়ে
যে পরিবারের সদস্যরা দুটি ভাষা ব্যবহার করেন, সেখানকার শিশুরা তুলনামূলক তাড়াতাড়ি শিখতে পারে। তারা একটিমাত্র ভাষা ব্যবহারে অভ্যস্ত পরিবারের শিশুর চেয়ে এগিয়ে থাকে। সিঙ্গাপুরের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন।গবেষকেরা বলছেন, দুটি ভাষা ব্যবহারকারী পরিবারের শিশুরা একই ছবি বারবার দেখানো হলে বিরক্ত হয়। তারা বরং নতুন কোনো ছবি দেখার প্রতি বেশি আগ্রহ বোধ করে। এই প্রবণতার […]
ইউটার্ন
আলভী আহমেদের ‘ইউটার্ন’ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সোনিয়া ও শিপন। ৬ সেপ্টেম্বর ছবিটিতে অভিনয়ের ব্যাপারে এই দুই অভিনয়শিল্পীর কথাবার্তা চূড়ান্ত হয়েছে। সোনিয়া হোসেন বলেন, ‘বড় পর্দায় কাজ করার ইচ্ছে বেশি ছিল না। তবে ‘‘ইউটার্ন’’ সিনেমার গল্পটা আমার কাছে ভালো লেগেছে। চরিত্রটাও অসাধারণ। আশা করছি, অনেক বড় একটা কাজ হবে।’ সোনিয়াকে এতদিন পর্যন্ত সবাই মডেল হিসেবেই […]
উইকেট নিয়ে হাহাকার
উইকেটবিহীন একটি দিন কাটল বাংলাদেশের বোলারদের। অথচ, টসে জিতে অধিনায়ক মুশফিকুর রহিম কিনা নিয়েছিলেন ফিল্ডিং! প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের করা ৩ উইকেটে ২৬৪ রানের সঙ্গে আজ দ্বিতীয় দিন শেষে যোগ হয়েছে আরও ১৪৩ রান। বৃষ্টি ও ভেজা আউটফিল্ড দিনের বেশ কিছু সময় নষ্ট করে ফেললেও নষ্ট করতে পারেনি উইন্ডিজ ব্যাটসম্যানদের মনোসংযোগ। বিশেষ করে ক্রেইগ […]