hp’র থেকে চাকরী হারাচ্ছে আরও ৫,০০০ কর্মী

মূল কোম্পানি ভেঙ্গে স্বতন্ত্র দুইটি কোম্পানিতে রূপান্তরের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এইচপি। প্রতিষ্ঠানটিতে কর্মরত আরও ৫,০০০ কর্মী ছাটাই করা হবে। এর ফলে মোট চাকরী হারাবেন ৫৫,০০০ কর্মী। বর্তমানে এইচপিতে কাজ করছেন ৩০০,০০০ এরও বেশি কর্মী। দুটি আলাদা প্রতিষ্ঠানে ভাগ হয়ে গেলে পরিবর্তন আসবে সাংগঠনিক কাঠামোতে। আর এরই অংশ হিসেবে বাড়তি ৫,০০০ কর্মী ছাটাইয়ের […]

রিজেন্টের ফ্লাইট থেকে ৭ কোটি টাকার সোনা উদ্ধার

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে ১২০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক বিভাগ। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এগুলো উদ্ধার করা হয়।শুল্ক কর্তৃপক্ষের দাবি, ১৪ কেজি ওজনের এসব সোনার দাম সাত কোটি টাকা।ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহম্মদ জিয়াউদ্দিন বলেন, সোনাগুলো রিজেন্ট এয়ারের ব্যাংকক থেকে আসা উড়োজাহাজের ভেতরে পরিত্যক্ত […]

অবশেষে ফিরছেন ডিপজল

অবশেষে ফিরছেন ডিপজল। প্রায় তিন বছর পর বড় পর্দায় ফিরলেন তিনি। চলচ্চিত্র পাড়ার লোকজন বলছে ২০১১ সালে নায়িকা রেসি অন্যত্র বিয়ে করায় অভিমান করে চলচ্চিত্র থেকে দূরে সরেন ডিপজল।তাদের মধ্যে হৃদয়ঘটিত ব্যাপার ছিল বলে জানান চিত্রপাড়ার মানুষ। এ কারণে নিজের প্রযোজনার ছবি ছাড়া অন্য কারো ছবিতে রেসিকে অভিনয় করতে দিতেন না ডিপজল। বা অন্য কোনো […]

পীরগঞ্জে বাসের ধাক্কায় তিনজন নিহত

রংপুরের পীরগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের খেদমতপুর এলাকায় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত তিনজন হলেন আব্দুল মান্নান(৬৫), তাঁর নাতি ও নাতনি রোমান তালুকদার (২৫) ও তন্নি আক্তার (২০)। তাঁদের বাড়ি পীরগঞ্জ উপজেলার খেদমতপুর তালুকদারপাড়া এলাকায়। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, রংপুর […]

রুহুল হককেও দায়মুক্তি দিল দুদক

দুর্নীতির অভিযোগ থেকে সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হককে দায়মুক্তি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার কমিশনের বৈঠকে তাঁকে অভিযোগ থেকে অব্যাহতির অনুমোদন দেওয়া হয়। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ছিল। দুদকের কমিশনার মো. শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, তদন্তে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না […]

তারেকের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় খালেদা

নিজের ছেলে তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘ও কবে দেশে আসবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।’পবিত্র ইদুল আযহা উপলক্ষে সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন (চীন মৈত্রী) কেন্দ্রে বিশিষ্ট নাগরিক, বিভিন্ন দেশের কূটনীতিক ও সর্বসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা […]

সোহাগ গাজীর বোলিং নিষিদ্ধ করল আইসিসি

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের অফ্‌স্পিনার সোহাগ গাজীকে আন্তর্জাতিক ম্যাচে বল করা থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। এই খবর জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে উদ্ধৃত করে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো ।গত অাগষ্ট মাসে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের সময় আম্পায়াররা সোহাগের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। আইসিসির বিধি অনুযায়ী এ ধরণের অভিযোগ উঠলে […]

আজ সন্ধ্যায় আংশিক চন্দ্রগ্রহণ দেখা গিয়েছে

সারাদেশ আজ বুধবার আংশিক চন্দ্রগ্রহণ দেখা গিয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে চাঁদ দিগন্তের উপরে উঠার পর থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে প্রচ্ছায়া ও ৭টা ৩৩ মিনিটে চন্দ্রগ্রহণের উপচ্ছায়া পর্যায় শেষ হয়েছে।চন্দ্রগ্রহণ বাংলাদেশে আংশিক দেখা গেলেও প্রশান্ত মহাসাগরের অবস্থিত সমস্ত স্থলভাগ থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যায়। বাংলাদেশ থেকে পরবর্তী পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা […]

ফেসবুকে কার্যকলাপ দেখে কীভাবে বুঝবেন একজন মানুষের ব্যক্তিত্ব!

নতুন এক গবেষণায় দেখা গেছে, অপরিচিত কোনো মানুষের ফেসবুকের কাজ-কারবার পর্যবেক্ষণ করেই তার ব্যক্তিত্বের খুঁটিনাটি বোঝা যায়। ইউনিভার্সিটি অব কানসাসের গবেষক জেফরি হল বলেন, ফেসবুকে কারো অ্যাক্টিভিটি দেখে তার মন-মানসিকতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। গবেষক জানান, এখন যে পদ্ধতিতে মানুষ ফেসবুক ব্যবহার করছে তাতে মানুষের আচার-আচরণ ও স্বভাব সম্পর্কে ধারণা পাওয়া যায়। কিন্তু ফেসবুক নতুনভাবে যে সব […]

ইউজারদের সুস্থ রাখতে নয়া মেসেজিং অ্যাপস আনছে ফেসবুক

নয়া মেসেজিং অ্যাপস নিয়ে আসছে ফেসবুক। এই মেসেজিং অ্যাপস মূলত স্বাস্থ্য সংক্রান্ত হতে চলেছে বলে খবর মিলেছে। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক খবরে বলা হচ্ছে, একই রোগে আক্রান্ত ফেসবুক ইউজাররা এই অ্যাপসের মাধ্যমে একে অপরের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখতে পারবেন। শুধু তাই নয়, এই মেসেজিং অ্যাপস ব্যবহার করার সময় প্রয়োজনে নিজেদের আসল নাম ও পরিচয় গোপন করতে […]

আন্তর্জাতিক পুরস্কার পেলেন আদিলুর

মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখার জন্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন মানবাধিকারবিষয়ক সংগঠন অধিকার-এর সেক্রেটারি আদিলুর রহমান খান। তার সঙ্গে যৌথভাবে মার্টিন এনালস পুরস্কার জিতেছেন চীনের কাও শুনলি, মেক্সিকোর আলেজান্দ্রা অনচেইটা। শীর্ষ স্থানীয় ১০টি মানবাধিকার গ্রুপ এ তিনজনকে এ বছর মার্টিন এনালস অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করে। এর মধ্যে প্রো ডিইএসসি-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আলেজান্দ্রা অনচেইটা। তিনি ১৫ […]

পবিত্র জমজম কূপের একাল-সেকাল

পবিত্র কাবা শরিফ থেকে ২০ মিটার বা ৬৬ ফুট (মতান্তরে ২১ মিটার) পশ্চিমে মসজিদে হারামের ভেতরেই এ কূপের অবস্থান। শরীফ ওসমানী নিরাকার প্রভু স্বীয় অস্তিত্বের জানান দিতে পৃথিবীতে অসংখ্য আকরিক ও অলৌকিক নিদর্শন স্থাপন করেছেন। স্বীয় নির্বাচিত প্রেরিত পুরুষ কর্তৃক এসব অলৌকিক বস্তু ও নিদর্শনের প্রকাশ ঘটিয়েছেন। সত্যসন্ধানী যে কেউ যাতে করে খুঁজে নিতে পারে […]

নিষিদ্ধ হলেন বাংলাদেশের অফ স্পিনার সোহাগ গাজী

বোলিং অ্যাকশনের কারণে শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন বাংলাদেশের অফ স্পিনার সোহাগ গাজী। গতকাল একটি ই-মেইল বার্তায় বিসিবিকে বিষয়টি জানিয়েছে আইসিসি। সোহাগ গাজীর নিষিদ্ধ হওয়ার বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন বিসিবি’র ক্রিকেট আপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, ‘আমি শুনেছি একটি ই-মেইল বার্তায় বিসিবি-কে সোহাগের নিষিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। সেখানে উল্লেখ করা হয়েছে যে […]

পশুর হাট নিয়ে ক্ষোভ ঝাড়লেন নাসিম

ঢাকা উত্তর সিটি করপোরেশন হাসপাতালের সামনে গরুর হাট বসানোর অনুমতি দিয়ে ‘ক্রিমিনাল অফেন্স’ করেছে এবং ওই সিটি করপোরেশনের প্রশাসক একজন ক্রিমিনাল ও কাণ্ডজ্ঞানহীন ব্যক্তি। আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে হাসপাতালের সামনে পশুর হাট বসানো নিয়ে করা সংবাদ সম্মেলনে এভাবেই ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় হাসপাতালের সামনে গরুর হাট বসানোর অনুমতি দিয়েছিল ঢাকা […]

বিশ্বের সবচেয়ে দামি বার্গার!

সে এমন এক বার্গার, যার দাম দিয়ে স্বচ্ছন্দে মালদ্বীপে রাজকীয় এক সফর দেওয়া যায়। হাংকি টঙ্ক নামের পশ্চিম লন্ডনের একটি চেলসি রেস্তোরাঁ এই হ্যামবার্গার বানিয়েছে। দাবি করা হচ্ছে, এটাই বিশ্বের সবচেয়ে দামি বার্গার। দাম ১১ হাজার ২৩৭ দশমিক ৫০ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় তা ১৩ লাখ ৯৮ হাজার ২৮২ টাকা। আজ বুধবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের […]