বিএনপির জরুরি সংবাদ সম্মেলন দুপুরে

মঙ্গলবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বেলা ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের ব্রিফ করবেন। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিএনপির অবস্থান জানাতে সংবাদ সম্মেলন ডাকা […]

গোপালগঞ্জে গণপিটুনীতে ডাকাত নিহত, আহত ৭

গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামে মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে গণপিটুনীতে রহিম সরদার (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ ডাকাতসহ ৭জন। আহত ডাকাতদের পুলিশে সোপর্দ করা হয়েছে। নিহত রহিম সরদার গোপালগঞ্জ জেলা শহরের নতুনবাজার এলাকার রাসেল সরদারের ছেলে। গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী জানান, সোমবার গভীর রাতে শুকতাইল গ্রামের […]

যত্রতত্র সড়ক পারাপারে পথচারীদের জেল-জরিমানা

রাজধানীতে নিয়ম না মেনে যত্রতত্র সড়ক পারাপার হওয়া পথচারীদর বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রধান সড়ক দিয়ে যত্রতত্র পারাপার ঠেকাতে বসানো হয়েছে ভ্রাম্যমান আদালত। নিয়ম মেনে সড়ক পারাপার না করায় ইতিমধ্যে অনেক পথচারীকে গুণতে হয়েছে জেল-জরিমানার দণ্ড। মঙ্গলবার সকাল ৯টা থেকে হোটেল সোনারগাঁও মোড়, ফার্মগেট, বাংলামোটর ও শাহবাগে ভ্রাম্যমাণ আদালত বসানো […]

লতিফ সিদ্দিকী যেকোনো মুহূর্তে গ্রেফতার: স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী

প্রাক্তন মন্ত্রী লতিফ সিদ্দিকীকে যেকোনো মুহূর্তে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে সোমবার রাতে সংসদ ভবনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ডেকে লতিফকে গ্রেফতারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে নিজ কার্যালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কামাল বলেন, তাকে গ্রেফতারে কোনো […]

র‌্যাবের সঙ্গে একমত নয় পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়ে র‌্যাবের বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নয় পুলিশ। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুদ্দিন গতকাল এক সংবাদ সম্মেলেন বলেন, ‘এখনই বলা যাবে না যে তারা (র‌্যাব) যা বলেছে সেটাই শতভাগ সঠিক।’ এর আগে গত রোববার এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তারের পর র‌্যাব জানায়, বিশ্ববিদ্যালয়ে কর্মরত […]

নওগাঁয় যুবকের জখম হওয়া লাশ

নওগাঁর বদলগাছি উপজেলায় একটি মাঠ থেকে আজ মঙ্গলবার সকালে মহিদুল ইসলাম (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উপজেলার জিধিরপুর কদমতলী মাঠ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাঠি ও কনডম উদ্ধার করেছে। লাশের মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, […]

ধর্ষণ ও বীভৎসতা দুটোই বেড়েছে

দেশে ধর্ষণের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বেড়েছে বীভৎসতা। ধর্ষণের চিত্র মুঠোফোনে ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বারবার ধর্ষণের শিকার হচ্ছেন নারী। আবার ধর্ষণের শিকার নারী বা কিশোরীকে সেই ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনাও রয়েছে। এ কাজে সহায়তা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, দেশে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত […]

ফার্গুসনে তরুণ হত্যায় অভিযুক্ত হননি পুলিশ কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনে কৃষ্ণাঙ্গ তরুণকে গুলি করে হত্যা করার ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করেননি গ্র্যান্ড জুরি। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গ্র্যান্ড জুরির এমন সিদ্ধান্তের কথা গতকাল সোমবার ঘোষণা করেন অঙ্গরাজ্যের সরকারি কৌঁসুলি। গ্র্যান্ড জুরির এই সিদ্ধান্তে ফার্গুসনে বিক্ষোভ দেখা দিয়েছে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। গ্র্যান্ড জুরির সিদ্ধান্তে পুলিশের […]

রোনালদোর প্রতিপক্ষ রদ্রিগুয়েজ!

