ক্লুনির বিয়েতে ৬০ জন অতিথি

হলিউড অভিনেতা ও ব্রিটিশ আইনজীবি আমাল আলামুদ্দিন এমাসের যে কোনো শুভ লগ্নে সেরে ফেলতে পারেন তাদের বিয়ের পর্ব। বিয়েটা হবে ভেনিসে। এবার জানা গেলো তাদের বিয়ের অতিথির সংখ্যা। গুনে গুনে মাত্র ৬০ জন। ক্লুনি এবং আমাল ঠিক করেছেন বিয়েতে শুধু ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনরাই উপস্থিত থাকবেন। তবে অতিথির তালিকায় কার কার নাম থাকছে […]

কর্মচারী দিয়ে চলছে রমেকের জরুরি বিভাগ!

চতুর্থ শ্রেণীর কর্মচারী (এমএলএসএস) দিয়ে চলছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। চিকিৎসক ডিউটিতে এলেও চেম্বারে থাকেন না বলে রোগীর স্বজনদের অভিযোগ। জরুরি বিভাগে মঙ্গলবার কোনো চিকিৎসকের উপস্থিতি দেখা যায়নি। এদিকে, হাসপাতাল সূত্র জানায়, রমেক হাসপাতালের জরুরি বিভাগে সকাল ৮টা থেকে বিকেল ৩টা, বিকেল ৩টা থেকে রাত ৮টা, রাত ৮টা থেকে রাত ৩টা এবং রাত […]

মৃত বিড়াল হয়ে গেল হেলিকপ্টার!

  শিরোনাম পড়েই মুখ বেঁকিয়ে ফেললেন তো! বলে রাখছি, পুরোটা পড়ার পর মুখ আবার জায়গামতোই আনতে হবে। হল্যান্ডের এক শিল্পী, নাম ‍বার্ট। আঁকা তার নেশা হলেও, ইলেক্ট্রনিক্সের কাজেও বেশ পাকা হাত তার। সুযোগ পেলেই এটা-ওটা বানাতে বসে যান।   বেশ কিছুদিন আগে তার প্রিয় পোষা বিড়ালটি মারা যায়। তখন থেকেই ভাবছিলেন, প্রিয় বেড়ালের শোককে কীভাবে […]

শেষ হলো বুয়েটে রবির ক্যারিয়ার কার্নিভাল

তারুণ্যের স্বপ্নময় ক্যারিয়ার গঠনে সহযোগিতা করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড আয়োজিত দু’দিনের ক্যারিয়ার কার্নিভাল শেষ হয়েছে। বুধবার দু’দিনের এ আয়োজনে শেষদিনে রবিতে বুয়েট শিক্ষার্থীদের কাজের সুযোগ এবং প্রত্যাশিত যোগ্যতা সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হয়। এছাড়া তাৎক্ষণিক নিয়োগ ও ইন্টার্নশিপের জন্য সাক্ষাৎকারও গ্রহণ করে রবি। স্থাপত্য নকশা ও মোবাইল […]

যে কারণে রোজ আমলকি খাবেন

আমলকির ভেষজ গুণ রয়েছে অনেক। ফল ও পাতা দুটিই ওষুধরূপে ব্যবহার করা হয়। আমলকিতে প্রচুর ভিটামিন ‘সি’ থাকে। পুষ্টি বিজ্ঞানীদের মতে, আমলকিতে পেয়ারা ও কাগজি লেবুর চেয়ে তিন গুণ ও দশ গুণ বেশি ভিটামিন ‘সি’ রয়েছে। আমলকিতে কমলা লেবুর চেয়ে ১৫ থেকে ২০ গুণ বেশি, আপেলের চেয়ে ১২০ গুণ বেশি, আমের চেয়ে ২৪ গুণ এবং […]

চোখের কৃমি লোয়া লোয়া

চোখের কৃমি লোয়া লোয়া। ফিতের মতো দেখতে। গায়ের বর্ণ সাদা। প্রাণীদেহে পরজীবী হিসেবে বসবাসকারী এমন দীর্ঘ কৃমি সচরাচর দেখা যায় না। নামে চোখের কৃমি বলা হলেও, এর বিচরণক্ষেত্র অনেক। চোখ, মস্তিষ্ক, ফুসফুস, চামড়ার নিচে চর্বির স্তর, পুরুষের অণ্ডকোষসহ আরও অনেক সংবেদনশীল স্থানে এটা ঘুরে বেড়ায়। এ সময় প্রচণ্ড প্রদাহ সৃষ্টি করে। লোয়া লোয়ার সংক্রমণে অন্ধত্ব […]

আজ রাতে দেশ টিভিতে চন্দ্রবিন্দু

দু’দিনের সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছে কলকাতার জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দু। এরই মধ্যে তারা ঢাকা ক্লাবে একটি অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও অংশ নিয়েছে। আজ রাতে ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় চন্দ্রবিন্দু সরাসরি গান পরিবেশন করবে দেশ টিভিতে। মূলত এ অনুষ্ঠানে অংশ নিতেই চন্দ্রবিন্দুর এটি বাংলাদেশে তৃতীয় সফর। এবারের সফরের অনুভূতি জানতে চাইলে ব্যান্ডের অন্যতম সদস্য ও ভোকালিস্ট অনিন্দ চ্যাটার্জি […]

যেমন ছিল ছোট পর্দার প্রথম তিন দিনের ঈদ আয়োজন

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। ত্যাগের মহিমায় ভাস্বরিত কোরবানির ঈদও বিনোদনের বাইরে থাকে না, যেহেতু এটি একটি উৎসব। আর এ উৎসবকে পরিপূর্ণ করার জন্য বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি সব স্যাটেলাইট চ্যানেল ছিল তৎপর। নির্মল বিনোদনের মধ্য দিয়ে ভাল ভাল অনুষ্ঠান উপহার দিয়ে দর্শকদের মনোরঞ্জন করার প্রতিযোগিতা ছিল চোখে পড়ার মতো। সব চ্যানেলের উদ্দেশ্য ছিল ভিন্ন […]

অভিনয়ে দুর্বল কাটরিনা!

কাটরিনা অভিনীত বেশিরভাগ ছবিই এখন পর্যন্ত ব্যবসা সফল। এমনকি বলিউডের সবচেয়ে ব্যবসা সফল ছবি ‘ধূম-৩’-এর প্রধান নারী চরিত্রটিতেও তিনি অভিনয় করেছেন। বলিউডে এসেই নিজের আবেদনময়ী উপস্থাপনা ও পারফরমেন্সের মধ্য দিয়ে বিশ্বের অগণিত দর্শকের হৃদয় জয় করেন এ অভিনেত্রী। কিন্তু সে সময় থেকেই তার হিন্দি উচ্চারণে সমস্যা ছিল। এ নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। তবে এবার কাটরিনার […]

রুপালি পর্দার পেছনের মানুষদের জীবন কেমন?

বাংলাদেশে বর্তমানে বছরে ৫০ থেকে ৬০টি চলচ্চিত্র মুক্তি পায়। সিনেমার পর্দায় যাদের দেখা যায় তাদেরকে দর্শক-ভক্তরা কমবেশি চেনেন-জানেন। কিন্তু চলচ্চিত্রের মত বিশাল একটি শিল্পে প্রতিটি সিনেমার সাথেই জড়িত থাকেন বহু মানুষ। যাদের অনেকের মুখই থেকে যায় পর্দার আড়ালে। রুপালি পর্দার পেছনের এইসব মানুষেরদের জীবনটা কেমন? রোমান্টিক ধাচের একটি সিনেমার দৃশ্যে সুন্দর সাজানো সেটে গান গাইতে […]

এক মঞ্চে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত

মহানবী (সা.), হজ্ব ও তাবলীগ জামায়াত নিয়ে কটুক্তি বহিস্কৃত মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে অনুষ্ঠিত সমাবেশ শেষে সিরাজগঞ্জের চৌহালীতে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও কয়েকটি ইসলামী সংগঠনের নেতারা এক মঞ্চে বক্তব্য রেখেছেন। বৃহস্পতিবার  দুপুরে চৌহালী ডিগ্রি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। খাষকাউলিয়া সিদ্দিকীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: আশরাফ আলীর […]

যেভাবে ঈদ কেটেছে ভিআইপি বন্দিদের

মানবতাবিরোধী মামলায় দণ্ডিত এবং বিভিন্ন মামলায় বন্দি থাকা জামায়াত ও বিএনপির বেশ    কয়েকজন শীর্ষ নেতার এবারও ঈদ কেটেছে কাশিমপুর কারাগারে। তাদের মধ্যে রয়েছেন জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান, দিগন্ত মিডিয়ার  চেয়ারম্যান মীর কাশেম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও খন্দকার মো. মোশারফ হোসেন, আমার […]

মাদকসহ আটক পুলিশ কর্মকর্তা ক্লোজ

বিজিবি’র হাতে মাদকসহ আটক পুলিশের এসআই আরিফুর রহমানকে ক্লোজ করা হয়েছে। তাকে তাৎক্ষনিক বদলী করে হবিগঞ্জ পুলিশ লাইনে আনা হয়। অপরদিকে আরিফ বাদি হয়ে বাল্লা সীমান্তের টেকেরঘাট গ্রামের তৈয়ব আলীর পুত্র শাহীদ ও মাসুককে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। ওই মামলায় দেওরগাছ ইউনিয়নের ষাড়েরকোনা গ্রামের মিছির আলীর পুত্র বিল্লাল মিয়া ও সদর […]

সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশী শ্রমিক আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে আব্দুল কাদের (১৯) নামে এক বাংলাদেশী শ্রমিককে আটক করেছে বিএসএফ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ডাবরী সীমান্তের ৩৬৮ পিলার এলাকার ভারতের দুই কিলোমিটার অভ্যন্তরে ১২১ বিএসএফ ব্যাটালিয়নের ফুলবাড়ি ক্যাম্পের জওয়ানরা তাকে আটক করে। আব্দুল কাদের ওই উপজেলার চাউলহাটা গ্রামের সাতারু মোহাম্মদের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন মাস আগে ভারতে শ্রমিক […]

খালেদা জিয়ার আপিল ‘নট টুডে’

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দায়ের করা লিভ টু আপিলের শুনানির দিন ধার্য্য হয়নি। বৃহস্পতিবার চেম্বার বিচারপতির আদালতে খালেদা জিয়ার আইনজীবী সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন শুনানির দিন ধার্য্য করার আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। চেম্বার বিচারপতি নাজমুন আরা সুলতানা আবেদনের ব্যাপারে ‘নট টু ডে’ আদেশ […]