শুক্রবার থেকে শুরু ওয়ানডে সিরিজ
ঢাকা ও খুলনায় টেস্ট জয়ের পর চট্টগ্রামে তৃতীয় টেস্টে জয় এসেছে আরো বড় ব্যবধানে। যেখান থেকে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার উচ্ছ্বাস শেষ করেছিল বাংলাদেশ সেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকেই আগামিকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১.৩০ মিনিটে। ২১ ও ২৩ নভেম্বর প্রথম দুটি ওয়ানডে এখানে অনুষ্ঠিত […]
ফজলে হাসান আবেদ ট্রাস্ট উইমেন হিরো অ্যাওয়ার্ড পেলেন
ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ ট্রাস্ট উইমেন ২০১৪ হিরো অ্যাওয়ার্ড’ পেয়েছেন। নারীর অধিকার রক্ষা ও অগ্রগতিতে তার উদ্ভাবনী কর্মকাণ্ড ও বিশেষ অবদানের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। মঙ্গলবার লন্ডনে অনুষ্ঠিত ট্রাস্ট উইমেন সম্মেলনে এ পুরস্কার তুলে দেন জর্ডানের রানি নূর আল-হুসেইন। স্যার ফজলে হাসান আবেদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ব্র্যাক ইউকে’র কাউন্সিল […]
র্যাবের ডাটাবেজে ৪০ হাজার অপরাধী
র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) প্রায় ৪০ হাজার অপরাধীর নাম সম্বলিত একটি ডাটাবেজে তৈরি করেছে। চার বছর ধরে তথ্য সংগ্রহ করার পর র্যাব জঙ্গি, সন্ত্রাসী ও কিলারদের প্রোফাইলভিত্তিক এই ডাটাবেজ তৈরি করেছে। চলতি মাসের শেষের দিকে এটি উদ্বোধন করা হতে পারে। প্রায় সময়েই দেখা যায় কোন জঙ্গি সদস্য অপরাধ করেই পরিচয় পাল্টে ফেলে। এ কারণে তাদের […]
সড়ক দুর্ঘটনায় দোষীদের সাজা আবার সাত বছর
সড়ক দুর্ঘটনায় দোষীদের ৩ বছরের সাজা বিষয়ক ফৌজদারি দণ্ডবিধি ও কার্যবিধি সংশোধনী (১৯৮৫) বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ রায় ঘোষণা করেন। ফলে সড়ক দুর্ঘটনায় দোষীদের আগের সাজা ৭ বছর বহাল থাকবে বলে জানিয়েছেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
শিশু’র অধিকার রক্ষায় অগ্রগতি কাগজে-কলমে
দেশে শিশু অধিকার রক্ষায় আইন আছে, কিন্তু এর যথাযথ প্রয়োগ বা বাস্তবায়ন নেই। ফলে প্রতিনিয়ত ক্ষুণ্ন হচ্ছে শিশুর অধিকার। লঙ্ঘিত হচ্ছে জাতিসংঘ শিশু অধিকার সনদ। বাংলাদেশে শিশু সুরক্ষায় জাতীয় শিশুনীতি, শিশুশ্রম নীতিমালাসহ সরকার বেশ কিছু আইন ও নীতি প্রণয়ন করেছে। কিন্তু তারপরও রাজনৈতিক কাজে শিশুদের ব্যবহার, ধর্ষণ, এসিড সন্ত্রাসের শিকারসহ বেড়েছে শিশু নির্যাতনের নানান ঘটনা। […]
বিডিআর হত্যা মামলার পেপারবুক ছাপা শুরু
ঢাকার পিলখানায় চাঞ্চল্যকর বিডিআর হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫২ আসামির করা আপিল এবং রাষ্ট্রপক্ষে মৃত্যুদণ্ড অনুমোদন বিষয়ে শুনানির জন্য সুপ্রিম কোর্টে পেপারবুক (মামলার নথিসহ আনুষঙ্গিক কাগজ) ছাপা শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের নিজস্ব ব্যবস্থাপনায় তিনটি মেশিনে পেপারবুক ছাপানোর কাজ শুরু হয়। প্রাথমিকভাবে ৪০ হাজার পৃষ্ঠার ২৩টি পেপারবুক তৈরি করা হবে। একেকটি পেপারবুক […]
‘আন্ডারওয়ার্ল্ডের তালিকায় বলিউড অভিনেতা শাহরুখ’
চলতি সপ্তাহে মুম্বাই থেকে গ্রেপ্তার সাত ব্যক্তি বলিউড অভিনেতা শাহরুখ খান, পরিচালক ফারাহ খান এবং পরিচালক-প্রযোজক মহেশ ভাটকে লক্ষ করে পরিকল্পনা আঁটছিল বলে জানিয়েছে পুলিশ। এসব ব্যক্তি আন্ডারওয়ার্ল্ড ডন রবি পূজারি’র হয়ে কাজ করে বলে বুধবার পুলিশের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। পূজারি বিদেশ থেকে দল পরিচালনা করেন বলে ধারণা করা হয়। সোমবার এই দলটিকে গ্রেপ্তার […]
এক্সপো মেকারের আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে ডিসকাউন্ট ফেয়ার
আজ ২০ নভেম্বর থেকে রাজধানীর সামরিক জাদুঘরে প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হচ্ছে ডিসকাউন্ট ফেয়ার- ২০১৪। এক্সপো মেকারের আয়োজনে এই মেলা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। মেলায় আয়োজন সম্পর্কে এক্সপো মেকারের হেড অব অপারেশন নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, বিভিন্ন পণ্যে ডিসকাউন্ট নিয়ে আয়োজন করা হবে এই মেলা। এছাড়া কমদামে বিক্রির জন্য দেশসেরা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মেলায় হাজির হয়েছে। […]
নারী ও পুরুষকে প্রকাশ্যে ১০০টি করে দোররা
আফগানিস্তানে এক নারী ও পুরুষকে প্রকাশ্যে ১০০টি করে দোররা মারা হয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কাপিসা প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, বিবাহবহির্ভূত সম্পর্কের দায়ে ওই জুটির ওপর এই দণ্ড কার্যকর করা হয়। গত মঙ্গলবার কোহিস্তান অঞ্চলের গভর্নর মোহাম্মদ ওসমান হকিয়ার আহমাদি বলেন, ১৯ ও ২১ বছর বয়সী ওই জুটিকে দেওয়া শাস্তি অনেক লোকজন দেখেছেন। প্রায় এক মাস আগে তাঁদের […]
আমি বাংলাদেশের মেয়ে, থাকি কলকাতায়
প্রথমেই গতানুগতিক প্রশ্ন দিয়েই শুরু করি। ঢাকা এসে কেমন লাগছে? হুম, আমি কিন্তু গতানুগতিক উত্তর দিতে পারছি না হা. হা.. হা…। কারণ বাংলাদেশ আমার পিতৃভূমি। তাই বলতে পারেন, আমি বাংলাদেশের মেয়ে, থাকি কলকাতায়। এখানে নাড়ির টানে আমাকে আসতেই হবে। ফরিদপুরে আমার পিতামহী ও পিতার বাড়ি। ১৯৪৭ সালে ভারত ভাগের আগেই তারা কলকাতা চলে যান। কিন্তু […]
সম্পৃক্ততা মেলেনি ছাত্রীর, এবার টার্গেট বগুড়া মহিলা কলেজ!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম লিলন হত্যাকাণ্ডের চার দিনেও ক্লু পাওয়া যায়নি। আটক এক ছাত্রীর সম্পৃক্ততা মেলেনি বলেও জানিয়েছে পুলিশ। তবে ফেসবুকে কথিত একটি জঙ্গি সংগঠনের ব্যানারে এবার বগুড়া সরকারি মহিলা কলেজের এক শিক্ষককে টার্গেটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আদালত গতকাল ১১ জনকে দুই দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন। […]
সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ‘ধর্মপুত্র’ মাহমুদুল হক ওরফে পলাশসহ পাঁচজন গ্রেপ্তার
সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে বিমানের চেয়ারম্যানের কথিত ‘ধর্মপুত্র’ মাহমুদুল হক ওরফে পলাশসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই জেলার বাসিন্দা ও চেয়ারম্যানের সঙ্গে ছেলের মতো ঘনিষ্ঠতার সুবাদে তিনি নিজেকে তাঁর ধর্মপুত্র দাবি করতেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তিনজন পদস্থ কর্মকর্তাও রয়েছেন। তাঁরা হলেন চিফ অব প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং ক্যাপ্টেন আবু […]
গ্রামীণফোনের নতুন CEO রাজীব শেঠি
গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)হিসেবে নিয়োগ পেয়েছেন রাজীব শেঠি। আগামী ১ ডিসেম্বর থেকে এই পদে কাজ শুরু করবেন। গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। রাজীব শেঠি গ্রামীণফোনে বিবেক সুদের স্থলাভিষিক্ত হচ্ছেন। তিনি ভারতীয় অপারেটর ইউনিনরের প্রধান বিপণন কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন। রাজীব শেঠি বলেন, আমি গ্রামীণফোনে যোগ দিয়ে এবং বাংলাদেশে সবার […]
নাটোরে স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
নাটোরের লালপুর উপজেলার কচুয়া গ্রামে আশরাফ আলী (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাকে বুধবার দিনগত রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে মাঠে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার আরবাব ইউনিয়নের কচুয়া বাজারের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আশরাফ লালপুরের বিলসলিয়া গ্রামের বয়েজ আলীর ছেলে। সে […]
সিরাজগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি : মালামাল লুট, আহত ৫
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতির সময় বাঁধা দেবার কারণে সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় উপজেলার নওগা জিন্দানী কলেজের অফিস সহকারী-কাম-হিসাব রক্ষক জহুরুল ইসলাম ও তার চাচা হাজী নিজাম উদ্দিনসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জহুরুলকে গুরতর অবস্থায় সিরাজগঞ্জ শহরের বেসরকারী ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিকভাবে চিকিৎসা […]