বিয়ের পর মুনসুর-রুহির প্রথম ঈদ!

সাইমুর রহমান, স্বদেশ নিউজ ২৪ ডট কম:  বিয়ের পর প্রথম ঈদ। তাই রুহির কাছে এবার সবার চেয়ে আলাদা এই উৎসবটি। বাড়িতে নয়, দিনের বেশির ভাগ সময়ই কেটেছে দাওয়াত খেতে খেতে। তবে কোরবানির ঈদ বলে যে ভুলে যাবেন রোজকার নিয়মিত ডায়েট তা নয়। দাওয়াতে গেলেও পরিমিতিবোধকে ঠিকই মাথায় রেখেছেন এ তারকা। এবার হেঁসেল ঘরে কাটেনি রুহির ঈদ। […]

কম খরচেই হবে মোবাইল ব্যাংকিং

বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর কাছে মোবাইল ব্যাংকিং-সুবিধা পৌঁছে দিতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও মানবহিতৈষী বিল গেটস। এক প্রতিবেদনে ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার জানিয়েছে, মোবাইলের মাধ্যমে অর্থ লেনদেন (মোবাইল পেমেন্ট সিস্টেম) প্রক্রিয়াটিকে আরও সহজ ও সাশ্রয়ী করে তুলতে চান বিল গেটস। দরিদ্র দেশগুলোর সাধারণ মানুষ যাতে তাঁদের ক্ষুদ্র পুঁজিও মোবাইল প্রযুক্তির মাধ্যমে […]

বান্দরবানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১০

বান্দরবানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা খেলে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে বাসটি ঢাকা থেকে বান্দরবান যাবার পথে এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে কয়েকজন পর্যটকও রয়েছেন বলে জানা যায়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় ভোরে ঢাকা থেকে টিএস পরিবহণের একটি বাস বান্দরবানে আসার পথে কেরানীর হাট সড়কের লাল ব্রিজ এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা […]

রাষ্ট্রীয় প্রটোকলের অভাবে ভাষা মতিনকে রাষ্ট্রীয় মর্যাদা সম্ভব হয়নি – নাসিম

রাষ্ট্রীয় প্রটোকলের অভাবে ভাষাসৈনিক আব্দুল মতিনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদমিনারে ভাষামতিনের মরদেহে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ‘ভাষাসৈনিক হওয়া সত্ত্বেও কেন তিনি রাষ্ট্রীয় মর্যাদা পাননি’—এ প্রশ্নের জবাবে নাসিম বলেন, রাষ্ট্রীয় প্রটোকলের অভাব ছিল। তিনি বলেন, রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া না […]

এগোচ্ছে হুদহুদ, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

 উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হুদহুদ’। গতিপথ পরিবর্তন না হলে এটি আগামী রোববার নাগাদ ভারতের উড়িষ্যায় আঘাত হানতে পারে। বৃহস্পতিবার দুপুরের পর নিশ্চিত হওয়া যাবে, হুদহুদ বাংলাদেশে আঘাত হানবে কি-না। সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গত সোমবারই উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণিবায়ু সৃষ্টি হয়েছিল। এরই মধ্যে চার দফা […]

জঙ্গি অর্থায়নের উৎস সন্ধানে কাজ করছে টাস্কফোর্স – স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশে জঙ্গি নিয়ন্ত্রণে টাস্কফোর্স কাজ করছে। জঙ্গি অর্থায়নের উৎস সামনে রাখা উচিত। সে লক্ষ্যে টাস্কফোর্স কাজ করছে। দুবাই থেকে বাংলাদেশ ঘুরে টাকা বর্ধমানে শীর্ষক একটি প্রতিবেদন বৃহস্পতিবার ভারতের আনন্দ বাজার পত্রিকা প্রকাশ করে। এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চাইলে বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের একথা বলেন তিনি। […]

আগৈলঝাড়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে ২৫ জন আহত

আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতা:বরিশালের আগৈলঝাড়া উপজেলার রামের বাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা-সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজাহা উপলক্ষে অশোকসেন গ্রামের মোল্লা ও খন্দকার বংশের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলার এক পর্যায় জয়-পরাজয়কে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় আকরাম […]

ব্র্যাক ব্যাংকের একাউন্ট থেকে মোবাইল রিচার্জ

এসএমএসের মাধ্যমে গ্রাহকদের মোবাইল রিচার্জ সেবা দিতে সফটওয়্যার শপ লিমিটেডের (এসএসএল) সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। সমপ্রতি ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান ও এসএসএল ওয়্যারলেসের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, এ সেবার মাধ্যমে ব্যাংকের গ্রাহকরা এসএমএস ব্যাংকিংয়ের […]

প্রথম ফিরতি হজ ফ্লাইটেই ৪ ঘন্টা বিলম্ব

পবিত্র হজ শেষে দেশে ফিরতে শুরুতেই বিড়ম্বনায় পড়েছেন হাজীরা। বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইটই জেদ্দা আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যাত্রা শুরু করতে চার ঘন্টা বিলম্ব হয়েছে। বিমানের ফ্লাইট বিজি-২০১২ এর যাত্রা শুরুর কথা ছিল বুধবার রাত দেড়টায়। কিন্তু সেটি রওনা হতেই চার ঘণ্টা দেরি হয়। বৃহস্পতিবার বিমানের চারটি ফ্লাইটে হাজিদের দেশে ফেরার কথা রয়েছে। […]

শহীদ মিনারে ভাষা সেনাপতিকে শেষ শ্রদ্ধা

বাংলা ভাষার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে তার নাম। পরিচিতি পেয়েছিলেন ভাষা মতিন নামে। বুধবার অবসান হয় ভাষা আন্দোলনের সেই অন্যতম সংগঠক আব্দুল মতিনের ৮৮ বছরের বর্ণিল জীবনের। আজ বেলা ১২টার পর মতিনের মরদেহ বঙ্গবন্ধু মেডিক্যাল থেকে নেওয়া হয় ঢাকা মেডিক্যালের সামনে আমতলায়, যেখানে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ছাত্র-জনতার মিছিলে পাকিস্তানি শাসকদের নির্দেশে গুলি চালিয়েছিল পুলিশ। […]

প্রথম দেখায় প্রেম? দ্বিতীয়বার ভাবুন!

অনেকেরই কল্পনাবিলাস থাকে প্রথম দেখায় প্রেমে পড়া নিয়ে। অনেকেই ভাবেন সত্যিকারের প্রেমে মনে হয় এমনটাই ঘটে! এমন ঘটাটাই যেন মনে হয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি! আর যাঁদের এ অভিজ্ঞতা হয়েছে তাঁরা এর মহত্ত্ব প্রচারে উচ্চকণ্ঠ। কেউ বলেন, ‘ওকে দেখেই আমার মনে হয়েছিল ও আমার!’ আবার কেউ বলেন, ‘প্রথম দেখাতেই জেনেছিলাম আমরা—দুজনে দুজনার!’ সত্যের জন্য প্রস্তুত […]

ত্বকের যত ক্ষতি

কাগজে-কলমে গ্রীষ্ম পেরিয়ে গেলেও ঋতুটির প্রভাব রয়ে গেছে এখনো। বৃষ্টির ফাঁকে ফাঁকেও চড়া রোদে নাজেহাল হতে হচ্ছে মানুষকে। প্রখর সূর্যালোকে অনেকেরই ত্বকের সমস্যা দেখা দেয়। সানস্ক্রিন, ছাতা, ছায়া ও স্বাস্থ্যকর কাপড়চোপড় না থাকলে সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রেহাই পাওয়া কঠিন। অতিবেগুনি রশ্মির আক্রমণে ত্বকের দীর্ঘস্থায়ী সমস্যা হতে পারে। তবে সবচেয়ে তাৎক্ষণিক সমস্যাটি হচ্ছে ত্বক পুড়ে […]

আবরামের ছবি প্রকাশ করলেন শাহরুখ খান

মিডিয়ার বাড়াবাড়ি তাঁর কাছে এক ‘সার্কাস’। সেই সার্কাসের ট্রাপিজে নিজের সন্তানদের নামাতে দিতে চান না। ছোট ছেলে আবরামকে তাই বরাবরই মিডিয়ার কাছ থেকে আগলে রেখেছেন। আবরামের ছবিও এত দিন প্রকাশিত হয়নি। অবশেষে শাহরুখ খান ঈদের দিন ভক্তদের নিজেই সেই উপহারটি দিলেন। টুইটারে নিজের আর আবরামের একটি ছবি প্রকাশ করেছেন বলিউড তারকা।গত বছরের মে মাসে আবরাম […]

ফেরদৌসের ঈদ ‘আপডেট’

ঈদের ছুটির অখণ্ড অবসরে কী নিয়ে ব্যস্ত ছিলেন তারকারা? ‘ক্রিং ক্রিং’ বিভাগে তাঁরা বলেছেন তাঁদের ঈদযাপনের গল্পপ্রথমবার যখন কথা হয়, তখন মহাব্যস্ত তিনি। কোরবানির পরপরই কসাইয়ের কাজ তদারকি করছিলেন। তাই সে দফায় আর কথা বাড়াননি। তবে কোরবানির সব কাজকর্ম গুছিয়ে ফেরদৌস চটপট জানালেন তাঁর ঈদের আপডেট।ক্যান্টনমেন্টে মায়ের সঙ্গে ঈদ করেছেন তিনি। গরু-খাসি দুটোই ছিল। মজার ঘটনা […]

‘লাইক ও স্ট্যাটাস নিয়ে মেতে থাকলে চিন্তা করব কখন!’: জয়া আহসান

যেভাবে কাটল ঈদ…আমার ঈদ সব সময় পরিবারের সঙ্গেই কাটে; এবারও তেমনই কেটেছে। ঈদের দিন অবশ্যই নানুর বাসায় যাই। পরিবারের সঙ্গে হইহুল্লোড় করে কেটে যায় ঈদ। এবারও তার ব্যতিক্রম হয়নি।সম্প্রতি জানা গেল, প্রচুর গান শোনেন আপনি…হ্যাঁ, গান আমার খুব প্রিয়। এখনো প্রচুর গান শুনি। আগে তো আরও বেশি শুনতাম। গানের মধ্যে ইনস্ট্রুমেন্টাল আমার পছন্দের। ক্লাসিক্যালও ভালো […]