রাজধানীতে শিশু ধর্ষণ; আটক ১

রাজধানীর হাজারীবাগ থানাধীন রায়েরবাজার এলাকায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম খোকন। রোববার সকালে ভুক্তভোগী শিশুটির পরিবার থানায় প্রাথমিক অভিযোগ নিয়ে এলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে খোকনকে রায়ের বাজার এলাকা থেকে আটক করে হাজারীবাগ থানা পুলিশ। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) […]
ধানমন্ডিতে গুলিতে কলেজছাত্র আহত

মায়ের চিকিৎসা করাতে এসে রাজধানীর ধানমন্ডিতে সজিব (২০) নামে এক কলেজ ছাত্র ছিনতাইয়ের শিকার হয়েছেন। এসময় তার গতিরোধ করে হাতে গুলি করে নয় হাজার ৫শ টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সজিব (২০) কুমিল্লা সদরের পুলিশ লাইনের বাসিন্দা। সে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রথম বর্ষের ছাত্র। […]
বুড়িগঙ্গা সেতুতে টোল আদায়: দ্বিতীয় দিনেও সড়ক অবরোধ

বুড়িগঙ্গা প্রথম সেতুর (চীন-মৈত্রী সেতু) টোল প্রত্যাহারের দাবিতে দ্বিতীয়দিনের মতো অবরোধ কর্মসূচির কারণে রোববারও সকাল থেকে সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। দাবি আদায়ে সেতুতে চলাচলকারী বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাসহ সব ধরনের যানবাহনের চালক, শ্রমিক ও মালিকেরা সকাল থেকে সেতুর ওপর অবস্থান নিলে এ অবস্থার সৃষ্টি হয়। এতে রাজধানী ঢাকা থেকে খুলনা, বরিশাল, […]
সাভারে অটোরিকশা চালকদের মহাসড়ক অবরোধ

মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা বন্ধ করার প্রতিবাদে রাজধানী উপকন্ঠ সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন অটোরিকশা মালিক ও চালকেরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে সাভারের থানা বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ করেন তারা। এই সময় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ১১টার দিকে অবরোধকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ […]
সোমবার আদালতে যাচ্ছেন খালেদা জিয়া

দুটি দুর্নীতি মামলায় হাজিরা দিতে সোমবার আদালতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ওই দুই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে। সোমবার দুই মামলারই বাদী ও […]
বন্ধু দিবসের শুভেচ্ছা জানালেন মুশফিক-সাব্বির
জীবনে বেঁচে থাকার জন্য বন্ধুর কোন বিকল্প নেই। বন্ধু দরকার হয় বছরের ৩৬৫টা দিনই। কিন্তু তার মাঝেও একটি দিনকে আলাদা করে উদযাপন করা হয় বন্ধুত্বকে সম্মান জানানোর জন্য, সেটাই বিশ্ব বন্ধু দিবস। আর আজকের এই বিশেষ দিনে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও সাব্বির রহমান। মুশফিক লিখেছেন, একসাথে উদযাপন করার জন্য […]
টেকনাফে সাড়ে ৪ কোটি টাকার ইয়াবা বিয়ারসহ নৌকা জব্দ

টেকনাফে ৪ কোটি ২০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ও ২৩৫ ক্যান আন্দামান গোল্ড বিয়ারসহ ২টি কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সকাল সাড়ে ৮টায় টেকনাফ সদর বিওপির বিজিবি জওয়ানরা ইয়াবা ও বিয়ারগুলো আটক করে। টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার হতে […]
আশরাফের বক্তব্যে হতাশ বিএনপি
আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যে দেশবাসীর মতো হতাশ বিএনপি। বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, জনপ্রশাসনমন্ত্রী ও শাসকদলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যে দেশবাসীর মতো বিএনপিও হতাশ। অবাধ ও […]
‘দায়িত্বটা এখন বোলারদের’-সাকিব !

আবহওয়ার পূর্বাভাস বলছে আজ ঢাকার আকাশে মেঘ সরে হয়তো সূর্য হাসবে। যদিও রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও। তবে চলতি ঢাকা টেস্ট নিয়ে নিজেদের ভাবনা ও পরিকল্পনা ধরে রেখেছেন টাইগাররা । আর সাকিব আল হাসান বলেন, এ মুহূর্তে বড় দায়িত্বটা দলের বোলারদের। প্রথম ইনিংসে বাংলাদেশের পুঁজি ৮ উইকেট হারিয়ে ২৪৬ রান। গতকাল সাকিব বলেন, ‘ব্যাটিংয়ে ভাল সূচনা […]
সংসার জীবনের ২০ বছরে পা রাখলেন ওমর সানি-মৌসুমী

তারকা দম্পতিদের সংসার টেকে না- এমন অভিযোগ মিথ্যা প্রমাণ করে তৃতীয় তারকা দম্পতি হিসেবে সংসার জীবনের ২০ বছরে পা রাখলেন ওমর সানি ও মৌসুমী। দীর্ঘ প্রেমের সফল অধ্যায় শেষে ১৯৯৬ সালের ২রা আগস্ট রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ঘটা করে সংসার জীবনের যাত্রা শুরু করেছিলেন তারা। দেখতে দেখতে সেই পথচলার ১৯টি বছর সফলভাবে শেষ হয়ে ২০ […]
ভারতের মণিপুরে ব্যাপক ভূমিধস, নিহত ২০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর অঙ্গরাজ্যের চান্দেল জেলার জৌপি অঞ্চলের জৌমল গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। অব্যাহত ভারি বর্ষণে মণিপুরের নিম্নাঞ্চলসমূহ বন্যায় প্লাবিত হয় এবং গতকাল মিয়ানমারের সীমান্ত-সংলগ্ন ওই গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। ব্যাপক এ ভূমিধসে পুরো গ্রামটিই চাপা পড়েছে মাটির তলায়। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২০ জন। একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে প্রাণহানির সংখ্যা আরও […]
সপ্তাহজুড়ে ৭ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
সমাপ্ত সপ্তাহে লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ৭টি কোম্পানি। এর মধ্যে গত ৩১শে ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় লভ্যাংশ ঘোষণা করেছে চারটি কোম্পানি। আগামী ৩১শে ডিসেম্বর ২০১৫ হিসাব বছরের জন্য অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে অপর তিনটি কোম্পানি। কোম্পানি সূত্রে এ সব তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে শাশা ডেনিমস, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, রেকিট […]
আনোয়ার, মিন্টু ও আমানের আত্মসমর্পন

নাশকতার একাধিক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান। ঢাকা মহানগর ও সিএমএম আদালতে রোববার তাদের জামিন শুনানি হবে। তাদের আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ ও এম হেলাল উদ্দিন জানান, রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার ১০ মামলায় […]