২৭ জানুয়ারি থেকে সুফি গানের উৎসব

আটটি দেশের ১৫টি দল ও শিল্পীদের নিয়ে শুরু হচ্ছে ‘সুফি ফেস্ট ঢাকা ২০১৫’। রাজধানীর বিজয় সরণির সামরিক জাদুঘর মাঠে ২৭ জানুয়ারি শুরু হবে তিন দিনের উৎসব। বাংলাদেশের রব ফকির, শফি মণ্ডল, অর্ণব; ভারতের জাবেদ আলী, মনোয়ার মাসুম ও পাকিস্তানের রাহাত ফতেহ আলী খানের মতো শিল্পীরা গাইবেন এ উৎসবে। ২৯ জানুয়ারি পর্যন্ত চলা এ উৎসব শুরু […]

সড়ক দুর্ঘটনায় দুই নারী পুলিশ নিহত

  রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুল মোড়ে সড়ক দুর্ঘটনায় পুলিশের দুই নারী সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন নয়জন। আজ রোববার ভোর পৌনে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মতিঝিল থানার কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) সহকারী উপপরিদর্শক (এএসআই) স্বপনের ভাষ্য, ফকিরাপুল মোড়ে পুলিশ সদস্যদের বহনকারী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর আহত ব্যক্তিদের […]

১৭ বলে গেইলের অর্ধশতক!

শুক্রবার কেপ টাউনে মাত্র ১৭ বলে অর্ধশতকে পৌঁছান গেইল। সমান বলে অর্ধশতকে পৌঁছানোর কৃতিত্ব রয়েছে আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও নেদারল্যান্ডসের স্টেফান মাইবার্গের। টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতকের রেকর্ডটি যুবরাজ সিংয়ের অধিকারে রয়েছে। ২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে অর্ধশতকে পৌঁছেছিলেন ভারতের এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। ১৭ বলে অর্ধশতকে পৌঁছানোর পথে পাঁচটি করে চার ও […]

রোমাঞ্চকর লড়াইয়ে হার সাকিবের রেনেগেইডসের

শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি টেস্ট ও টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার সাকিব। ব্যাট হাতে মাত্র ১ রান করে পঞ্চম বলে জন হ্যাস্টিংসকে ছক্কা মারতে গিয়ে সীমানার কাছে লুক রাইটের হাতে ধরা পড়েন। বল হাতে অবশ্য বেশ সফল তিনি। ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে […]

টেস্ট খেলার ঘাটতিতেই পিছিয়ে বাংলাদেশ

বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জিতেছে প্রায় ১০ বছর হয়ে গেল। ২০০৫ সালের ১০ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জিতেছিল টাইগাররা। চট্টগ্রাম টেস্টে হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে ম্যাচ জয়ের নায়ক হয়েছিলেন বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। প্রথম টেস্ট জয়ের পর ১০ বছর পার হলেও মাত্র ৭টি টেস্টে জিতেছে বাংলাদেশ। এর মধ্যে তিনটিই গত বছর জিম্বাবুয়ের […]

অমিত-খালেদা ফোনালাপের বিষয়টি ১০০ ভাগ সঠিক : মারুফ কামাল

খালেদা জিয়ার সঙ্গে বিজেপির চেয়ারম্যান অমিত শাহের টেলিফোনালাপের বিষয়টি ১০০ ভাগ সঠিক বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দৃঢ়তার সাথে এ কথা জানান। আর সেই ফোনালাপটি তার উপস্থিতিতেই হয়েছিল বলেও জানান তিনি। তিনি বলেন, আমাদের যেসব সংবাদমাধ্যম আমার তথ্যকে ভুল প্রমাণের জন্য প্রাণান্ত চেষ্টা চালাচ্ছেন […]

পাকিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষ, নিহত ৫৭

পাকিস্তানের করাচিতে শনিবার গভীর রাতে একটি যাত্রীবাহী বাস ও তেল ট্যাংকারের মধ্যকার সংঘর্ষে অন্তত ৫৭ জন নিহত হয়েছে। করাচির জিন্নাহ হাসপাতালের কর্তব্যরত এক চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ডননিউজ ও এএফপির। তবে ওই ঘটনায় এখন পর্যন্ত ৩০ জন নিহতের কথা জানিয়েছে দেশটির পুলিশ। বাসটি শিকড়পুর থেকে করাচিতে যাওয়ার পথে অপর দিক থেকে আসা তেল […]

নিজের বাসভবনে চাষী নজরুলের মরদেহ

বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের মরদেহ রবিবার সকাল সোয়া ৮টার দিকে তার কমলাপুর জসীম উদ্দিন রোডস্থ বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন দিদার জানিয়েছেন, চাষী নজরুল ইসলামের মরদেহ দুপুরে ১টা পর্যন্ত তার বাসভবনে রাখার পর ফের ল্যাব এইড হাসপাতাল হিমঘরে রাখা হবে। সোমবার তার গ্রামের বাড়ি শ্রীনগর উপজেলার […]

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী পুলিশ নিহত, আহত ১০

রাজধানীর ফকিরাপুলে ট্রাক ও পুলিশ বহনকারী বাসের সংঘর্ষে ২ নারী পুলিশ সদস্য নিহত এবং অন্তত ১০জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোর সোয়া ৫টার দিকে ফকিরাপুল মোড়ে একটি দ্রুতগামী ট্রাক পুলিশ বহনকারী একটি বাসকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মনিরা নামে একজন নারী পুলিশ সদস্য মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ […]

আজ আখেরি মোনাজাত, মুসল্লিদের পদভারে মুখরিত তুরাগ তীর

আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের স্রোত টঙ্গীর তুরাগ তীরের দিকে। দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মুসল্লি যোগ দিচ্ছেন তাবলীগ জামায়াতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমা ময়দানে। রোববার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভোর থেকেই কমলাপুর থেকে বিশেষ ট্রেন এবং আশপাশের এলাকা থেকে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে। আখেরি […]

উত্তরায় অবরোধ সমর্থনে জামায়াতের মিছিল

২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে রাজধানীর উত্তরায় মিছিল করেছে জামায়াত। উত্তরা পশ্চিম থানা আমীর আবদুল্লাহ রেজার নেতৃত্বে মিছিলটি সোনারগাঁ জনপথ মোড় থেকে শুরু হয়ে খালপাড় এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বক্তব্য রাখেন থানা আমীর আবদুল্লাহ রেজা, সেক্রেটারী মাহবুবুর রহমান, জামায়াত নেতা আবদুল্লাহ সা’দ। বক্তারা অবিলম্বে গণবিচ্ছিন্ন এ সরকারকে পদত্যাগ […]

রাজধানীর ফকিরাপুলে বাস-ট্রাক সংঘর্ষে ২ পুলিশ সদস্য নিহত

রাজধানীর ফকিরাপুলে পুলিশের বাসে ট্রাকের ধাক্কায় দুই নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন। তারা হলেন- পুলিশের কনস্টেবল মনিরা আক্তার (২২) ও আকলিমা বেগম (২২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। রোববার ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোরে ফকিরাপুলে পুলিশ সদস্যদের বহনকারী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষনিকভাবে […]

রাজধানীর মোহাম্মদপুরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকার পুলপাড় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। রোববার সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের জয়েন্ট ডিউটি অফিসার নাজমা আক্তার বলেন, মোহাম্মদপুর, পলাশী, লালবাগ ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ মিলিয়ে মোট ১০ ইউনিট এখনও ঘটনা স্থলে কাজ করছে।

চাষী নজরুল ইসলাম আর নেই

না ফেরার দেশে চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম (ইন্না লিল্লাহি … রাজিউন)। আজ ভোর ৫টা ৫১ মিনিটে তিনি ইন্তিকাল করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে ছিলেন প্রখ্যাত এ নির্মাতা। গতকাল সকাল ১০টার দিকে […]

পিঠের ব্যথা দূর করুন নিমিষেই

পরিশ্রম ও কাজের পর পিঠজুড়ে ব্যথা হতে পারে। এই ব্যথা থেকে মুক্তির জন্যে বেশ কিছু পরামর্শ দিয়েছেন ফিজিও থেরাপিস্ট প্যাট্রিক ওয়ালস। নিউ ইয়র্ক সিটির শিফট ইন্টিগ্রেটিভ মেডিসিন এর পরিচালক এই ব্যথা থেকে মুক্তির জন্যে দিয়েছেন কয়েকটি পরামর্শ। এগুলো জেনে নিন। ১. ফোম রোলিং : গোটা পিঠে ফোম রোলিং করতে পারেন। শক্ত পেশি শিঁথিল হয়ে আসবে। […]