googleসার্চ জায়ান্ট গুগল ব্যবহারকারীকে তার সার্চ হিস্টোরি দেখার সুযোগ করে দিয়েছিল বেশ আগেই। আর বর্তমানে তারা ব্যবহারকারীকে অনেক পুরনো সার্চ দেখার এবং ডাউনলোড করার সুবিধা দিবে।

গুগল অ্যাকাউন্টে নতুন এই ফিচার যুক্ত করার ফলে ব্যবহারকারী আগের সব হিস্টোরি ডাউনলোড করে নিতে পারবে। গুগলের এক ব্লগ পোস্টে বলা হয়েছে, একজন ব্যবহারকারী তার সকল সার্চ হিস্টোরি গুগল ড্রাইভে নিতে পারবে এবং পরে সেগুলো ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবে। সার্চগুলো জিপ আর্কাইভে সেভ হবে সময়ের শ্রেণীকরণের মাধ্যমে।

গুগল সার্চ হিস্টোরিতে এক্সেসের জন্য অবশ্যই ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্ট থাকতে হবে।

তথ্যসুত্রঃ সি নেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *