শাবিতে ছাত্রলীগের অনির্দিষ্টকালের ধর্মঘট, সড়ক অবরোধ

এক নেতাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে ছাত্রলীগ। বুধবার রাতে হামলার শিকার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম কুমার দাশকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে, রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মা মণি রেস্টুরেন্টের সামনে উত্তমের ওপর হামলা হয়। অন্যদের সঙ্গে উত্তম […]

৩০ শটের অবিশ্বাস্য টাইব্রেকার

৩০টি টাইব্রেকার শটের অবিশ্বাস্য ঘটনা ঘটলো ক্যাপিটাল ওয়ান কাপে। আর এতে মিডলসব্রকে ১৪-১৩ পেনাল্টি গোলে হারিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে ক্যাপিটাল ওয়ান কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচটি ৯০ মিনিটে ১-১ গোলে সমতা ছিল। অতিরিক্ত ৩০ মিনিটেও ২-২ গোলে শেষ হয় ম্যাচটি। ম্যাচের ফল নির্ধারণের জন্য টাইব্রেকারের আশ্রয় নেয়া হয়। আর সেখানেই ঘটে এমন অবিশ্বাস্য ঘটনা। টাইব্রেকারের নিয়ম অনুযায়ী […]

কেরানীগঞ্জে একই পরিবারের ৪ সদস্য খুন

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকার একটি বাসায় হাত-পা ও মুখ বাঁধা চার জনের অর্ধগলিত লাশ  উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে ছয় ও তিন বছরের দুই শিশু এবং তাদের বাবা (৩৫) ও মা (৩০) রয়েছেন। তাদের কারও পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা শ্বাসরোধে তাদের হত্যা করেছে। দুই শিশুসহ তাদের পিতাার […]

অবৈধ ভিওআইপি বন্ধে বিলম্ব নয়

নানা উদ্যোগ সত্ত্বেও অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) ব্যবসা বন্ধ হচ্ছে না, এটি উদ্বেগের বিষয়। এর ফলে সরকার প্রতিবছর কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে এর মাধ্যমে একটি মহলের মধ্যে বাড়ছে দুর্নীতির প্রবণতা।দেশে ১৪ বছর ধরে ভিওআইপির অবৈধ কারবারসহ বিভিন্নভাবে বৈদেশিক কলের ক্ষেত্রে অরাজকতা অব্যাহত রয়েছে। এই দীর্ঘ সময় ধরে এ খাতে […]

ঈদের আগেই সব সড়কে যান চলাচলের উপযোগী হবে – যোগাযোগমন্ত্রী

ঈদের আগেই সব সড়কে যান চলাচলের উপযোগী করা হবে বলে জানালেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে গাবতলী ব্রিজ এলাকায় নির্মাণাধীন ইউ-লুপ সড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়বে। এ কারণে আগেই রাস্তার কাজ শেষ করার নির্দেশ দিয়েছি। ইউলুপ-টা আপাতত: ব্যবহার উপযোগী করা হয়েছে।’ ১৫ অক্টোবর থেকে রাস্তাটি চালু […]

দেবহাটায় আওয়ামীলীগ নেতা হত্যা মামলার আসামী সহ ৮ জন আটক

সাইমুর: দেবহাটার সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় বিজিবির হাতে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান হত্যা মামলার ২ আসামী সহ ৮ জন আটক হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার নারিকেলী গ্রামের দিদার সরদারের ছেলে সাদ্দাম হোসেন (২২) ও একই গ্রামের আব্দুল ওহাবের ছেলে সাজ্জাদুল ইসলাম সাদ্দাম (২০)। জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার […]

দেবহাটায় আওয়ামীলীগ নেতা হত্যা মামলার আসামী সহ ৮ জন আটক

দেবহাটার সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় বিজিবির হাতে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান হত্যা মামলার ২ আসামী সহ ৮ জন আটক হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার নারিকেলী গ্রামের দিদার সরদারের ছেলে সাদ্দাম হোসেন (২২) ও একই গ্রামের আব্দুল ওহাবের ছেলে সাজ্জাদুল ইসলাম সাদ্দাম (২০)। জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার […]

বিপদে অথবা সাহায্যের প্রয়োজনে সালমান

সম্প্রতি এক অনুষ্ঠানে ক্যাটরিনাকে প্রশ্ন করা হয়, বিপদে পড়লেই তিনি সালমানকে ফোন করেন- এ কথাটি সত্যি কিনা। উত্তরে অভিনেত্রী বলেন, ‘কথাটা সত্যি নয়। আমি তাকে একদিন পরপর কিংবা যখনই সমস্যায় পড়ি তখনই ফোন করি না। তবে আমি যদি কখনো বিপদে পড়ি অথবা আমার যদি সাহায্যের প্রয়োজন হয়, আমি বিশ্বাস করি তিনি আমাকে সাহায্য করবেন’। ক্যাটরিনার […]

এবার কেরানীগঞ্জে একই পরিবার এর ৪ জন খুন

মগবাজারে চাঞ্চল্যকর তিন খুন, রাজাবাজারে মাওলানা নূরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই রাজধানীর পার্শ্ববর্তী কেরানীগঞ্জে আবারও বেডরুমে চার খুনের ঘটনা ঘটেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমপুরের ছয়তলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে হাত-পা বাঁধা অবস্থায় গতকাল সকাল সাড়ে ৯টার দিকে চারটি লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশগুলো রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল […]

মার্কিন গোপন তথ্য ফাঁস করে বিশ্বব্যাপী পরিচিতি

মার্কিন গোপন তথ্য ফাঁস করে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া মার্কিন গোয়েন্দা সংস্থার (এনএসএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনকে ‘বিকল্প নোবেল’ পুরস্কারে ভূষিত করেছে সুইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সম্পাদক অ্যালান রাসব্রিজারের সঙ্গে ‘রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড ২০১৪’ পেয়েছেন এডওয়ার্ড স্নোডেন। এ ছাড়া দুই লাখ ১০ হাজার ডলার অর্থমূল্যের এই পুরস্কারে ভাগ বসিয়েছেন পাকিস্তানি মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীর, এশীয় […]

বঙ্গবন্ধু-হাসিনাকে কটূক্তি করে গান: ৭ বছরের কারাদণ্ড

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে গান রচনা করায় তন্ময় মল্লিক নামে এক ব্যক্তিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তন্ময়ের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলায়। আজ সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক কে এন শামসুল আলম এই দণ্ডাদেশ দেন।

খালেদা নিজেই পালানোর পথ খুঁজে পাবেন না – হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, “বিএনপি-জামায়াত আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে বিদেশি প্রভুদের মাধ্যমে নতুন করে ষড়যন্ত্র করছে। দেশবাসীকে এ ব্যাপারে সর্তক থাকতে হবে। ষড়যন্ত্র ব্যর্থ হলে এবং ষড়যন্ত্রকারীদের শিকড় উপড়ে ফেলতে পারলে বিএনপি নেত্রী বেগম নিজেই পালানোর পথ খুঁজে পাবেন না।” বুধবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৩৪তম […]

বেনাপোল সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ ৪২ বাংলাদেশিকে আটক

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করায় যশোরের বেনাপোল সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ ৪২ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ বুধবার রাত ৮টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে অনেক নারী-পুরুষ দেশে প্রবেশ করেছে- এমন গোপন সংবাদের […]

২২ নভেম্বর অনুষ্ঠিত হবে বুয়েটের ভর্তি পরীক্ষা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। আজ বুধবার বুয়েটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৪ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.buet.ac.bd) পাওয়া যাবে।  

ভর্তি পরীক্ষায় ‘মেধাবীদের’ ফেলের রেকর্ড

উচ্চ মাধ্যমিকে পাসের হার আর জিপিএ-৫ এ রেকর্ড গড়ার প্রতিযোগিতা চলছে কয়েক বছর ধরে। প্রতি বছরই বাড়ছে পাসের হার। রেকর্ড সংখ্যক শিক্ষার্থী পাচ্ছে জিপিএ পাঁচ। পাস আর জিপিএ-তে রেকর্ড গড়া এসব শিক্ষার্থীরা শুরুতেই হোঁচট খাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রতিযোগিতায় নেমে। আগের বছরগুলোর মানের পরীক্ষা হলেও ভর্তি পরীক্ষায় পাসের হার নেমে এসেছে লজ্জাজনক অবস্থায়। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের […]