ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র দেওয়ার দাবিতে আলোক প্রজ্বালন
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র দ্রুত দেওয়ার দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। হত্যাকাণ্ডের ৫০০তম দিনে গতকাল বুধবার রাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ দাবিতে তারা আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে।এ সময় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, কোনো দেশেই হত্যাকাণ্ডের মতো অপরাধ করার পর কেউ পার […]
অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি দোকান
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি দোকান। এতে ক্ষতি হয়েছে প্রায় অর্ধকোটি টাকা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোররাতে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ভোররাতে বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে ফার্মেসি, সেনেটারি, খাবার হোটেল ও হার্ডওয়ারসহ ১০টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।পরে খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস […]
চট্টগ্রামে চামড়ার ব্যবসা ছিল উঠতি তরুণদের নিয়ন্ত্রণে!
চট্টগ্রামে এবার কোরবানি পশুর চামড়ার ব্যবসা পাড়ার উঠতি বয়সের তরুণেরা নিয়ন্ত্রণ করেছে। কৌশলে দাম কমিয়ে তারা পশুর চামড়া সংগ্রহ করায় এবার কোরবানি পশুর চামড়ার প্রকৃত দাম পাওয়া যায়নি। উঠতি তরুণেরা আড়তদারদের বেশি দামে চামড়া কিনতে বাধ্য করেছে বলে অভিযোগ উঠেছে।বৃহত্তর চট্টগ্রামে এবার প্রায় সাড়ে পাঁচ লাখ কোরবানি পশুর চামড়া সংগ্রহ করেছে কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী […]
বরিশালে যুবদল নেতাদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
বরিশালে ছাত্রলীগের বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের গাড়িবহরে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। হামলায় কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল খালেক হাওলাদারসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলার তেমহনী চত্বর এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।আহত নেতা-কর্মীদের মধ্যে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা হলেন ঢাকা মহানগর যুবদলের সদস্য এম […]
২০২৪ সালে নভোমণ্ডলে আর জলের অতলে!
আগামী এক দশকেই নাকি পর্যটনশিল্প মানবজাতিকে ইতিহাসের নতুন অধ্যায়ে নিয়ে যাবে। পর্যটন ভবিষ্যতে ডানা মেলে দেবে দূর নভোমণ্ডলে আর ডুব দেবে মহাসাগরের অতল জলের তলে। পৃথিবীর পর্যটনশিল্পের ভবিষ্যৎ গতি-প্রকৃতি নিয়ে গবেষণার পর এমনটাই জানিয়েছেন কয়েকজন ভবিষ্যৎ-তত্ত্ববিদ ও পর্যটনশিল্প বিশেষজ্ঞ। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ কথা জানিয়েছে। সাহসী পর্যটকদের যাঁরা ইতিমধ্যেই অ্যান্টার্কটিকার মেরু […]
ব্রিটিশদের অনুপ্রেরণা বাংলাদেশি মামুন
বাংলাদেশের মামুন চৌধুরী লন্ডনে গিয়েছিলেন ১৯৯১ সালে। চোখে স্বপ্ন থাকলেও হাতে পয়সা-কড়ি ছিল না বললেই চলে। ঢাকা থেকে তৈরি পোশাক কিনে নিয়ে লন্ডনে বিক্রি করে পোশাক ব্যবসায় হাতেখড়ি মামুনের। দুই দশকের যাত্রায় লন্ডনের ইস্ট এন্ডের এই পোশাক প্রস্তুতকারক এখন ব্রিটেনের একজন সফল উদ্যোক্তা। মামুন কীভাবে ব্রিটিশদের জন্যই অনুপ্রেরণা হয়ে উঠলেন সে কাহিনিই তুলে ধরেছে দ্য […]
মানুষের বানানো প্রাচীনতম ও দীর্ঘতম পানিপথ
চীনের ইতিহাসে এর চেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কমই আছে: মানুষের বানানো পৃথিবীর দীর্ঘতম এবং সবচেয়ে প্রাচীনতম পানিপথ এটা, যা সুয়েজ খালের চেয়ে ৯ গুণ দীর্ঘ। এই খাল কাটা না হলে বেইজিং হয়তো কখনোই চীনের রাজধানী হয়ে উঠত না। আর এই খাল ছাড়া হয়তো চীন-ই চীন হয়ে উঠত না! এমন আরও নানা গুরুত্বপূর্ণ কারণেই দীর্ঘদিন ধরে অবহেলিত […]
গলা বসে কথা ফ্যাসফেসে!
কণ্ঠস্বর বা গলা বসে যাওয়া, কথা ফ্যাসফেসে হয়ে যাওয়া আপাতদৃষ্টিতে খুবই সাধারণ স্বাস্থ্য-সমস্যা মনে হলেও আদতে তা না-ও হতে পারে। গলা ভাঙাকে অনেকেই খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেন না। কিন্তু এই গলা ভাঙাই অনেক সময় মারাত্মক কোনো রোগের উপসর্গ হিসেবে দেখা দিতে পারে।বেশির ভাগ ক্ষেত্রেই গলা বসা বা কণ্ঠস্বর ভাঙার কারণ হলো শ্বাসনালিতে […]
আপনার আজকের রাশিফল
আজ ৯ অক্টোবর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও শুক্রবার। শুভ রং—সবুজ, লাল, বাদামি। শুভ রত্ন—রুবি, ফিরোজা। বিশিষ্ট ব্যক্তিত্ব—জন লেনন, ইলোরা গওহর, রসায়নবিদ এমিল ফিশার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)ব্যবসায়ে নতুন পরিকল্পনা […]
ত্বকীকে হত্যা করা হয়েছে শামীম ওসমানের নির্দেশে
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, ‘ত্বকীকে হত্যা করা হয়েছে শামীম ওসমান-নাসিম ওসমানের নির্দেশে। তাদের ছেলে আজমেরী ওসমান, অয়ন ওসমান তাঁদের সন্ত্রাসীদের নিয়ে এ হত্যাকান্ড ঘটিয়েছে।’ ত্বকী হত্যাকাণ্ডের ৫০০তম দিবস উপলক্ষে আজ বুধবার সন্ধ্যায় মামলার অভিযোগপত্র দ্রুত দেওয়ার দাবিতে এক আলোক প্রজ্জ্বালন কর্মসূচির আয়োজন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। […]
রুহুল হককেও দায়মুক্তি দিল দুদক
দুর্নীতির অভিযোগ থেকে সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হককে দায়মুক্তি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার কমিশনের বৈঠকে তাঁকে অভিযোগ থেকে অব্যাহতির অনুমোদন দেওয়া হয়। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ছিল। দুদকের কমিশনার মো. শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, তদন্তে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না […]
লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে এটা গভীর ষড়যন্ত্র: সেলিনা সিদ্দিকী
লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে এটা একটা গভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তাকে দূরে সরিয়ে রাখার অপচেষ্টা করছে। যে ভাবে বঙ্গবন্ধুর কাছ থেকে তাজুদ্দিন আহমদকে সরানো হয়েছে, সে ভাবেই তারা এগুচ্ছে। গভীর আক্ষেপে কথাগুলো বলেন লতিফ সিদ্দিকীর ছোট বোন সেলিনা সিদ্দিকী শুশু। তিনি আরো বলবেন, আজ যে ভাবে তিলকে তাল করে একটি ইস্যুকে […]
গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ে একজনের মৃত্যুদন্ড
গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় আব্দুর রহিম নামে এক আসামীকে মৃত্যুদন্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো.রেজাউল করিম এ রায় দেন।আসামী আব্দুর রহিম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম সাধনপুর গ্রামের গোলাম সোবহানের ছেলে। নিহত গৃহবধূ নূরুন্নাহার বেগম একই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুল […]