Breaking
Thu. Jul 16th, 2026

রোমাঞ্চকর লড়াইয়ে হার সাকিবের রেনেগেইডসের

Sakib+1শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি টেস্ট ও টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার সাকিব। ব্যাট হাতে মাত্র ১ রান করে পঞ্চম বলে জন হ্যাস্টিংসকে ছক্কা মারতে গিয়ে সীমানার কাছে লুক রাইটের হাতে ধরা পড়েন।
বল হাতে অবশ্য বেশ সফল তিনি। ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে বিশ্বের সেরা এই অলরাউন্ডার।
রেনিগেইডসের ৬ উইকেটে করা ১৫৩ রানের জবাবে শুরুটা ভালো হয়নি স্টার্সের। কিন্তু ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয়ের পথে হাটতে শুরু করে দলটি। কেভিন পিটারসেনের সঙ্গে ১৩.২ ওভারে ১২০ রানের জুটি গড়েন তিনি।
৪৪ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৬৭ রান করেন অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল। তার প্যাভিলিয়নের ফেরার সময় স্টার্সের স্কোর ছিল ১৩৪/৩। কিন্তু খানিক পরেই ম্যাচ নাটকীয় মোড় নেয়। স্টোকস ১৯তম ওভারের প্রথম দুই বলে পিটারসেন ও জেমস ফকনারকে ফিরিয়ে দিলে লড়াই জমে ওঠে।
৪৯ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৪৯ রান করেন পিটারসেন।
শেষ ওভারে ৬ রান দরকার ছিল স্টার্সের। কিন্তু চতুর্থ ও পঞ্চম বলে আরও দুই জন রান আউট হলে হিসেবটা দাঁড়ায়, ১ বলে ১ রান। ওই বলেও রান আউটের সম্ভাবনা জাগে, তবে থার্ড আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত জানালে আনন্দে মেতে ওঠে স্টার্স।
রেনিগেইডসের পক্ষে স্টোকস ২২ রানে ২ উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ম্যাথিউ ওয়েডের নৈপুণ্যে লড়াই করার মতো ইনিংস গড়ে রেনিগেইডস।
উদ্বোধনী ব্যাটসম্যান ওয়েড ৭১ রান করেন। তার ৪৯ বলের ইনিংসটি ২টি চার ও ৪টি ছক্কায় সাজানো।
দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন বিটন।
স্টার্সের পেসার জেমস ফকনার ১৯ রানে ৩ উইকেট নেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *