বার্সা ছাড়তে পারেন মেসি

  গুঞ্জনের সূত্রটা লিওনেল মেসি নিজেই। কদিন আগে এক সাক্ষাৎকারে মেসির কথাতেই ইঙ্গিত ছিল বার্সেলোনা ছেড়ে যাওয়ার। মেসি অবশ্য দিনক্ষণ স্পষ্ট করে বলেননি। তবে এত দিন যেখানে ধরেই নেওয়া হয়েছিল, পেশাদার ক্যারিয়ারের ইতি মেসি প্রাণের ক্লাবটিতেই করবেন, সেখানে তাঁর কণ্ঠে অন্য সুর শোনাটা চমকের তো বটেই। যদিও এরপরই গুঞ্জন থামাতে মেসির বাবা ও এজেন্ট হোর্হে […]

মানবতার মুক্তির পথ প্রদর্শক হিসেবে মোহাম্মদ (সঃ) এর উপর ওহীর সুচনা যেভাবে – মোঃ মোস্তাফিজুর রহমান , ডিভিএম , হাবিপ্রবি , দিনাজপুর

মানবতার মুক্তির পথ প্রদর্শক হিসেবে মোহাম্মদ (সঃ) এর উপর ওহীর সুচনা যেভাবে মোঃ মোস্তাফিজুর রহমান , ডিভিএম , হাবিপ্রবি , দিনাজপুর মানবতার মহান শিক্ষক হিসেবে, গোটা পৃথিবীর মানুষের উপর রহমত হিসেবে এই দুনিয়াতে এসেছিলেন আমাদের প্রিয় নবী , নবীকুল সিরোমুনি , হযরত মোহাম্মদ (সঃ) ।নবুয়াতের আগে তিনি মানুষের শান্তি কিভাবে আসবে ? কিভাবে সবাই তার […]

ধানের শীষের আত্ন কাহিনী

এক দৃস্টিতে তাকিয়ে আছি ফুটন্ত ধানের শীষে সে যেন কিছু বলতে চায় আমাকে ,কিন্তু? তার আমাদের মত মত প্রকাশের ভাষা না থাকায় পারছে না আমাকে বোঝাতে । আমি আমার চিন্তার সাথে মিলিয়ে দেখছি কি অবাক কাণ্ড! সব দেখি আমার চিন্তার সাথে মিলে যাচ্ছে ,তার আবেগ , তার বেগ বুঝতে পারছি আমি । আমরা সবাই আছি এক সাথে কত […]

রিমান্ডে অনিতাকে রোমহর্ষক নির্যাতন

সেবিকা অনিতার গোপনাঙ্গে লাঠি দিয়ে খোঁচায় এসআই আঁখি। আর মুখে পাইপ লাগিয়ে মদ ঢেলে দেন ওসি মনিরুল। এরপর মাটিতে ফেলে গলায় বুট দিয়ে চেপে ধরেন। এমন রোমহর্ষক ঘটনা ঘটেছে সিলেটের কোতোয়ালি থানায়। রিমান্ডে রোমহর্ষক এ নির্যাতনের ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সেবিকা অনিতা ভট্টাচার্য। আর এ নিয়ে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দেয়ার পর হইচই পড়ে […]

প্রাথমিক সমাপনী পরীক্ষা রোববার থেকে শুরু

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী রোববার থেকে শুরু হচ্ছে। এবার সমাপনী পরীক্ষায় শিক্ষার্থী সংখ্যা ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ জন। এর মধ্যে প্রাথমিকে ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ ও ইবতেদায়ীতে তিন লাখ পাঁচ হাজার ৭২১ জন। আজ প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী […]

ইবোলা ঝুঁকির বাইরে নেই বাংলাদেশও

এবছরের শুরুর দিকেই পশ্চিম আফ্রিকার দেশগুলোতে ইবোলা সংক্রমণের শুরু। সেখানে মহামারী আকার ধারণ করে হাজার হাজার মৃত্যুর পর এখন তা ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী। স্পেন, যুক্তরাষ্ট্র, সৌদি আরবের পর এবার ইবোলা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে প্রতিবেশী দেশ ভারতে। দেশের মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি হওয়া এখন খুব স্বাভাবিক। অনেকের কপালেই ভাঁজ ফেলেছে এই ভাইরাস। গত ১০ নভেম্বর […]

পৃথিবীতে যুবকের সংখ্যা সবচেয়ে বেশি, বাংলাদেশ আট নম্বরে: জাতিসংঘ প্রতিবেদন

মানবজাতির ইতিহাসে এই প্রথম বর্তমান বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ যুবক। প্রতিবেদন অনুযায়ী বর্তমান বিশ্বের জনসংখ্যা ৭১০ কোটি। এর মধ্যে ১০৮ কোটি লোকই যুবক, যাদের বয়স ১০ থেকে ২৪ বছরের মধ্যে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অবস্থান আট নম্বরে। ইউনাইটেড ন্যাশনস পপুলেশন ফান্ড প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে পৃথিবীতে যুবকের সংখ্যা এত বেশি ছিল না। […]

মিরসরাইয়ে ২ বেকারীকে ভ্রাম্যমান আদালতের ৬০ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমান আদালতের ভেজাল বিরোধী অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে মিরসরাই উপজেলার নিউ সুন্দরবন ও আল আমিন বেকারীকে। বুধবার (১৯ নভেম্বর) মিরসরাই পৌর বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেটও মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী ওলী এই অভিযান পরিচালনা করেন। জানা গেছে, বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে মিরসরাই কলেজ রোড […]

মিরসরাইয়ে ক্যার্ভাডভ্যানের ধাক্কায় নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের ছরারকুল এলাকায় চট্টগ্রামগামী ক্যার্ভাডভ্যানের ধাক্কায় মহি উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) এই দুর্ঘটনা ঘটে। নিহত মহি উদ্দিনের বাড়ি উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহি উদ্দিন ভটভটিযোগে ইট নিয়ে বাড়িতে যাওয়ার পথে মহাসড়কের ছরারকুল এলাকায় পৌঁছলে ভটভটির সাথে […]

শাহজালালে পাকিস্তান ফেরত বাংলাদেশীর কাছ থেকে ১ কোটি রুপি উদ্ধার

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তান ফেরত এক বাংলাদেশীর কাছ থেকে ১ কোটি ১৭ লাখ রুপি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তি ২০ বছরের বেশি সময় ধরে বসবাস করে আসছেন বলে জানা গেছে। আটককৃত ব্যক্তি নাম মো. সেলিম (৪০) । তার বাড়ি ফেনীর ছাগলনাইয়্যায়। দুপুর দুইটার দিকে তাকে আটক করা […]

বিটিভি, বেতার ও বিএফডিসি নিয়ে সংসদীয় কমিটির অসন্তোষ

রাষ্টীয় মালিকানাধীন বিটিভি, বেতার ও বিএফডিসি নিয়ে সংসদীয় কমিটি অসন্তোষ প্রকাশ করেছে। পর্যাপ্ত সংখ্যক জনবল, অবকাঠামো আর আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও মান ও সেবার দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে জাতীয় এই প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার চলছে এখনও গতানুগতিক ধারাতেই। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না তথ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন এই প্রতিষ্ঠানগুলো। […]

সড়ক দুর্ঘটনার আগের আইন অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট

এরশাদ আমলের তিন বছরের শাস্তির বিধান-সংবলিত ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধ আইন- ১৯৮৫’ বাতিল ও অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সড়ক দুর্ঘটনায় দায়ীদের শাস্তি আরও বাড়ানো উচিৎ বলেও মত দিয়েছেন আদালত। আদালতের এ রায়ের ফলে সড়ক দুর্ঘটনা রোধে দায়ীদের সাজার মেয়াদ সর্বোচ্চ সাত বছরের বিধানটি বহাল থাকলো। এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ […]

ঈর্ষার বলি হলেন মিস হন্ডুরাস!

বোনের প্রেমিকের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন কয়েক দিন ধরে নিখোঁজ থাকা মিস হন্ডুরাস। ঈর্ষাকাতর এই প্রেমিক নিজের প্রেমিকাকেও খুন করেছেন। দুই বোনের লাশ পুলিশ গতকাল বুধবার নদীর তীর থেকে উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ১৯ বছর বয়সী মিস হন্ডুরাস মারিয়া হোসে […]

ঘুমন্ত স্বামী-স্ত্রীকে ছুরিকাঘাত করে ডাকাতি

রাজধানীর শ্যামপুর থানার ফরিদাবাদ এলাকায় ঘুমন্ত স্বামী-স্ত্রীকে ছুরিকাঘাত করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। স্ত্রীর ভাষ্য, ডাকাতেরা বাসায় রাখা এক লাখ টাকা ও দুটি মুঠোফোন নিয়ে গেছে। আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আহত হারুনুর রশিদ (৪৫) ও তাঁর স্ত্রী সেলিনা আক্তার (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন […]

সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় বন্ধ, গোলাগুলিতে এক ছাত্রলীগকর্মী নিহত

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলিতে নিহত হয়েছেন সুমন নামের এক ছাত্রলীগকর্মী। গুরুতর আহত হয়েছেন আরও তিন জন। বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের নিয়ন্ত্রণ নিতে ওই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলিতে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর। আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ […]