‘আমার ফেসবুক একাউন্ট নেই, কেউ বিভ্রান্ত হবেন না’

গত একটি মাস ঈদমুখী ব্যস্ততাতেই কেটেছে জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরের সময়। এই সময়ে ঈদের বেশ ক’টি অনুষ্ঠানের শুটিং নিয়ে ব্যস্ত থেকেছেন তিনি। ঈদে তার একাধিক অনুষ্ঠান প্রচার হয়েছে। এর মধ্যে একটি অনুষ্ঠানে তিনি ডলি সায়ন্তনীর ‘হে যুবক’ গানটিও গেয়েছেন। এদিকে ঈদের অনুষ্ঠানের বাইরে স্টেজশো নিয়েও ব্যস্ত সময় পার করেছেন তিনি। দেশের বিভিন্ন স্থানে স্টেজশো করছেন। […]

বাগদাদে সিরিজ বোমা হামলা, নিহত ৫০

ইরাকের রাজধানী বাগদাদে ভয়াবহ সিরিজ বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্যদের বরাত দিয়ে এ খবর দিয়েছে আলজাজিরা। গতরাতে পশ্চিম বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকায় দুটি গাড়িবোমা হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৩৮ জন। কয়েক মিনিটের ব্যবধানে আত্মঘাতী এক বোমা হামলাকারীর তৃতীয় একটি বিস্ফোরণে নিহত হয়েছে আরও ১২ জন। আহত […]

পুঁজিবাজারে লেনদেন শুরু আজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫ থেকে ৯ই অক্টোবর পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন বন্ধ ছিল। এ সময়ে উভয় স্টক এক্সচেঞ্জের অফিসের কার্যক্রমও বন্ধ ছিল। বন্ধ শেষে আজ থেকে ফের স্বাভাবিক লেনদেন শুরু হচ্ছে। ডিএসই ও সিএসইর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

ডিমিউচুয়ালাইজডের প্রথম বছরেই লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে ডিএসই

ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথকীকরণের (ডিমিউচুয়ালাইজড) প্রথম বছরেই কাঙ্ক্ষিত মুনাফার প্রবৃদ্ধি অর্জনে ব্যর্থ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। ডিএসইর ব্যবসা পরিকল্পনা থেকে জানা যায়, সমাপ্ত অর্থবছরে ডিএসইর নিট মুনাফা প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২৮.৫ শতাংশ। কিন্তু মুনাফা প্রবৃদ্ধি অর্জিত হয়েছে মাত্র ১৬.৮৭ শতাংশ। সুতরাং প্রথম বছরেই মুনাফার প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার চেয়ে ১১.৬৩ শতাংশ কম […]

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসছে একমি ল্যাবরেটরিজ

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসছে ওষুধ খাতের কোম্পানি দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। তিনটি নতুন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে একমি পাঁচ কোটি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে অর্থ সংগ্রহ করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা। ঢাকা জেলার ধামরাইয়ের ঢুলিভিটায় নিজস্ব কারখানায় শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় আইসিবির ব্যবস্থাপনা […]

স্পিকার শিরিন শারমিনকে এফবিসিসিআই’র অভিনন্দ

প্রথম বাংলাদেশী হিসেবে কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) অভিনন্দন জানিয়েছে। গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো  হয়। এতে বলা হয়, সিপিএ’র চেয়ারম্যান নির্বাচিত হয়ে শিরিন শারমিন যেমন নিজেকে গৌরবান্বিত করেছেন তেমনি আন্তর্জাতিক […]

সিএসইতে ২ সূচক চালু হচ্ছে আজ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আজ রোববার চালু হচ্ছে নতুন দুই সূচক। সূচক ২টি হচ্ছে- সিএসআই বা শরীয়াহ সূচক ও সিএসই৫০ বা বেঞ্চমার্ক সূচক। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানিয়েছে, শরীয়াহ্‌ সূচকে ইসলামী শরীয়াহ্‌ ভিত্তিক কোম্পানিগুলো থাকবে। আর বেঞ্চমার্ক সূচকে থাকবে নির্বাচিত ৫০টি কোম্পানি। দু’টি সূচকেরই ভিত্তি পয়েন্ট হবে ১০০০। তারল্য অবস্থা […]

২ মাসে ৩ আইপিও

চলতি অক্টোবর ও আগামী নভেম্বর মাসে তিনটি কোম্পানি প্রাথমিক গণ-প্রস্তাবের (আইপিও) আবেদন ও টাকা জমা নেবে। কোম্পানি তিনটি হচ্ছে- ন্যাশনাল ফিড মিল লিমিটেড, সিএন্ডএ টেক্সটাইলস লিমিটেড এবং ইফাদ অটোস লিমিটেড। ন্যাশনাল ফিড: কোম্পানি তিনটির মধ্যে চলতি মাসে আবেদন ও টাকা জমা নেবে ন্যাশনাল ফিড মিল। আগামী ২৪শে অক্টোবর কোম্পানির আবেদন জমা নেয়া শুরু হবে, চলবে […]

৪ কোম্পানির প্রতিবেদন জমার সময় বাড়লো

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ বীমা কোম্পানির ৩১শে ডিসেম্বর, ২০১৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেয়ার সময় বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক ও অর্ধবার্ষিকীর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেয়ার সময়ও বাড়ানো হয়েছে। কোম্পানিগুলো হলো- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ও […]

টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

অভিযান চালিয়ে টেকনাফ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার সকালে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা সংবাদমাধ্যমকে নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত ভোর রাতে টেকনাফ ২.৫ স্লুইজ গেট এলাকায় এ অভিযান চাল‍ানো হয়। এসময় ইয়াবা চক্রের সদস্যদের আটক করা সম্ভব না হলেও এক লাখ […]

ঘূর্ণিঝড় হুদহুদের প্রভাবে পিরোজপুরে নদীতে পানি বৃদ্ধি অব্যাহত

শুক্রবার দুপুর থেকে পিরোজপুর জেলার নদীর পানি বৃদ্ধি এখনো অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড় হুদহুদের প্রভাবে ও অতি জোয়ারের কারণে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলা পানি উন্নয়র বোর্ড জানিয়েছে, গত কয়েকদিনে জেলার কচা, বলেশ্বর ও সন্ধ্যা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। রোববার সকাল থেকে থেমে থেমে গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। রাস্তায় জনসাধারণের চলাচলও কম লক্ষ্য করা গেছে। এদিকে, […]

পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার ৬৮০ জন খুন

আগাম নির্বাচনের চাপ এবং আন্দোলনের সম্ভাবনা থাকলেও সাম্প্রতিক সময়ে দেশে রাজনৈতিক কারণে খুনোখুনির ঘটনা কমেছে। তবে সামাজিক অস্থিরতার কারণে খুনের ঘটনা বাড়ছে। সাধারণত পারিবারিক কলহ, অর্থ লেনদেন, ব্যবসায়িক দ্বন্দ্ব বা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে এরা খুন হয়েছেন। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক। বিভিন্ন তথ্যসূত্রে জানা গেছে, ২০০৯ সাল থেকে […]

খালেদা জিয়া ও তার ছেলেরা বিদ্যুৎ গিলে খেয়ে নিজেরা মোটাতাজা হয়েছে

বিএনপি আমলে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনও বাড়েনি। বরং বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার ছেলেরা বিদ্যুৎ গিলে খেয়ে নিজেরা মোটাতাজা হয়েছেন। আর আওয়ামী লীগ বিদ্যুৎ উৎপদানে রেকর্ড করছে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গানগরে শুভ গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানে দেশে […]

দুবাই বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দুবাই বিএনপির একটি প্রতিনিধি দল। শনিবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দুবাই বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের এ প্রতিনিধি দল রাত সাড়ে ৯ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত খালেদার কাছে দলের সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন […]

আজ আদালতে হাজিরা দেবেন মির্জা ফখরুল

আজ রোববার আদালতে হাজিরা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বছর যানবাহন ভাঙচুর ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে পল্টন থানায় দায়ের হওয়া একটি মামলায় সকাল সাড়ে ১০টায় ঢাকার দ্রুত বিচার আদালতে হাজিরা দিবেন তিনি। বিএনপির গুলশান কার্যালয়ের মিডিয়া কর্মকর্তা শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।