চামড়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৭
ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের শিমুলতুলী গ্রামে কোরবানির চামড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে দেলোয়ার মোল্লা (৩৫) নামে একজন খুন হযেছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আজ সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের সদরপুর হাসপাতাল ও ফরিদপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, কোরবানীর পশুর চামড়া মাদ্রাসায় দেওয়া নিয়ে দোলোয়ার মওলানা গংদের সাথে দেলোয়ার […]
তুরস্কে কুর্দি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১৪ জন নিহত
তুরস্কে কুর্দি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এদিকে কুর্দি বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণের জন্য আরো কঠোর বল প্রয়োগের হুমকি দিয়েছে আংকারা সরকার। এদিকে সিরিয়ার সীমান্ত থেকে গোলাবর্ষণের আশংকায় তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রায় ছয়টি শহরে কারফিউ বলবত করা হয়েছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’র হাতে সিরিয়ার সিরিয়ার কুর্দি অধ্যুষিত শহর কুবানির পতন ঠেকাতে ব্যর্থ হওয়ার বিরুদ্ধ তুরস্কের […]
১০ বছরের শালীকে ধর্ষণ, পালিয়েছে জামাইবাবু
নাবালিকা শালীকে ছাদে শুয়ে থাকতে দেখে তার উপর চড়াও হন জামাইবাবু৷ ১০ বছরের নাবালিকা শালীকে ধর্ষণ করে সে৷ ভারতের পাঞ্চাবের জলন্ধরের ঘটনা৷ অভিযুক্তের খোঁজ ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ৷ খবর পেয়ে এসিপি অমনীত কেন্ডল ঘটনাস্থলে আসেন৷ পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা নাবালিকা ও তার জামাইবাবু ছাদে ঘুমোচ্ছিল৷ অভিযুক্তের স্ত্রী সেসময় বাড়িতে ছিলেন না৷ এই সুযোগেই অভিযুক্ত নাবালিকাকে […]
ভারতের সবচেয়ে ধনী মন্ত্রী জেটলি
সম্পত্তির তথ্য প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ তার ক্যাবিনেটের ৪৪ মন্ত্রী। যার পর দেখা গিয়েছে, অরুণ জেটলি মোদি সরকারের সবচেয়ে ধনী মন্ত্রী। তার সম্পত্তির পরিমাণ ৭২.১০ কোটি রুপি। অন্য দিকে নগরোন্নয়নমন্ত্রী বেঙ্কাইয়া নাইডু সবচেয়ে কম ২০.৪৫ লক্ষ রুপির সম্পত্তির মালিক। মোদির কাছে ১.২৬ কোটি রুপির সম্পত্তি রয়েছে বলে জানানো হয়েছে।কোথায় কত সম্পত্তি মোদির? নগদ […]
বিমানের মধ্যেই বিয়ে ৫৮ দম্পতির
মেঘের মাঝে বিয়ে করবেন। এই স্বপ্ন সত্যি হলো চীনের ৫৮ দম্পতির। বেইজিং গামী বিমানে বিয়ে করলেন ওই ৫৮ দম্পতি। বিয়ের রীতিনীতি সবকিছু হয় ওই বিমানের মধ্যেই। হয় চুম্বন, ফুল বিনিময়। বিমানের অন্যান্য যাত্রীরাও সেখানে যোগ দেয় ও অভিনন্দন জানায়।সূত্রের খবর, ওই দম্পতিরা সবাই একই সংস্থায় কাজ করেন। ‘গ্রুপ ম্যরেজ’ -এর ধারণায় এটা একটা নতুন সংযোজন। […]
আওয়ামী লীগ ও বিএনপি’র ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৪৪ ধারা
আওয়ামী লীগ-বিএনপি একই স্থানে কর্মসূচী ঘোষণা করায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর সভার ফটিকজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোহা. রফিকুল ইসলাম ও ওসি মো.মনির হোসেন ১৪৪ ধারার জারির বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, উপজেলার এলেঙ্গা পৌরসভার ফটিকজানি সরকারি […]
সিরাজগঞ্জে স্বামী-স্ত্রীর উপর এসিড নিক্ষেপ
পূর্ব শক্রতার জেরধরে সিরাজগঞ্জের কামারখন্দে গভীর রাতে ঘুমন্ত স্বামী-স্ত্রীর উপর নিক্ষেপ করেছে প্রতিপক্ষরা। আক্রান্তরা হলেন, কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের মধ্যভদ্রঘাট ছোটকারিগড়পাড়ার মৃত, রহিম বক্সের ছেলে শাহ আলম ওরফে রোজগার (৪৪) ও তার স্ত্রী আরজিনা খাতুন (৩৮)। আক্রান্তদের আশংকাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের মধ্যে স্বামীর দু’পা, পিঠ ও মুখের একাংশ […]
টি-টোয়েন্টিতে আইসিসির নতুন নিয়ম
শর্ট ফরম্যাটের টি-টোয়েন্টিতে নতুন নিয়ম করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির সর্বশেষ সভায় সিদ্ধান্তগুলো অনুমোদন দেওয়া হয়।নতুন নিয়ম অনুযায়ী টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতি ইনিংসে পাঁচ মিনিট অতিরিক্ত সময় পাবে দুই দল। এর আগে প্রতি ইনিংসে ৮০ মিনিট সময় পেত দলগুলো।সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্লো ওভার রেটের দায়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দুপ্লিসিস ও শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্দিমাল […]
রাজশাহীতে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
রাজশাহীর মোহনপুরে মনিরা বেগম (২৪) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার কেশরহাট পৌরসভার হরিদাগাছি নামোপাড়া গ্রামের ওমান প্রবাসী সিরাজুল ইসলাম সিরুর স্ত্রী। এ ঘটনায় নিহতের ননদ লতিফা বেগম, লিপি বেগম ও জা সাগরী বেগমকে আটক করেছে পুলিশ। বর্তমানে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে […]
আন্তর্জাতিক পুরস্কার পেলেন আদিলুর
মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখার জন্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন মানবাধিকারবিষয়ক সংগঠন অধিকার-এর সেক্রেটারি আদিলুর রহমান খান। তার সঙ্গে যৌথভাবে মার্টিন এনালস পুরস্কার জিতেছেন চীনের কাও শুনলি, মেক্সিকোর আলেজান্দ্রা অনচেইটা। শীর্ষ স্থানীয় ১০টি মানবাধিকার গ্রুপ এ তিনজনকে এ বছর মার্টিন এনালস অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করে। এর মধ্যে প্রো ডিইএসসি-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আলেজান্দ্রা অনচেইটা। তিনি ১৫ […]
‘বিএনপি পাগলের প্রলাপ বকছে’ বলেছেনঃ মাহবুব উল আলম হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে। এই ভুলের কারনেই যত দিন যাচ্ছে তারা বুঝতে পারছে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বিএনপি নেতাদের কথায় সরকার যদি খারাপ কাজ করে থাকে, তাহলে কি বিশ্বের আন্তর্জাতিক সম্প্রদায় গুলো ইউনেস্কো, ইউনিসেফ, ইউনাইটেড নেশন থেকে আমাদের যে […]
রোনাল্ডো সেরা, মেসি ঈশ্বর
অ্যাথলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার কোকে জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বর্তমান বিশ্বের সেরা ক্রীড়াবিদ ও তেজস্বী খেলোয়াড়। আর মেসি ফুটবলঈশ্বর।গত ছয় বছরে ফিফা বর্ষসেরা ফুটবলার ও ফিফা ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই দু’জনের দুর্দমনীয় পারফরমেন্সের কল্যাণেই বিতর্ক শুরু হয়েছে কে সেরা? মেসি না রোনাল্ডো? ফুটবলবিশ্বে এটাই […]
মাইক্রোস্কোপের জন্য রসায়নে নোবেল
দুই মার্কিন এবং এক রুমানীয়-জার্মান বিজ্ঞানী যৌথভাবে জিতে নিলেন ২০১৪ সালের রসায়নে নোবেল পুরস্কার। লাইট মাইক্রোস্কোপের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য স্টেফান ডব্লিউ হেল, উইলিয়াম ই মোয়েরনার এবং এরিক বেতজিগকে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি। বিবিসি এবং দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। সুইডেনের রাজধানী স্টকহোমে আজ এক সংবাদ সম্মেলনে রসায়নে নোবেল পুরস্কার […]
অনিশ্চিত ভবিষ্যৎ বার্সেলোনার!
‘ক্লাবের চেয়েও বিশেষ কিছু’—এই আপ্ত বাক্যকে বুকে ধারণ করেই বার্সেলোনা ক্লাবের পথচলা। হ্যাঁ, বার্সেলোনা তো কেবল একটা ফুটবল ক্লাবই নয়, বরং একটি বিশেষ রাজনৈতিক প্লাটফর্মও। কাতালানিয়ার জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বার্সেলোনা স্বাধীন কাতালান ভূমির সমর্থকও। কাতালানরা এখন প্রস্তুত হচ্ছে স্বাধীন আবাসভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোটে ভোটাধিকার প্রয়োগের। এখন প্রশ্ন হচ্ছে, স্বাধীন কাতালান রাষ্ট্র প্রতিষ্ঠিত […]
কুরবানির গোশত নিয়ে তসলিমার হাহাকার
বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন কুরবানির গোশত নিয়ে তার স্মৃতিচারণ করেছেন। মঙ্গলবার সকালে তার ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, কেউ দিল্লি গেলে তার জন্য যেন পাতলা চালের রুটি আর গরুর শুটকি নিয়ে যায়। খেতে খেতে ভেবে নেবেন তার মা এসব রেঁধে পাঠিয়েছেন। তসলিমার ফেসবুক স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো: “ভারত থেকে গরু না গেলে বাংলাদেশের লোকেরা কী […]