কৌশলী হাসিনা অপেক্ষায় খালেদা
কি কারণে নির্বাসনের পথে আবদুল লতিফ সিদ্দিকী সে প্রশ্ন আলাদা। তিনি সুচিন্তিত ভাবেই বিতর্ক তৈরি করেছেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব কিছু সামলিয়েছেন চমৎকারভাবেই। এ ইস্যুতে যেন কোন আন্দোলন তৈরি হতে না পারে কৌশলীভাবেই তিনি তা নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনেও পরিষ্কার করেছেন দায় লতিফ সিদ্দিকীকেই নিতে হবে, সরকার কোন দায় […]
সময়মতো কঠোর কর্মসূচি: রিজভী
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সময়মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ। আজ বৃহস্পতিবার কুড়িগ্রাম শহরের সরদারপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রিজভী এ কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি ধারাবাহিক আন্দোলন কর্মসূচির মধ্যেই আছে। সরকারের সব গণবিরোধী নীতি ও আইনের বিরুদ্ধে নিয়মিত কর্মসূচি পালন করা […]
শ্রদ্ধা-ভালোবাসায় ভাষা-মতিনকে বিদায়
কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষ। হাতে ফুল। হৃদয়ে গভীর বিষাদ। এমন আবেগঘন পরিবেশে শ্রদ্ধা ও ভালোবাসায় সবাই চিরবিদায় জানিয়েছেন ভাষাসৈনিক আবদুল মতিনকে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ভাষা আন্দোলনের অন্যতম প্রধান রূপকার ভাষা-মতিনের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। আয়োজনে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। শ্রদ্ধা নিবেদনের এই পর্বে […]
বিশ্বকাপের আগমুহূর্তে আইসিসির ‘বিশেষ মিশন’ কেন?
এমন তো না, সন্দেহজনক বোলিং অ্যাকশনের বোলাররা একসঙ্গে সবাই হুট করে আকাশ ফুঁড়ে বেরিয়েছে। এমন তো নয়, চাকিংয়ের সমস্যাটা আগে ছিল না। কিন্তু আইসিসি হঠাৎ খ্যাপল কেন? কেন রীতিমতো ‘ক্র্যাকডাউন’ মিশন নিয়ে মাঠে নামল? একের পর এক বোলারকে প্রশ্নবিদ্ধ করা হলো। নিষিদ্ধ করা হলো সাঈদ আজমল, সুনীল নারাইন, সোহাগ গাজী, প্রসপার উতসেয়ার মতো নিজ নিজ […]
রায়পুরায় গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা
নরসিংদীর রায়পুরা এলাকায় সালেহা বেগম (২২) নামের এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার উত্তর বাখননগর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। সালেহা বেগম বাহাদুর গ্রামের হেফজু মিয়ার স্ত্রী। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের […]
রায়পুরায় দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০
নরসিংদীর রায়পুরায় দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে টেঁটা-সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নের বটতলীকান্দি, রাজনগর ও বালিয়াকান্দি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষে সাহেদ সরকার পক্ষের আহত কয়েকজন হলেন রতন মিয়া (৫০), মোহন মিয়া (৩৮), আবু হানিফা (৪৫), খলিল উল্লাহ […]
‘চাচা ওঠেন, আমরা ডাকাত’
ওরা আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলল, “চাচা ওঠেন, আমরা ডাকাত।” আমি চোখ মেললে ওরা ঘরের আলো জ্বালল। আমি মুখ বাঁধা চারজনকে দেখলাম। তাঁদের হাতে আমার রান্নাঘরের দা আর বঁটি। তাঁরা আমার স্ত্রীকে ডেকে তুলতে বলল। আমার স্ত্রী স্ট্রোকের রোগী। আমি তাঁকে আস্তে ধাক্কা দিয়ে বললাম, ওঠো, বাসায় মেহমান আইছে।’ আজ বৃহস্পতিবার সকালে এভাবেই সাংবাদিকদের […]
ঘরোয়া ক্রিকেটে চাকার: ঠগ বাছতে গাঁ উজাড়!
‘ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে ভাই’—বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অবৈধ অ্যাকশনের বোলারের সংখ্যা আন্দাজ করতে বলায় এমন উত্তরই দিলেন ক্রিকেট সংগঠক আলী আসাফ। সেই সঙ্গে সাফ জানিয়ে দিলেন, দেশের ঘরোয়া ক্রিকেটে ‘চাকিং’ এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে সোহাগ গাজী ও আল-আমিন হোসেনের মতো আরও ক্রিকেটারের কপালে দুর্ভোগ অপেক্ষা করছে। ঘরোয়া ক্রিকেটে প্রতিটি […]
তিন মেয়েসহ মাকে হত্যাপ্রসঙ্গঃ জাহাঙ্গীরের ভাই হানিফ তিন দিনের রিমান্ডে
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় তিন মেয়েসহ মাকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার হানিফ মিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম লুনা ফেরদৌস এ আদেশ দেন। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম জানান, হানিফ মিয়াকে আজ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। পরে আদালত তিন দিনের […]
রায়পুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের গাড়িতে বিক্ষুব্ধদের আগুন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিদ্যুতের দাবিতে বিক্ষুব্ধ লোকজন পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে। আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে শহরের নতুন বাজারের পল্লী বিদ্যুৎ কার্যালয়ে এ ঘটনা ঘটে।এ সময় কার্যালয়ের নিচে থাকা একটি পিকআপ ও দুটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে যায়।এদিকে বিদ্যুতের দাবিতে রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে টায়ার ও গাছের গুঁড়ি জ্বালিয়ে রাস্তা অবরোধ করে […]
সাহিত্যে নোবেল পেলেন পাত্রিক মোদিয়ানো
সাহিত্যে বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন ৬৯ বছর বয়সী ফরাসি সাহিত্যিক পাত্রিক মোদিয়ানো। আজ বৃহস্পতিবার এ শাখায় তাঁকে বিজয়ী ঘোষণা করে সুইডিশ একাডেমি। বিবিসির অনলাইন ও রয়টার্সের খবরে জানানো হয়, পুরস্কারস্বরূপ সুইডিশ একাডেমি মাদিয়োনোকে ১১ লাখ মার্কিন ডলার (৮ কোটি ৫২ লাখ ৩৯ হাজার বাংলাদেশি টাকা) দেবে। পাত্রিক মোদিয়ানো এ পর্যন্ত ৩০টি […]
সিপিএর চেয়ারম্যান হলেন স্পিকার শিরীন শারমিন
স্পিকার শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের আইনসভার সংগঠন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই পদের মেয়াদ তিন বছর। শিরীন শারমিন চৌধুরী প্রথম বাংলাদেশি, যিনি এই পদে প্রতিদ্বন্দ্বিতা করলেন।জাতীয় সংসদের সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আজ বৃহস্পতিবার ক্যামেরুনের রাজধানী ইয়াওউন্ডেতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কমনওয়েলথভুক্ত ৫৩টি সদস্য […]
জিএসপি পুনর্বহালে কর্মপরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন চায় যুক্তরাষ্ট্র
বাংলাদেশের শ্রমিকদের সব ধরনের সুবিধা ও অধিকার সুরক্ষায় ‘বাংলাদেশ কর্মপরিকল্পনা-২০১৩’ পুরোপুরি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিনের সঙ্গে বৈঠকে মার্কিন বাণিজ্য প্রতিনিধি মাইকেল ফ্রোমেন এ অভিমত দেন। আজ বৃহস্পতিবার ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) সঙ্গে রাষ্ট্রদূত দেখা করেন। প্রসঙ্গত তৈরি পোশাক কারখানার […]
মস্তিষ্কের ‘জিপিএস’
‘আমাদের অবস্থানের মানচিত্র মস্তিষ্ক কীভাবে তৈরি করে এবং কীভাবে আমরা একটি জটিল পরিবেশের মধ্য দিয়ে এক জায়গা থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা ও তার বাস্তবায়ন করি?’—দার্শনিক ও বিজ্ঞানীরা শত শত বছর ধরে এই প্রশ্নের উত্তর খুঁজেছেন।ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী জন ও’কিফ এবং নরওয়ের দুই গবেষক এডভার্ড মসার ও মে-ব্রিট সেই রহস্যের সমাধান দিয়েছেন বলে জানিয়েছে […]
ঝিলিকের ‘প্রথম প্রেম’
RJ_Saimur: চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিকের নতুন একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। ঈদ উপলক্ষে প্রকাশিত এই অ্যালবামটির নাম ‘প্রথম প্রেম’। এটি তাঁর ক্যারিয়ারের তৃতীয় একক।ঝিলিকের নতুন অ্যালবাম ‘প্রথম প্রেম’-এ গান রয়েছে মোট আটটি। গানগুলোর সুর-সংগীতায়োজন করেছেন শফিক তুহিন, ইমরান, জুয়েল মোর্শেদ, সজীব দাস, প্রত্যয় খান, ফাজবির তাজ এবং মশিউর বাপ্পী। পাশাপাশি এঁদের মধ্যে ইমরান, […]