ক্রিস্টিয়ানো রোনালদো মনে মনে প্রমাদ গুনেছেন কি না, তা জানা যায়নি। হামেস রদ্রিগুয়েজ যা শুরু করেছেন, তাতে নিজের বাণিজ্যিক অবস্থান নড়বড়ে হয়ে যাওয়ার শঙ্কায় কিন্তু পর্তুগিজ তারকাকে খুব তাড়াতাড়িই পেয়ে বসতে পারে। ফুটবল মাঠে সতীর্থ হতে পারেন, কিন্তু পণ্যের প্রচার ও প্রসারে রোনালদোর খুব বড় প্রতিদ্বন্দ্বী হয়েই আত্মপ্রকাশ করেছেন এই তরুণ কলম্বিয়ান তারকা। ব্র্যান্ড জগতে […]

সাংস্কৃতিক বিপ্লব ঘটছে নীরবেই

না, হতাশা বা শঙ্কার কোনো কারণ নেই। সাংস্কৃতিক বিপ্লব খুব নীরবেই ঘটছে। মান্দাতা আমলের সংস্কারকে ঝেড়েঝুড়ে বর্জন করে বাংলাদেশের মানুষ প্রতিনিয়তই নতুন নতুন সংস্কারকে গ্রহণ করছে। তা কেমন? এটা উদাহরণ দেয়া যাক। একটা সময় রেডিও শোনাটাকে হারাম ভাবা হতো। এই ভাবনাটা ছড়িয়েছে মোল্লা-মৌলবিরা। শৈশবে এক ওয়াজ মাহফিলে রেডিওর ব্যবহার সম্পর্কে জনৈক মৌলবিকে বলতে শুনেছিলাম, তিনি […]

দেশের জন্য বিরল সম্মান বয়ে আনলেন বাবিসাস সভাপতি আবুল হোসেন মজুমদার

থাইল্যান্ডে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে সাফল্যের সাথে অংশগ্রহণ শেষে দেশে ফিরলেন বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আবুল হোসেন মজুমদার। সোমবার বেলা সাড়ে ১১টায় মালেশিয়ান মালিন্দা এয়ারলাইন্সে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এই সফলে তিনি থাইল্যান্ড ছাড়াও সিঙ্গাপুর ও মালেশিয়ায় ভ্রমণ করেন। সফরের অন্যতম অর্জন হিসেবে তিনি ‘পার্সোনালিটি […]

আর.জে. হান্ট থেকে সম্ভাবনাময় রেডিও স্টার তৈরীর চেষ্টায় রেডিও স্বদেশ ডট নেট!

বাংলাদেশ সরকার অনুমোদিত জনপ্রিয় অনলাইন রেডিও স্টেশন ‘রেডিও স্বদেশ ডট নেট’ তাদের যাত্রা শুরু করে ২০১১ সালে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আর.জে. সাইমুর তার কঠোর পরিশ্রম, সৃজনশীল কার্যক্রম ও বুদ্ধিমত্তা দিয়ে শ্রোতাদের মন জয় করে দিনে দিনে নতুন কিছু উপহার দিয়ে যাচ্ছেন। এরই মধ্যেই বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে রেডিও স্বদেশ জনপ্রিয়তা লাভ করেছে। বাংলাদেশে সংস্কৃতি ও […]

কারও দিকে না তাকিয়ে ব্যবস্থা নিন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারও মুখের দিকে না তাকিয়ে শিক্ষাঙ্গনে সন্ত্রাস সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠক শেষে ভিডিও কনফারেন্সে সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান ও পুলিশ কমিশনার মো. কামরুল আহসানের সঙ্গে কথা বলার পর প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। এ সময় মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, কিছু […]

সরকারের ১৭ বিভাগে ৬২০০ কোটি টাকার অনিয়ম

বিভিন্ন মন্ত্রণালয়ে ১৭টি বিভাগের অডিটে ৬২০০ কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে। অনিয়মের খোঁজ করেছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)। প্রতিষ্ঠানটি বলছে, ২০০৭ থেকে ২০১১ আর্থিক সালে করা এসব অডিট রিপোর্টের এ অনিয়ম চিত্র উঠে এসেছে। তবে বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির এ চিত্র চূড়ান্ত রূপ নয়। এটা কেবল নমুনা মাত্র। এই ১৭টি […]

কারও দিকে না তাকিয়ে ব্যবস্থা নিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারও মুখের দিকে না তাকিয়ে শিক্ষাঙ্গনে সন্ত্রাস সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠক শেষে ভিডিও কনফারেন্সে সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান ও পুলিশ কমিশনার মো. কামরুল আহসানের সঙ্গে কথা বলার পর প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। এ সময় মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, কিছু […]